Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
রোজ সকালে এক কাপ লিকার চা হাজারো রোগের মহৌষধ!
Black Tea: সকালে ঘুম ভাঙার পর গরমাগরম এক কাপ চা না খেলে যেন আলস্য কাটতেই চায় না। তেমনই বন্ধুদের সঙ্গে সান্ধ্য আড্ডায় কিংবা অতিথি সেবায়ও চায়ের বিশাল কদর। যে কোনও আলোচনাকে দীর্ঘ ও মনোজ্ঞ করে তুলতে এক কাপ চা-ই যথেষ্ট!
কেউ দুধ চা ভালবাসেন, আবার কেউ লিকার চা। বিশেষজ্ঞরা বলছেন, চিনি ছাড়া লিকার চা কিন্তু সবচেয়ে বেশি উপকারী। সকালটা যদি এক কাপ লিকার চা খেয়ে শুরু করতে পারেন, তাহলে তার চেয়ে ভালো অভ্যাস আর কিছু হয় না। দেখে নিন, নিয়মিত চিনি ছাড়া চা পানের উপকারিতা।

এনার্জি বাড়ায়
এনার্জি বাড়ানোর জন্য চা খুবই কার্যকর। সারা দিনের পরিশ্রমের পরে এক কাপ গরম চা আমাদের ক্লান্তি দূর করে দিতে পারে। চায়ের মধ্যে থাকা কিছু উপাদান আমাদের নার্ভকে সক্রিয় করে তোলে, যে কারণে মন ও শরীর বেশ চনমনে হয়ে ওঠে। বিশেষ করে চিনি ছাড়া লিকার চা বেশি উপকারী। এই চায়ে ক্যাফেইন থাকে প্রচুর পরিমাণে, যা তৎক্ষণাৎ এনার্জি বৃদ্ধিতে সাহায্য করে।
ওজন কমাতে পারে
লিকার চা মেটাবলিজম বৃদ্ধিতে সাহায্য করে, যা ওজন কমাতে কার্যকর। কালো চায়ে থাকা ক্যাফেইন এবং অন্যান্য যৌগ ফ্যাট অক্সিডেশন বাড়িয়ে তোলে। এর ফলে ওজন কমে দ্রুত। তাই মেটাবলিজম বাড়ানোর জন্য রোজ সকালে এক কাপ কালো চা বা লিকার চা পান করা উপকারী।
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ
লিকার চায়ে অ্যান্টি অক্সিড্যান্ট খুব বেশি মাত্রায় থাকে। যা আমাদের শরীরকে ফ্রি র্যাডিক্যাল এবং অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে রক্ষা করে। তাছাড়া, অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন রোগ-ব্যাধি থেকে আমাদের সুরক্ষিত রাখে।
হজমশক্তি বাড়ায়
চা হজমশক্তি বাড়ায়। বিশেষ করে, চিনি ছাড়া কালো চা ভালো হজমে সাহায্য করে। চায়ে থাকা যৌগগুলি অন্ত্র সুস্থ রাখে।
হার্টের জন্য ভালো
চিনি ছাড়া লিকার চা পানে হৃদরোগের ঝুঁকি অনেক কমে যায়। কালো চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট এলডিএল, যাকে বলা হয় ব্যাড কোলেস্টেরল, তার মাত্রা কম রাখতে সাহায্য করে। পাশাপাশি রক্তচাপ কমাতেও সাহায্য করে এবং হার্ট সুস্থ রাখে। তাই যাঁদের কার্ডিয়াক সমস্যা রয়েছে, তাঁরা ব্ল্যাক টি খেতে পারেন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications