Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
প্রতিদিন ৮ গ্লাস জল খাওয়া জরুরি কেন?
প্রতিদিন ৮ গ্লাস জল খাওয়া জরুরি কেন?
সেই ছোট বেলা থেকে শুনে আসছি দিনে কম করে ৮ গ্লাস জল খাওয়া উচিত। মা বার বার বলতেন, তাই এখনও ভালো ছেলের মতো রোজ ৮ গ্রাস জল খেয়ে থাকি। কিন্তু কেন বলুন তো এই পরিমাণ জল খেতে হয়? না খেলেই বা কী হয়?
মানব শরীরের প্রায় ৬৫ শতাংশ জল দিয়ে তৈরি। তাই তো নিদির্ষ্ট পরিমাণ জল পান না করলে শরীরের নানা কাজে বাঁধা আসে। ফলে দেখা দেয় নানা রোগ। আর তাছাড়া সেই আদি কাল থেকে দিনে ৮ গ্লাস জল খাওয়ার নিয়ম চালু রয়েছে। তাই এই নিয়ম মানলে যে কোনও ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে, এমনটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই।
শরীরে জলের ঘাটতি দেখা দিলে শরীর শুকতে শুরু করে। আর এমনটা হলে ক্লান্তি, মাথা যন্ত্রণা, মাথা ঘোরা, শরীরের নানা জায়গায় ভিষণ যন্ত্রণা, অঙ্গ কাজ করা বন্ধ করে দেওয়া সহ মানুষের মৃত্য়ু পর্যন্ত হতে পারে।
তাই আর দেরি না করে জেনে নিন দৈনিক ৮ গ্লাস জল পান আদৌ জরুরি কিনা।

তথ্য ১:
২০০২ সালে এই বিষয়ের উপর একটি গবেষণা হয়েছিল। তাতে অংশ গ্রহণ করা সুস্থ মানুষদের উপর পরীক্ষা করে দেখা হয়েছিল দৈনিক ৮ গ্লাস জল খাওয়া প্রয়োজনীয়তা আদৌ আছে কিনা।

তথ্য ২:
দুটি দলের উপর চালানো হয়েছিল এই গবেষণা। একটা দলকে দিনে ৮ গ্রাস জল খেতে বলা হয়েছিল। আর আরেকটা দলকে বলা হয়েছিল যখনই তেষ্টা পাবে, জল খাবেন। কোনও নিয়ম মেনে জল খেতে হবে না।

তথ্য ৩:
কয়েক মাস ধরে চলা এই গবেষণার পর বিষেজ্ঞরা এর রিপোর্ট পর্যালোচনা করা শুরু করেন।

তথ্য ৪:
দেখা যায় যারা ৮ গ্লাস জল খেয়েছিলেন যারা, তাদের শারীরিক অবস্থা অনব্য় আরেকটি দলের সদস্য়দের মতোই। দুই দলের মধ্য়ে শরীরগত দিক থেকে কোনও ফারাকই হয় নি।

তথ্য ৫:
তাই সবশেষে বলতেই হয় যে, দিনে ৮ গ্লাস জল খেতেই হবে, এমন কোনও দেওয়াল লিখন নেই। যখন তেষ্টা পাবে, তখন যতটা ইচ্ছা জলপান করুন। তাহলেই সুস্থ থাকবেন।

তথ্য ৬:
বেশি বা কম, কোনওটাই ভালো নয়। বেশি জল খেলেও অসুবিধা হতে পারে, আবার কম খেলেও দেখা দিতে পারে ডিইহাইড্রেশনের মতো সমস্য়া। তাই এক্ষেত্রে একটাই নিয়ম মেনে চলুন- তেষ্টা পাবে যখন জল খান। নচেৎ এই নিয়ে ভাবার কোনও প্রয়োজন নেই।



Click it and Unblock the Notifications