রোজ মলত্যাগ করেন তো?

আপনি কি নিয়মিত মলত্যাগ করেন? দিনে কতবার মলত্যাগের প্রয়োজন হয় আপনার? এই ধরণের প্রশ্নগুলি আমাদের স্বাভাবিক ভাবেই খুব অস্বস্তির মধ্যে ফেলে দেয়।

By Swaity Das

আপনি কি নিয়মিত মলত্যাগ করেন? দিনে কতবার মলত্যাগের প্রয়োজন হয় আপনার? এই ধরণের প্রশ্নগুলি আমাদের স্বাভাবিক ভাবেই খুব অস্বস্তির মধ্যে ফেলে দেয়। কিন্তু এই ধরণের প্রশ্নের উত্তর জানাটা খুবই জরুরি। প্রায় ২০০ জন মানুষের ওপর সমীক্ষা করে জানা গেছে যে প্রায় বেশীরভাগ মানুষ দিনে একবার মলত্যাগ করেন, যা স্বাভাবিক। দিনে তিনবার থেকে সপ্তাহে পাঁচবার মলত্যাগ করলে তা সুস্থতা এবং স্বাভাবিকত্বের লক্ষণ। যদিও এক সপ্তাহ বা তার বেশি সময় পটি না করা মোটেও উচিত নয়। কারণ দীর্ঘদিন ধরে মলত্যাগ না করা মানে, শরীরের মধ্যে বিষাক্ত বর্জকে জমিয়ে রাখা, যা আমাদের পায়ুপথ সহ গোটা শরীরে সমস্যা সৃষ্টি করে। তাই তো জেনে নেওয়া উচিত দীর্ঘদিন মলত্যাগ না হলে কী কী করা উচিত।

১. দুইদিন বা তার বেশি দিন

১. দুইদিন বা তার বেশি দিন

যদি দুই বা তার বেশি দিন আপনি মলত্যাগ না করে থাকেন, তবে বেশি পরিমাণে তরল এবং সঠিক খাদ্য গ্রহণ করার চেষ্টা করুন। চেষ্টা করুন বেশি পরিমাণে ফাইবারযুক্ত খাবার খাওয়ার। আপেল সহ নানারকমের রসালো ফল খান। এতে শরীরের ভেতর বেশি পরিমাণে ফাইবার এবং জলীয় উপাদান থাকেবে। ফলে সহজেই পেট পরিষ্কার হয়ে যাবে।

২.এক সপ্তাহ:

২.এক সপ্তাহ:

দেখতে দেখতে মলত্যাগ না করে কাটিয়ে দিয়েছেন গোটা এক সপ্তাহ। এই রকম পরিস্থিতিতে অসম্যাটিক জাতীয় খাদ্য গ্রহণ করার চেষ্টা করুন। যেমন, দুধ পান করতে পারেন। তবে যে সে দুধ নয়, মিল্ক অফ ম্যাগ্নেশিয়া নামক এক ধরণের দুগ্ধজাত ওষুধ পাওয়া যায়, যা পান করলে টিস্যু থেকে প্রয়োজনীয় পরিমাণ তরলজাত পদার্থ বর্জ্যের সঙ্গে মিশে যায়। ফলে, মলত্যাগ করতে কোনোরকম সমস্যা হয় না।

৩.এক সপ্তাহের বেশি:

৩.এক সপ্তাহের বেশি:

এই রকম পরিস্থিতিতে আপনাকে ওষুধের ওপর ভরসা করতেই হবে। এমন ওষুধ খেতে হবে, যা পেটের মাংসপেশিগুলিকে সঙ্কোচণ এবং প্রসারণে সাহায্য করে। ফলে বর্জ্য পদার্থ শরীর থেকে বেরিয়ে যেতে পারে। তবে এই ধরণের ওষুধ এক সপ্তাহের বেশি খাবেন না। এতে আপনি এই ধরণের ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পরতে পারেন।

৪.কয়েক সপ্তাহ:

৪.কয়েক সপ্তাহ:

এমন পরিস্থিতি হলে ডাক্তারের শরণাপন্ন হোন। দরকার পড়লে নানা পরীক্ষা করান। অনেক রকম ওষুধ আছে, যা এই রকম পরিস্থিতিতে শরীর থেকে বর্জ্য বার করে দিতে সাহায্য করে।

Story first published: Monday, October 30, 2017, 18:31 [IST]
X
Desktop Bottom Promotion