Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
নিয়ম করে মাত্র ২০ মিনিট, তাহলেই কেল্লাফতে!
গবেষণায় জানা গেছে দিনের যে কোনও সময় কিছুটা দূর হাঁটলে মন চাঙ্গা হয়ে ওঠে। এমনকি আপন মনে আস্তে আস্তে হাঁটলেও তা মানসিকভাবে উজ্জীবিত করে তোলে।
'ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো'- বিখ্যাত এই গানের কলি হেডফোনে যতবার পারুন শুনে নিন। না, গানের প্রতিযোগিতায় নাম দিতে নয়। সত্যি সত্যি হাঁটার জন্য যাতে মনের ইচ্ছার বাতি জ্বলে, তার জন্য। আর পুজোতো চলেই এলো। প্যান্ডেলে প্যান্ডেলে তো আর গাড়ি নিয়ে যেতে পারবেন না। এদিকে ওজনও বেড়েছে অনেকটা। তা যে কদিন আছে, একটু হাঁটা প্র্যাকটিস করলে কেমন হয়! তাতে দুটো সুবিধা হবে। এক, পূজাতে হাঁটলে পা ব্যাথা হবে না। আর দ্বিতীয়ত এবং সব থেকে বড় কথা, প্রচুর ওজন কমবে। ভাববেন না এর জন্য ঘন্টার পর ঘন্টা হাঁটতে হবে, মাত্র ২০ মিনিট হাঁটলেই মেদের খেল খতম!
সকালে ঘুম থেকে উঠে হোক অথবা বিকালে একটু কাজ থেকে ছুটি নিয়ে টানা ২০ মিনিট হেঁটে নিন। দেখবেন নানারকম রোগের হাত থেকে ছুটি পাবেন। কি ভাবছেন, ২০ মিনিট হেঁটে কি এমন উপকার হবে, তাই তো? তাহলে নিজেই পড়ে নিন হাঁটার উপকারিতা সম্পর্কে।

১. নিমেষে মন ভাল হয়ে যাবে:
গবেষণায় জানা গেছে দিনের যে কোনও সময় কিছুটা দূর হাঁটলে মন চাঙ্গা হয়ে ওঠে। এমনকি আপন মনে আস্তে আস্তে হাঁটলেও তা মানসিকভাবে উজ্জীবিত করে তোলে। কেন এমনটা হয় জানেন? আসলে হাঁটার সময় আমাদের শরীরে এন্ড্রোফিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়। ফলে শরীর এবং মনের দিক থেকে আমরা আরও শক্তিশালী অনুভব করি।

২. এনার্জি বাড়াতে সাহায্য করে:
দুপুর হলেই ভাত ঘুম? কিছুতেই বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না? তাহলে ভুল করছেন। উল্টে খাওয়া দাওয়ার পর কিছুটা হাঁটুন। এতে খাবার যেমন খুব সহজেই হজম হবে, তেমনি চনমনে লাগবে। প্রসঙ্গত, জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন দিনের মধ্যে মাত্র ২০ মিনিট হাঁটলে আপনি আরও এনার্জি পাবেন এবং কম দুর্বলতা অনুভব করবেন।

৩. হৃদরোগের সম্ভাবনা কমে:
একাধিক গবেষণায় দেখা গেছে মাত্র ২০ মিনিট হাঁটলে হৃদরোগের সম্ভাবনা অনেকটাই কমে যায়। লেসিস্টার বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষায় জানা যাচ্ছে দিনে ২০ থেকে ৪০ মিনিট হাঁটলে হৃদরোগের সম্ভাবনা ১৮-২০ শতাংশ কমে যায়। তাই হার্টকে যদি দীর্ঘদিন চাঙ্গা রাখতে চান তাহলে হাঁটা মাস্ট!

৪. দীর্ঘজীবী হন:
নিয়ম করে ২০ মিনিট হাঁটুন, তাহলেই দেখবেন কোনও রোগ দারে কাছে ঘেঁষতে পারবে না। ফলে অনেকদিন অবধি সুস্থ থাকতে পারবেন। প্রসঙ্গত, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে, যারা কোনও কাজের মধ্যে থাকেন না অথবা শারীরিক পরিশ্রম করেন না, তাঁদের হাঠাৎ মৃত্যুর আশঙ্কা বেশি থাকে। অন্যদিকে প্রতিদিন হাঁটাচলা করলে মৃত্যুর হার নিমেষে এক তৃতীয়াংশ কমে যায়।

৫. ডায়াবেটিসের সম্ভাবনা কমে:
নিয়ম করে হাঁটলে ডায়াবেটিসের সম্ভাবনা কমে যায়। কারণ এমনটা করলে রক্তে সুগারের মাত্রা বাড়ার সুযোগই পায় না। ফলে টাইপ ডায়াবেটিস ধারে কাছে আসতে পারে না।

৬. স্মৃতিশক্তি ধরে রাখতে সাহায্য করে:
হাঁটাচলা করলে আমাদের স্মৃতিশক্তি বাড়ে। কারণ নিয়মিত হাঁটলে মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশটি বড় আকৃতির হয়ে যায়। এই হিপোক্যাম্পাস আমাদের স্মৃতিশক্তি ধরে রাখতে সাহায্য করে। ফলে ডিমেনশিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে।

৭. ওজন কমে:
ওজন কমাতে চাইছেন? এদিকে কিছুতেই তেমনটা করতে পারছেন না? এক কাজ করুন না, নিয়ম করে ২০ মিনিট হাঁটুন। দেখবেন অতিরিক্ত ফ্যাট গলে যাবে এবং আপনার ওজনও কমবে।



Click it and Unblock the Notifications