বৃষ্টিতে ভিজলেই ফেটে পড়বে জেল্লা, বাড়বে হ্যাপি হরমোন! কীভাবে জানুন

By Bhagysree Sarkar

প্রকৃতির সবচেয়ে বিশুদ্ধ জল বৃষ্টির জল, একথা আমরা সকলেই জানি। অনেকেই বৃষ্টির জল সংরক্ষণ করে বাড়ির একাধিক কাজে ব্যবহার করে। তবে আপনি কি জানেন, বৃষ্টির জলের অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বৃষ্টির জলে রয়েছে প্রাকৃতিক খনিজ, যা আমাদের স্বাস্থের জন্য অনেক উপকারী। অনেকেই আছেন আবার যারা বর্ষাকালে বৃষ্টিতে স্নান করতে পছন্দ করেন।

কেউ কেউ আবার বৃষ্টির জলে স্নান করা মাত্রই অসুস্থ হয়ে পড়েন। কিন্তু জানেন কি, বৃষ্টির জলে স্নানও করলে আপনার স্বাস্থ্যের কতটা উপকার হয়? ক্যালসিয়াম, সোডিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম সবই পাওয়া যায় বৃষ্টির জলে। বৃষ্টির জলে স্নান করার কিছু উপকারিতা সম্পর্কে আসুন জেনে নেওয়া যাক-

Rain
  • বৃষ্টির জলে স্নান করলে আমাদের ত্বক, চুল অনেক বেশি সুন্দর ও উজ্জ্বল হয়।
  • যারা গরমে হিট র‍যাশ জাতীয় সমস্যায় ভুগছেন, তাদের বৃষ্টির জলে স্নান করা উচিত। বৃষ্টির জলে এই সমস্যা সেরে যায়। শুধু তাই নয়, বৃষ্টির জলে স্নান করলে ফোঁড়া ও ব্রণ থেকেও মুক্তি পাওয়া যায়।
  • বৃষ্টির জলে অনেক খনিজ উপাদান থাকে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। বৃষ্টির জলে অ্যালকালাইন পিএফ পাওয়া যায়, যা চুলের জন্য সবচেয়ে উপকারী। বৃষ্টির জলে স্নান করলে চুল মজবুত হয়।
  • বৃষ্টির জলে স্নান করা ত্বকের জন্যও উপকারী। ত্বকে বলিরেখা দেখা দিলে বৃষ্টির জলে স্নান করুন। এটি ত্বকের বলিরেখা কমাতে পারে।

বর্ষায় বাড়ে জয়েন্টের ব্যথা, চোখ বন্ধ করে ভরসা রাখুন এই খাবারগুলিতে

  • বৃষ্টির জলে স্নান করলে আপনার মেজাজ ভালো হবে। কারণ, বৃষ্টির জলে স্নান করার সময় শরীরে এন্ডোরফিন এবং সেরোটোনিন হরমোন নিঃসৃত হয়। যা স্ট্রেস দূর করে মেজাজকে সতেজ করে।
  • বৃষ্টির জলে স্নান করলে অনেক আরাম পাবেন। শরীর ক্লান্ত হলে বৃষ্টির জলে স্নান শুরু করুন। এতে শরীর ও মনকে শিথিল করে এবং খুব ভালো ঘুমাতেও সাহায্য করে।

তবে শুধু মানব শরীরের জন্য নয়, প্রাণী, চারাগাছ এবং বৃক্ষেরও বেড়ে উঠার জন্য বৃষ্টি জলের প্রয়োজন রয়েছে। বৃষ্টি হলে বাড়ির বাগান আরও অনেক বেশি সুন্দর দেখায়। ফুল ফুটতে শুরু করে।

Story first published: Tuesday, July 9, 2024, 15:08 [IST]
X
Desktop Bottom Promotion