Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Menstrual Hygiene: ইনফেকশন থেকে বাঁচতে মেনে চলুন ঋতুকালীন পরিচ্ছন্নতা, জেনে নিন কী করবেন
ঋতুস্রাবের সময় শারীরিক, মানসিক অস্বস্তি যেন পিছু ছাড়তেই চায় না! প্রতি মাসের ওই কয়েকটা দিন বেশ অস্বস্তিতে কাটে প্রত্যেক মহিলার। রক্তপাতের পাশাপাশি গায়ে-হাতে-পায়ে ব্যথা, পেটে ও কোমরে ব্যথা, মাথা যন্ত্রণা, কম ঘুম হওয়া, দুর্বলতা, ক্লান্তি, মুড স্যুইং ছাড়াও আরও অনেক উপসর্গ দেখা দেয়। শরীরের পাশাপাশি বিধ্বস্ত হয়ে পড়ে মনও।
তবে পিরিয়ড চলাকালীন পরিষ্কার-পরিচ্ছন্নতা (Menstrual Hygiene) বজায় রাখা কিন্তু অত্যন্ত জরুরি। এ সময় অপরিচ্ছন্ন থাকলে নানা রকমের রোগ, ইনফেকশন হতে পারে।

ঋতুস্রাবের সময় পরিচ্ছন্নতার টিপস
১) পিরিয়ড চলাকালীন একেবারে হালকা গরম জল এবং মাইল্ড সাবান দিয়ে যোনির চারপাশ পরিষ্কার করুন। এতে ব্যাকটেরিয়া এবং দুর্গন্ধ প্রতিরোধ হবে। আর, প্রতিদিন স্নান করুন।
২) প্যাড বা ট্যাম্পন পরিবর্তন করুন সময়ে সময়ে। ৪-৮ ঘণ্টা অন্তর প্যাড পরিবর্তন করতে হবে।
৩) ন্যাচরাল ফাইবার দিয়ে তৈরি অন্তর্বাস পরুন। সুতির অন্তর্বাস সবচেয়ে ভাল বিকল্প, কারণ এতে বায়ু সঞ্চালন হয় এবং গোপনাঙ্গ শুষ্ক রাখতে সহায়তা করে।
৪) এই সময় প্রচুর জল পান এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। এতে যোনি এলাকার ত্বক এবং মিউকাস মেমব্রেন সুস্থ থাকবে।
৬) যৌনাঙ্গ শুকনো রাখুন। খুব টাইট পোশাক পরা এড়িয়ে চলুন। এতে ব্যাকটেরিয়া এবং ইস্ট বৃদ্ধি রোধ হবে, যার ফলে সংক্রমণও থাকবে দূরে।
৭) নিয়মিত ব্যায়াম করুন। যোনি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। এতে শরীরও সুস্থ থাকবে, আর সংক্রমণ প্রতিরোধ হবে।
৮) মাসিক চলাকালীন কোনও শারীরিক অস্বস্তি অনুভব করলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।
মাসিকের সময় যে সব কাজ করবেন না
১) যোনি এলাকায় douching করা অথবা সুগন্ধযুক্ত পণ্যের ব্যবহার এড়িয়ে চলুন। douching-এর কারণে যোনির pH ভারসাম্য নষ্ট হয়, এমনকী ইনফেকশনও হতে পারে। আর সুগন্ধযুক্ত পণ্য ব্যবহারে জ্বালা, যন্ত্রণা এবং অ্যালার্জিও দেখা দিতে পারে।
২) দীর্ঘক্ষণ প্যাড বা ট্যাম্পন পরে থাকবেন না। এতে ব্যাকটেরিয়া বাড়ে এবং দুর্গন্ধ হয়।
৩) অত্যধিক টাইট ফিটিং প্যান্ট বা সিন্থেটিক অন্তর্বাস পরবেন না। কারণ এগুলি যোনি অঞ্চলে আর্দ্রতা বাড়ায়। ফলে ব্যাকটেরিয়া এবং ইস্ট বৃদ্ধির সম্ভাবনা থাকে।
৪) পুরানো বা মেয়াদোত্তীর্ণ প্যাড, ট্যাম্পন ব্যবহার করবেন না।



Click it and Unblock the Notifications
