মাঝরাত হলেই মন শুধু খাইখাই করে? ফুড ক্রেভিং কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন জেনে নিন

By Bhagysree Sarkar

বর্তমানে কমবেশি সকলেই কর্মজীবনের সঙ্গে জড়িত। এইসময় নিজেকে সুস্থ রাখতে খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণ না থাকলে মুশকিল। কিন্তু যাঁদের খাই খাই ভাব বেশি, তাঁরা তা করে উঠতে পারেন না। কাজ করলে এমনিই খিদে পায়। তবে ফুড ক্রেভিং আর খিদে পাওয়া ব্যপারটা কিন্তু আলাদা। মাঝে মাঝে কোনো একটা নিদিষ্ট খাবার খাওয়ার জন্য তীব্র যে ইচ্ছে হয়, এটাইকেই বলা হয় ফুড ক্রেভিং।

অনেকেরই ঘন ঘন নানা ধরনের খাবারের ক্রেভিং হয়। এতে করে আমরা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খেয়ে ফেলি। যার থেকে ওজন বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। বাড়ে শরীরে নানান সমস্যা। কারণ ক্রেভিং এর ফলে খাওয়া খাবার দেহের জন্য প্রয়োজনীয় নয়, তাই সেই খাবার চর্বি আকারে শরীরে জমতে থাকে। তাই এই ক্রেভিং কন্ট্রোলে নিয়ে আসা অনেক বেশি জরুরি। কিন্তু কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন জানেন?

food craving
  • ফুড ক্রেভিং এর জন্য হরমোন দায়ী। তাই অতিরিক্ত ক্রেভিং হলে চিকিৎসকের শরণাপন্ন হয়ে অবশ্যই জেনে নিতে হবে কোনও হরমোনাল ইস্যু আছে কিনা। পিসিওএস বা ডায়াবেটিস থাকলে তা কন্ট্রোলের জন্য হেলথি লাইফস্টাইল অনুসরণ করতে হবে।
  • সঙ্গেই মানসিক চাপ মুক্ত থাকার চেষ্টা করতে হবে। মানসিক চাপ বাড়লে গ্লুকোজসমৃদ্ধ খাবার খাওয়ার তীব্র আকাঙ্ক্ষা হয়। তবে তার স্থায়িত্ব থাকে ৩-৫ মিনিট। মানসিক চাপ কমাতে যোগা বা মেডিটেশন করুন। কারণ, মন অস্থির ও অশান্ত থাকলে ওভার ইটিংয়ের প্রবনতা বেড়ে যায়। এছাড়া প্রতিদিন ৪০ মিনিট হাঁটার অভ্যাস করতে হবে।

রান্না করতে ভালো লাছে না? মাত্র ২০ মিনিটেই বানিয়ে ফেলুন চিকেনের এই সুস্বাদ পদ

  • আবার অনেকেরই কোনও কারণ ছাড়াই সারাক্ষণ কিছু না কিছু খেতে ইচ্ছে করে। সেক্ষেত্রে বুঝতে হবে এটি পুরোপুরি মানসিক। যেকোনো খাবারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা সাধারণত ৩০ থেকে ২০ মিনিট স্থায়ী হয়। তাই অবেলা খাবারের ক্রেভিং হলেই খাবার খোঁজা শুরু না করে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। এতে ধীরে ধীরে ক্রেভিং এর মাত্রা কমে।
  • বর্তমানে অনেকেই রাতে জাগতে পছন্দ করেন, যা একেবারেই ভুল। রাত জাগার অভ্যাস পরিহার করা অতি আবশ্যিক। কারণ, অধিকাংশ ক্ষেত্রে যেকোনো খাবারের ক্রেভিং গভীর রাতেই হয়ে থাকে। তাই তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার অভ্যাস থাকা ভালো।বার বার ক্রেভিং হলে অস্বাস্থ্যকর খাবারের জায়গায় স্বাস্থ্যকর খাবার বেছে নিন। জাঙ্ক ফুড ও প্রসেসড ফুড বার বার ক্রেভিং এর প্রবনতা বাড়ায়। তাই এইসব খাবার এড়িয়ে যেতে হবে।

Story first published: Wednesday, June 12, 2024, 20:30 [IST]
X
Desktop Bottom Promotion