Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বর্ষায় রোজ খান হলুদ লেবুর জল, ইমিউনিটি বাড়বে তরতরিয়ে!
Turmeric Lemon Water Benefits in Bengali: বর্ষায় রকমারি রোগ লেগেই থাকে। বিশেষ করে জল ও খাবার থেকে নানা রকম রোগ হয়। প্রায়ই পেটের সমস্যায় ভোগেন অনেকে। এ ছাড়া জ্বর, সর্দি, কাশি তো হয়ই। লেবু-হলুদের পানীয় বর্ষাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে দারুণ কার্যকর। এই পানীয় প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে। টক্সিন দূর করে শরীর সুস্থ রাখে। এতে অ্যান্টিমাইক্রোবিয়াল গুণও রয়েছে। যা ব্যাকটেরিয়া, ছত্রাক এবং ভাইরাস সংক্রমণ রোধ করে।
এক গ্লাস গরম জলে অর্ধেক লেবুর রস এবং আধা চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে পান করুন। জেনে নিন এই পানীয়ের উপকারিতা কী কী।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লেবু ও হলুদের জুড়ি মেলা ভার। লেবুতে রয়েছে ভিটামিন সি এবং হলুদে কাউকিউমিন। এই উভয় উপাদানই ইমিউনিটি বাড়াতে সাহায্য করে।
অ্যান্টি-ইনফ্ল্যামেটরি প্রভাব
লেবু এবং হলুদ উভয়ের মধ্যেই প্রদাহ-বিরোধী (anti-inflammatory) বৈশিষ্ট্য রয়েছে। যা শরীরের প্রদাহ কমায় এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি হ্রাস করে।
হজমশক্তি বৃদ্ধি করে
লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড হজমশক্তি বাড়ায়। খাবার হজমে এবং পুষ্টি শোষণে সহায়তা করে। হলুদ পেট ফাঁপা, বদহজম, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা দূর করে।
শরীর থেকে টক্সিন বের করে দেয়
লেবু ও হলুদের পানীয় আমাদের শরীরে প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড লিভার সুস্থ রাখে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে। হলুদও শরীর থেকে টক্সিন বার করে দেয়।
লেবু-হলুদের পানীয় খাওয়ার সময়
সকালে খালি পেটে খেতে পারেন। আবার, খাবারের ৩০ মিনিট আগেও এই স্বাস্থ্যকর পানীয় পান করতে পারেন। তবে শোওয়ার আগে এই পানীয় না খাওয়াই ভালো। এতে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে।
তবে লেবু হলুদের এই পানীয় স্বাস্থ্যকর হলেও অত্যধিক না খাওয়াই ভালো। পরিমিত পরিমাণে খান। অতিরিক্ত গ্রহণের ফলে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা অথবা শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য ব্যাহত হতে পারে।
Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications