Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Air pollution: শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যও নষ্ট করতে পারে বায়ুদূষণ, জানেন কীভাবে?
Air pollution: বায়ুদূষণের তালিকায় শীর্ষে ভারতের রাজধানী। বায়ুদূষণের (air pollution) গ্রাস থেকে নিস্তার মেলেনি দিল্লিবাসীর। শুধু দিল্লি (Delhi) নয়, দূষণ দেশের অনেক জায়গায়তেই ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। বিশ্বের বায়ুদূষণ তালিকার (the world's air pollution list) চতুর্থ স্থানে রয়েছে কলকাতা (Kolkata)। যার দূষণ স্কোর ১৯৩ অর্থাৎ এই শহরের বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। মারাত্মক বায়ুদূষণে দম বন্ধ অবস্থা শিশু থেকে বয়স্ক সকলেরই। বায়ুদূষণের ক্রমাগত বৃদ্ধি চিন্তার ভাঁজ ফেলেছে কপালে।
কারও শ্বাস নিতে কষ্ট (difficulty breathing) হচ্ছে তো কেউ আবার কাশিতে (difficulty coughing) কষ্ট পাচ্ছেন। এই দূষণের দাপটে আমাদের হার্ট ও ফুসফুস আরও দুর্বল হয়ে পড়ছে। বায়ু দূষণ শারীরিক স্বাস্থ্যের (physical health) জন্য নানাভাবে ক্ষতিকর প্রমাণিত হচ্ছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই দূষণ শুধু আমাদের শারীরিক স্বাস্থ্যেরই নয়, আমাদের মানসিক স্বাস্থ্যেও (mental health) ব্যাপক প্রভাব ফেলে। হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, মানসিক স্বাস্থ্যের উপরও খারাপ প্রভাব ফেলে এই দূষণ। তবে এই সমস্যা আমরা অনেকেই অবহেলা করি।

আমাদের মধ্যে খুব কম মানুষই জানেন যে, দূষণ আমাদের মানসিক স্বাস্থ্যও নষ্ট করতে পারে। আজ জেনে নেওয়া যাক, কীভাবে ক্রমাগত বাড়তে থাকা বায়ু দূষণ আমাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে-
চিকিৎসকরা বলছেন, বায়ু দূষণ মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলতে পারে। যা প্রায়শই অনেক মনস্তাত্ত্বিক এবং জ্ঞানীয় সমস্যার কারণ হতে পারে। খারাপ বায়ু এবং দূষণের ক্রমাগত সংস্পর্শে থাকার ফলে একজন ব্যক্তির মধ্যে বিষণ্নতার লক্ষণগুলি দেখা দেয়। বিশেষ করে শহরাঞ্চলে এই সমস্যা আরও বাড়ে। সেইসঙ্গে যেকোনও কাজে মনোযোগ দিতে প্রতিনিয়ত অলসতা ও অসুবিধা বোধ হয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বাতাসে উপস্থিত দূষিত কণা আমদের মস্তিষ্কের কার্যকারিতাকে বাধাগ্রস্ত করতে পারে। যার ফলে মনোযোগ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ব্যাহত করতে পারে। শুধু তাই নয়, দূষণ স্বাভাবিক ঘুমের চক্রকেও ব্যাহত করতে পারে। যার ফলে অনিদ্রা বা অনিয়মিত ঘুমের সমস্যা দেখা দেয়। আর এসব সমস্যা থেকেই ক্লান্তি এবং মানসিক অবসাদ বাড়াতে পারে।
তাহলে এই দূষণ থেকে নিজের মানসিক স্বাস্থ্যের কীভাবে যত্ন নেবেন-
- বায়ু দূষণের এই প্রভাবগুলি কমাতে আপনি কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন। এজন্য আপনি মননশীলতা অনুশীলন, নিয়মিত ইনডোর ব্যায়াম এবং একটি সুষম খাদ্য বজায় রাখার মতো জীবনধারা গ্রহণ করতে পারেন।
- এছাড়াও, ইনডোর এয়ার পিউরিফায়ার ব্যবহার করাও আপনার জন্য উপকারী প্রমাণ হবে।
- বাড়ির বাইরে বের হলে একটি মাস্ক ব্যবহার করুন। যা উচ্চ দূষণ এলাকায় আপনার মানসিক স্বাস্থ্য রক্ষায় সাহায্য করতে পারে।
- বায়ু দূষণের কারণে সৃষ্ট মানসিক স্বাস্থ্য সমস্যা মোকাবেলায় সচেতনতা ও সক্রিয় ব্যবস্থাও জরুরি।



Click it and Unblock the Notifications