হেঁচকি নিমেষে গায়েব করতে চান? মেনে চলুন এই টোটকাগুলি

হেঁচকি খুবই অস্বস্তিকর ও বিব্রতকর একটি অবস্থা। আর এই অবস্থায় পড়েননি এমন কাউকে খুঁজে পাওয়া বেশ কঠিন। খাওয়ার সময়, ঘুমের মধ্যে, স্কুল, কলেজ, অফিসে যেকোনও পরিস্থিতিতেই হেঁচকি হতে পারে। হেঁচকি খুব কঠিন কোনও অসুখ না হলেও একবার যদি শুরু হয় তবে চট করে থামতে চায় না। কিছু ক্ষেত্রে এক গ্লাস জল খেয়ে এই সমস্যার সমাধান করা গেলেও, শারীরিক কোনও সমস্যার কারণে হওয়া হেঁচকি অবিরত হতেই থাকে। তবে হেঁচকিকে কিছু ঘরোয়া উপায়ে নিমেষের মধ্যে বন্ধ করা সম্ভব। কীভাবে বন্ধ করবেন, চলুন জেনে নিন আমাদের এই আর্টিকেল থেকে।

Natural Remedies To Get Rid Of Hiccups

হেঁচকি কেন হয়?

১) দ্রুত খাবার খেলে।
২) অত্যাধিক স্ট্রেস, উদ্বিগ্নতা এবং মাত্রাতিরিক্ত আনন্দের কারণে।
৩) অ্যালকোহল এবং স্মোকিং এর মতো খারাপ অভ্যাস থাকলে।
৪) খুব গরম বা ঠান্ডা খাবার খেলে শরীরের আভ্যন্তরীণ তাপমাত্রা হঠাৎ ওঠানামা করে, যার কারণে হেঁচকি হয়।
৫) অতিরিক্ত ঝাল ও স্পাইসি খাবার খেলে।
৬) অ্যাসিডিটি হলে।

আরও পড়ুন : কোভিড-১৯ : এইসময় চশমা ব্যবহার করছেন? সঠিক নিয়ম না মানলেই সংক্রমণের আশঙ্কা!

হেঁচকি থেকে মুক্তির উপায়

১) আদা

১) আদা

হেঁচকি বন্ধ করতে আদার বিকল্প দ্বিতীয় কিছু নেই। তাই এক টুকরো আদা মুখের ভেতরে দিয়ে চুষতে থাকুন।

২) চিনি বা মিছরি

২) চিনি বা মিছরি

হেঁচকি উঠলে এক চামচ চিনি বা মিছরি খেয়ে নিন, এই সমস্যা দ্রুত মেটাতে সাহায্য করে।

৩) এলাচ

৩) এলাচ

কয়েক সেকেন্ডের মধ্যে হেঁচকি দূর করতে খেতে পারেন এলাচ। দুটো এলাচ চিবিয়ে খান কিংবা এলাচের গুঁড়োর সঙ্গে একটু জল মিশিয়ে খেয়ে নিন।

৪) পাতিলেবু

৪) পাতিলেবু

পাতিলেবুও হেঁচকি দূর করতে সাহায্য করে। হেঁচকি উঠলে এক টুকরো পাতিলেবু জিভের ডগায় রেখে চুষতে থাকুন। ধীরে ধীরে হেঁচকি কমে যাবে।

৫) মধু ও ক্যাস্টর অয়েল

৫) মধু ও ক্যাস্টর অয়েল

এই আয়ুর্বেদ উপাদানটি হেঁচকি দূর করতে খুবই সহায়ক। নির্দিষ্ট সময়ের পরে যদি হেঁচকি বন্ধ না হয়, তবে এক চা চামচ মধু এবং এক চা চামচ ক্যাস্টর অয়েল নিন এবং মিশ্রিত করে আঙুলের সাহায্যে খান। এভাবে দুই, তিনবার পুনরাবৃত্তি করলেই হেঁচকি দূর হয়ে যাবে।

৬) ঠান্ডা জল পান করুন

৬) ঠান্ডা জল পান করুন

বরফ জল নিয়ে আস্তে আস্তে চুমুক দিয়ে খান। এটি আপনার হেঁচকি দূর করতে সাহায্য করবে।

৭) পিনাট বাটার

৭) পিনাট বাটার

হেঁচকি বন্ধের অব্যর্থ উপাদান হল পিনাট বাটার। তাই হেঁচকি উঠলে এটি এক চা-চামচ পিনাট বাটার খেয়ে নিন।

৮) লম্বা শ্বাস নিন

৮) লম্বা শ্বাস নিন

হেঁচকি উঠলে একটা লম্বা শ্বাস নিয়ে নাক বন্ধ করে অনেকক্ষণ আটকে রাখুন। কিছুক্ষণের মধ্যেই হেঁচকি বন্ধ হয়ে যাবে।

৯) হাঁটু বুকের কাছে আনুন

৯) হাঁটু বুকের কাছে আনুন

লম্বা শ্বাস নিয়ে হাঁটুকে বুকের কাছে এনে জাপটে ধরুন। এভাবে কয়েক মিনিট থাকলে সমস্যা মিটে যাবে।

১০) ঘাড়ের পেছনে মালিশ

১০) ঘাড়ের পেছনে মালিশ

আপনার ঘাড়ের পিছনে আলতো করে চাপুন বা ঘষুন। কয়েক মিনিটের মধ্যেই হেঁচকি দূর হয়ে যাবে।

১১) কানের ফুটোয় আঙ্গুল চাপা দিন

১১) কানের ফুটোয় আঙ্গুল চাপা দিন

দুই কানের ফুটোয় আঙ্গুল দিয়ে ভালো করে চেপে ধরুন। এভাবে কিছুক্ষণ থাকলেই হেঁচকি গায়েব হবে।

X
Desktop Bottom Promotion