Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Holi 2023: এই ব্যক্তিদের ঠান্ডাই খাওয়া খুবই বিপজ্জনক! জানুন কাদের খাওয়া উচিত নয়
ঠান্ডাই ছাড়া রঙের উৎসব অসম্পূর্ণ! রং খেলার পর ঠান্ডাইয়ের গ্লাসে চুমুক দিলেই প্রাণটা একেবারে জুড়িয়ে যায়। শুকনো ফল, বীজ ও বেশ কয়েকটি মশলার মিশ্রণে তৈরি ঠান্ডাই ভারতের সব প্রান্তেই বেশ জনপ্রিয়। ভাঙ না মিশিয়ে শুধু ঠান্ডাইয়ের মধ্যে রয়েছে অনেক গুণ। শরীর ঠান্ডা করে, পেট ও মন ভালো রাখে, ইমিউনিটি বাড়ানো ছাড়াও আরও অনেক উপকারিতা রয়েছে এই পানীয়ের। তবে যতই উপকারিতা থাকুক না কেন, এই পানীয় কিন্তু সবার জন্য নয়! কিছু জনের ক্ষেত্রে ঠান্ডাই আরও বিপদ ডেকে আনতে পারে।

আসুন জেনে নেওয়া যাক, ঠান্ডাইয়ের উপকারিতা কী কী এবং কাদের এই পানীয় একেবারেই খাওয়া উচিত নয় -

ডায়াবেটিস রোগী
ঠান্ডাইতে প্রচুর পরিমাণে চিনি থাকে, যে কারণে রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে। তাই, ডায়াবেটিস বা সুগার রোগীদের এই পানীয় না খাওয়াই ভালো।

হার্টের জন্য খারাপ
গবেষণায় দেখা গেছে, অত্যধিক চিনি সেবন রক্তচাপ বাড়াতে পারে। তাছাড়া, ঠান্ডাইতে ফুল ফ্যাট দুধ ব্যবহার করা হয়, যা রক্তে কোলেস্টেরলের মাত্রা এবং স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে। এই সব কারণেই হৃদরোগের ঝুঁকি বাড়ে।

ওজন কমানোর প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায়
ঠান্ডাই ওজন কমানোর প্রক্রিয়ায় বাধা দেয়। কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, ফলে ওজন কমার পরিবর্তে বেড়ে যেতে পারে। তাছাড়া, এই পানীয়তে ফুল ফ্যাট দুধ ব্যবহার করা হয়, যা ওজন কমাতে ইচ্ছুক ব্যক্তিদের এড়িয়ে চলাই ভালো। আর যাঁরা ল্যাকটোজ ইনটলারেন্সে ভুগছেন, তাঁদেরও ঠান্ডাই পান না করাই ভালো।

ঠান্ডাইয়ের উপকারিতা
১) পোস্ততে রয়েছে ফাইবার, ক্যালশিয়াম এবং ম্যাগনেশিয়াম রয়েছে, যা হাড় এবং হার্ট উভয়ের জন্যই উপকারী। গ্যাস্ট্রোইনটেস্টাইনাল জ্বালা উপশম করতেও সহায়তা করে।
২) শুকনো গোলাপের পাপড়িতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ডি, কে এবং ই এর পাশাপাশি ম্যালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড এবং পেকটিন রয়েছে। এই সমস্ত উপাদানই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম প্রক্রিয়া উন্নত করে এবং মূত্রনালী ও কিডনি ডিটক্সিফাই করতে সাহায্য করে। .
৩) মৌরি হজমে সাহায্য করে এবং পেট ফাঁপা নিরাময় করে।
৪) এলাচ এবং গোলমরিচও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকর।



Click it and Unblock the Notifications