(ছবি) কোনও পরিশ্রম ছাড়াই এই গরম পানীয়ে চুমুক দিয়ে ওজন ঝরান

প্রতিটি মোটা মানুষই ওজন ঝরিয়ে রোগা হতে চান। আবার ফিট থাকতে শরীরের অতিরিক্ত ওজন ঝরাতেও অনেকেই উৎসাহী হন। তবে অনেকেই এসব করতে চান স্বল্প পরিশ্রমে। [মাইগ্রেনের সমস্যা? মুক্তি পেতে এই কয়েকধরনের চায়ে চুমুক দিন]

এমন মানুষদের দোষ দিয়েও খুব একটা লাভ নেই। কারণ রোজকার ব্যস্ত জীবন থেকে সময় বের করে এর জন্য আলাদা পরিশ্রম করার সুযোগ বা ইচ্ছে অনেকেরই হয়ে ওঠে না।

তবে বিশেষজ্ঞরা এমন কয়েকটি উপায় বাতলেছেন যার মাধ্যমে বিনা পরিশ্রমেই অত্যন্ত কম সময়ে ওজন ঝরাতে পারবেন আপনি। নিচের স্লাইডে ক্লিক করে দেখে নিন, কোন কোন গরম পানীয়ে চুমুক দিলেই হুড়মুড় করে ঝরতে শুরু করবে ওজন।

ব্ল্যাক কফি

ব্ল্যাক কফি

ওজন ঝরাতে ব্ল্যাক কফির বিকল্প নেই। চিনি ছাড়া দিনে দু'বার ব্ল্যাক কফি খেলে দারুণ ফল পাবেন।

গ্রিন টি

গ্রিন টি

রোগা হতে চাইলে গ্রিন টি-ও অব্যর্থ পানীয় হিসাবে কাজ করতে পারে। সকালে খালি পেটে এক কাপ গ্রিন টি-তে এক চামচ মধু ও কয়েক ফোঁটা লেবু মিশিয়ে খেলে দারুণ ফল পাবেন।

ব্ল্যাক টি

ব্ল্যাক টি

সকালে খালি পেটে দুধ, চিনি না দিয়ে চায়ে লেবু ও মধু মিশিয়ে খেলে খুব তাড়াতাড়ি রোগা হতে পারবেন।

দারচিনি চা

দারচিনি চা

সপ্তাহে ২ বার দারচিনি দেওয়া চা খেয়ে দেখতে পারেন। দারচিনির প্রচুর গুণ রয়েছে। হজমশক্তি বাড়ানো, মাথা ব্যথা কমানো ও রোগা হতে সাহায্য করবে দারচিনি দেওয়া চা।

পুদিনা চা

পুদিনা চা

চায়ে পুদিনা পাতা মিশিয়ে ফুটিয়ে তা খেলেও খুব তাড়াতাড়ি ওজন ঝরাতে পারবেন আপনি। শরীরের জ্বালা, অস্বস্তি কমাতেও দারুণ কাজ দেয় পুদিনা মিশ্রিত চা।

Story first published: Friday, August 21, 2015, 14:32 [IST]
X
Desktop Bottom Promotion