মসুর ডাল খেতে ভালোবাসেন? কিন্তু অতিরিক্ত খেলে হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া!

By Bhagysree Sarkar

বিশ্বজুড়েই মসুর ডাল খুব জনপ্রিয় একটি খাবার। এই ডাল দিয়ে তৈরি হয় নানা রকমের পুষ্টিকর ও মুখরোচক খাবার। মসুর ডাল প্রোটিনের আধার বলে এটি মাংসের বিকল্প বলেও পরিচিত। মসুর ডাল কেবল স্বাদেই অতুলনীয় নয়, এটি প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ। তবে যেকোন জিনিসই অতিরিক্ত ভালো নয়, সেরকম এটিও পরিমানের অধিক খেলেই আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বিশেষজ্ঞমহলের দাবি, মসুর ডাল স্বাস্থ্যের জন্য নানানভাবে উপকারী। তবে বেশি পরিমাণে খাওয়ার অভ্যাস, হিতে বিপরীত হতে পারে।

মসুর ডাল ফাইবার সমৃদ্ধ এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। এছাড়া মসুর ডাল রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। মসুর ডাল রক্তাল্পতা প্রতিরোধ করে এবং হার্টের স্বাস্থ্য, উজ্জ্বল ত্বক এবং হাড়ের স্বাস্থ্যের জন্যও উপকারী। কিন্তু আপনি কি জানেন, মসুর ডালের উপকারিতার সঙ্গেই রয়েছে ক্ষতিকারক পার্শ্ব প্রতিক্রিয়াও?

Masoor Dal

বিশেষজ্ঞরা জানিয়েছেন, মসুর ডাল ভালো তবে সবার জন্য উপযুক্ত নয়। মাত্রাতিরিক্ত মসুর ডাল খেলে স্বাস্থ্যের ওপর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তাই, আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার হলেও এই ডাল কাদের খাওয়া উচিত নয় এবং কেন আমাদের এটি বেশি খাওয়া উচিত নয় তা জানা দরকার।

মূলত, কোনও ব্যক্তি যদি উচ্চ ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগে থাকেন। তবে ডাল বেশি না খাওয়াই ভালো। বিশেষ করে মসুর ডালে পিউরিনের পরিমাণ বেশি থাকে। তাই বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পিউরিন ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে এবং জয়েন্টে ব্যথা বাড়াতে পারে। তাই সাবধান।

একইভাবে, কিডনির রোগে আক্রান্ত রোগীদের জন্য মসুর ডাল খাওয়া ক্ষতিকারক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই মসুর ডালে অক্সালেট বেশি থাকে। কিডনির সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের খাদ্য তালিকায় মসুর ডাল কিডনিতে পাথর বা অন্যান্য নতুন কিডনি রোগে জন্ম দিতে পারে।

এছাড়াও, মসুর ডালে প্রচুর পরিমাণে থাকে ফাইবার, তাই এটি খেলে মাঝে মধ্যে গ্যাসের সমস্যা হতে পারে। তাই চিকিৎসকদের মতে, অত্যধিক সেবন করলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। এছাড়াও, এই ডালে প্রোটিন বেশি থাকে। তাই এটি অতিরিক্ত মাত্রায় খাদ্যতালিকায় যোগ করলে ওজন বৃদ্ধি ও শরীরে অতিরিক্ত চর্বি জমে যাওয়ার আশঙ্কা থাকে।

যদিও বিরল তবুও কিছু ব্যক্তির মসুর ডাল থেকে অ্যালার্জি হতে পারে। যা চুলকানি, ফোলাভাব এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল যন্ত্রণার মতো বিরূপ প্রতিক্রিয়ার কারণ হতে পারে।

Story first published: Thursday, March 28, 2024, 15:12 [IST]
X
Desktop Bottom Promotion