Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ডায়াবেটিস থেকে ওজন কমানো, ঝিঙের গুণ জানলে চমকে যাবেন!
Ridge Gourd Benefits in Bengali: শরীর সুস্থ রাখতে নিয়মিত প্রচুর শাকসবজি খাওয়ার উপরেই জোর দেন চিকিৎসকরা। স্বাস্থ্যকর সবজির কথা ভাবলে, প্রথমেই কিন্তু ঝিঙের কথা মাথায় আসে না। কিন্তু ঝিঙের মধ্যে এমন সব গুণ রয়েছে যা শুনলে চমকে যাবেন আপনিও!
ঝিঙে অনেকেরই খুব অপছন্দের একটা সবজি। তবে স্বাদে খুব একটা আকর্ষণীয় না হলেও, ঝিঙের পুষ্টিগুণ কিন্তু অনেক। ওজন কমাতে, চোখ ভাল রাখতে এবং ইমিউনিটি বাড়াতে বেশ কার্যকরী এই সবজি। জেনে নিন, ঝিঙে খেলে স্বাস্থ্যের কী কী উপকার হয়।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে
ঝিঙে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং এতে ক্যালোরি খুব কম। যে কারণে ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী সবজি এটি। পাশাপাশি ঝিঙে হাইপোগ্লাইসেমিক। যে কারণে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।
চোখ ভাল রাখে
ঝিঙেতে প্রচুর পরিমাণে ভিটামিন-এ থাকে, যা চোখ ভাল রাখতে সহায়তা করে। বিশেষত, বেশি বয়সি মানুষদের ক্ষেত্রে ঝিঙে অত্যন্ত উপযোগী। ম্যাকুলার ডিজেনারেশন, আংশিক অন্ধত্ব এবং চোখের অন্যান্য অসুস্থতা প্রতিরোধে সহায়তা করে ঝিঙে। এ ছাড়া, অপটিক স্নায়ু ভাল রাখে এই সবজি। বিভিন্ন ক্ষতিকর পদার্থ থেকে চোখের রক্তনালীকেও রক্ষা করে।
কোষ্ঠকাঠিন্য সারায়
ঝিঙেতে প্রচুর পরিমাণে জলীয় উপাদান আর সেলুলোজ থাকে। সেলুলোজ এক ধরনের প্রাকৃতিক ফাইবার। ফলে ঝিঙে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় এবং পেট ভাল রাখে। পাশাপাশি স্বাভাবিক মলত্যাগ এবং হজমে সহায়তা করে।
ওজন কমায়
ঝিঙে ফাইবার সমৃদ্ধ, যা হজম হতে সময় নেয়। ফলে দীর্ঘ সময় পেট ভরা রাখে। আর এতে ক্যালোরিও কম এবং জলের পরিমাণ বেশি, যা ওজন কমানোর জন্য আদর্শ।
লিভার ভাল রাখে
ঝিঙে আমাদের শরীর থেকে বিষাক্ত বর্জ্য পদার্থ, অ্যালকোহল ও অপাচ্য খাদ্যকণা দূর করে। ফলে ভাল থাকে লিভার। পিত্তরসের ক্ষরণ ভাল রাখতেও ঝিঙের জুড়ি মেলা ভার। এই কারণই জন্ডিস থেকে সেরে ওঠার সময় ঝিঙে খেতে বলা হয়।
ইমিউনিটি বাড়ায়
চোখ, লিভার, পাকস্থলী এবং কিডনি সংক্রমণের প্রধান কারণগুলির মধ্যে একটি হল শরীরের কম রোগ প্রতিরোধ ক্ষমতা। ঝিঙেতে রয়েছে ভিটামিন সি, আয়রন, ম্যাগনেসিয়াম, রাইবোফ্ল্যাভিন, থায়ামিন এবং জিঙ্ক। যে কারণে ইমিউনিটি বাড়াতে ঝিঙের জুড়ি মেলা ভার।



Click it and Unblock the Notifications