Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
শরীরচর্চা ছাড়াই এক সপ্তাহে কমিয়ে ফেলুন কয়েক কিলো ওজন!
শরীরচর্চা ছাড়াই এক সপ্তাহে কমিয়ে ফেলুন কয়েক কিলো ওজন!
ওজন কমানো মোটেও সহজ কাজ নয়। খাওয়া কমানো থেকে শুরু করে কত কিছুই না করতে হয় এর জন্য। তবুও যে মন মতো ওজন কমে, এমনও নয়। তাই তো এই প্রবন্ধে এমন একটি গাইড লাইন সম্পর্কে আলোচনা করা হল, যা মেনে চললে এক্সারসাইজ ছাড়াই এক সপ্তাহে চোখে পরার মতো ওজন কমিয়ে ফেলা সম্ভব হবে।
সহজ কথায় যে পরিমাণ ক্যালরি শরীরে প্রবেশ করছে, সেই পরিমাণ বার্ন আউট করে দিলেই আর ওজন বাড়ে না। এই কথাটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, এটা করাটা কিন্তু ততটাই কঠিন কাজ। কিন্তু অসম্ভব নয় একেবারেই। তাই তো যদি চটজলদি ওজন কমাতে চান, তাহলে একবার চোখ রাখতেই হবে এই প্রবন্ধে।

দিন ১:
সারা দিনে শুধু ফল খান। আর কিছু খাওয়া চলবে না। তবে কলা খাওয়া একেবারেই চলবে না। পরিবর্তে খেতে হবে তরমুজ অথবা আঙুর জাতীয় ফল। সেই সঙ্গে সারাদিনে কম করে ৮-১২ গ্রাস জল পান জরুরি।

দিন ২:
আজ শুধু সবজি খেতে হবে। কেমন সবজি? লেটুস, কপি, ব্রকলি, শসা, বিনস প্রভৃতি খাওয়া যেতে পারে। আর সারা দিনে ৮ গ্লাস জল খাওয়া তো মাস্ট!

দিন ৩ :
তৃতীয় দিনে সবজি এবং ফল, এক সঙ্গে খেতে হবে। তবে আলু এবং কলা নৌব নৌব চ! আর জল খেতে হবে ৬-৮ গ্লাস।

দিন ৪:
আজ সারা দিন ধরে বারে বারে খেতে হবে কলা আর দুধ। কতটা পরিমাণে খেতে হবে? কম করে ৮ টা কলা আর ৩ গ্লাস দুধ তো খাওয়া চাইই-চাই! প্রসঙ্গত, এই পরিমাণ খাওয়াকে তিনটি ভাগে ভাগ করে খেতে হবে।

দিন ৫:
পঞ্চম দিনে এক বাটি ভাত আর ৬ টা টমাটো থাকবে আপনার ডায়েটে। সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণ জল পান করতেই হবে।

দিন ৬:
এক কাপ ভাতের সঙ্গে সবজি খেতে হবে। আর জল খেতে হবে কম করে ১২ গ্লাস।

দিন ৭:
এক কাপ ভাত, সঙ্গে সবজি এবং ফল থাকবে আজকের ডায়েটে। আর সারা দিনে কম করে খেতে হবে ১০ গ্লাস জল।
এই ডায়েট চার্ট মানলে সাত দিনের মাথায় দেখবেন ওজন অনেকটাই কমে গেছে। তবে এই ডায়েট চার্টটা অনুসরণ করার আগে একবার অন্তত চিকিৎসকের সঙ্গে পরমার্শ করে নিতে ভুলবেন না। আপনার শরীর আদৌ এমন ডায়েট মেনে চলতে পারে কিনা তা জেনে নেওয়াটা জরুরি। না হলে অন্য় সমস্যা দেখা দিতে পারে।



Click it and Unblock the Notifications