Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Lemongrass Tea: ওজন কমায়, হার্ট ভালো রাখে লেমনগ্রাস, রোজ খান লেমনগ্রাস চা!
চা প্রেমী মানুষের অভাব নেই এই পৃথিবীতে। অনেকেরই সকালে এক কাপ গরম চা না পেলে ঘুমই কাটতে চায় না। আবার, কেউ কেউ সারা দিনে ৩-৪ বার চা না খেলে কাজে মন বসাতে পারেন না। সাধারণত লিকার চা, দুধ চা বা গ্রিন টি-রই জনপ্রিয়তা বেশি। কিন্তু কখনও লেমনগ্রাস চা খেয়েছেন? ঔষধি গুণে ভরপুর লেমনগ্রাস। এর সুগন্ধ অনেকটা লেবুর মতো, তাই একে লেমনগ্রাস বলা হয়। লেমনগ্রাসে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ফোলেট, ফলিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার, আয়রন, পটাসিয়াম, ফসফরাস এবং ক্যালসিয়াম পাওয়া যায়। আবার, এতে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্যও রয়েছে। ফলে এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।

আসুন জেনে নেওয়া যাক, লেমনগ্রাস আমাদের স্বাস্থ্যের কী কী উপকার করে এবং এই চা বানানোর পদ্ধতি -

হজমে সাহায্য করে
লেমনগ্রাস হজমের সমস্যা দূর করে। এটি প্রাকৃতিক মূত্রবর্ধক হিসেবে কাজ করে। বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, পেট ভার কমাতে সাহায্য করে লেমনগ্রাস। গবেষণায় দেখা গেছে, লেমনগ্রাস গ্যাস্ট্রিক আলসার সারাতেও কার্যকর।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে
লেমনগ্রাসে প্রচুর পরিমাণে পটাসিয়াম থাকে। এটি উচ্চ রক্তচাপ কমায় এবং রক্ত সঞ্চালন বাড়ায়। গবেষণায় দেখা গেছে, লেমনগ্রাস রক্তচাপ কমাতে দারুণ কার্যকর।

ওজন কমাতে সাহায্য করে
লেমনগ্রাস চা মেটাবলিজম বাড়াতে এবং ওজন কমাতে সাহায্য করে। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন-এ প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে, লেমনগ্রাসের পলিফেনল যৌগ এবং ক্যাফিন উপাদান এনার্জি ব্যয় এবং ফ্যাট অক্সিডেশন বাড়ায়। যার ফলে ওজন হ্রাস হয়।

ক্যান্সারের বিরুদ্ধে কার্যকর
জার্নাল এগ্রিকালচার অ্যান্ড ফুড কেমিস্ট্রিতে প্রকাশিত একটি গবেষণা অনুসারে, লেমনগ্রাস অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ। এই অ্যান্টিঅক্সিডেন্টে ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রয়েছে, যার ফলে ক্যান্সার কোষ বিকাশে বাধা পায়।

দুশ্চিন্তা কমায়
লেমনগ্রাস উদ্বেগ এবং স্ট্রেস উপশম করতে সাহায্য করে। মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টার পরামর্শ দেয়, উদ্বেগ এবং স্ট্রেস কমাতে লেমনগ্রাসের গন্ধ নেওয়ার।

হার্ট সুস্থ রাখে
লেমনগ্রাস উচ্চ কোলেস্টেরল এবং হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। গবেষণায় দেখা গেছে, লেমনগ্রাস খাওয়ার ফলে কোলেস্টেরলের মাত্রা কমে এবং হার্ট সুস্থ রাখে।

দাঁত ভালো রাখে
গবেষণা অনুসারে, লেমনগ্রাসের অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য দাঁতের ক্ষয়ের জন্য দায়ী স্ট্রেপ্টোকক্কাস স্যাঙ্গুইনিস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। তাই দাঁত ভালো রাখতে লেমনগ্রাসের সাহায্য নিতেই পারেন।

লেমনগ্রাস চা তৈরির পদ্ধতি
টাটকা লেমনগ্রাস জলে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিন। জলে লেমনগ্রাসের টুকরোগুলো দিয়ে ১০ মিনিট ফোটান। ফুটতে ফুটতে লেমনগ্রাসের পাতাগুলি বিবর্ণ হয়ে এলে চা ছেঁকে নিন। এতে ১ টেবিল চামচ মধু মিশিয়ে গরম গরম পরিবেশন করুন।



Click it and Unblock the Notifications