Health tips: পুজোয় বেহিসেবি খানাপিনায় বেড়েছে ওজন? ডায়েটে রাখুন এই পানীয়গুলি

Health tips: উৎসবের মরশুমে আমাদের বাড়িতে অনেক অতিথিরই আগমন হয়। আর সঙ্গে আসা রকমারি সব মিষ্টি। অনেকেই আবার বিশ্বাস করেন, মিষ্টি মুখ ছাড়া যেকোনও উৎসবই ফিকা। সেই মহালয়া থেকে শুরু হয়েছে মিষ্টি খাওয়ার ধুম। চলবে ভাইফোঁটা পর্যন্ত। তবে শুধু মিষ্টি নয়, এই ১ মাস যাবৎ উৎসবে আমরা নানান খাবারের সঙ্গেই চলে ভাজাভুজি ও কোল্ড ড্রিংস। যা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ক্ষতিকারক।

বিশেষজ্ঞরা বলছেন, উৎসবের মরশুমে মিষ্টি, নোনতা এবং ভাজা খাবারগুলি প্রচুর পরিমাণে খাওয়া হয়। যা আমাদের স্বাস্থ্যের উপর নানা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সঙ্গেই বাড়ে ওজন। তাই উৎসব শেষ হলে কিছু বাড়তি যত্ন আমাদের নেওয়া উচিত। যাতে আমরা সুস্থ ও স্বাভাবিক থাকতে পারি। তবে চিন্তার কিছু নেই। আজকের প্রতিবেদনে আমরা এমন কিছু বাড়ির বানানো বিশেষ পানীয়ের কথা বলব, যা আপনার শরীরকে ডিটক্স করে অতিরিক্ত ফ্যাট শরীরে জমতে দেবে না।

Health tips

ছবি সৌজন্য- pexels

১. লেবুর জল- লেবুতে রয়েছে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মেটাবলিজম বাড়ায়। হালকা গরম জলে লেবুর রস ছেঁকে খেলে আপনার হজমশক্তি ভালো হবে এবং ওজনও কমবে।

২. পুদিনার জল- বিশেষজ্ঞরা বলছেন, পুদিনা আমাদের হজমশক্তি বাড়াতে এবং পেটের গ্যাস কমাতে সাহায্য করে। এরজন্য কিছু পুদিনা পাতা জলে সিদ্ধ করে তা ছেঁকে পান করতে পারেন।

৩. গ্রিন টি- গ্রিন টি-তে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ওজন কমাতে সাহায্য করে। দিনে দুই থেকে তিন কাপ গ্রিন টি পান করতে পারেন।

৪. আদার জল- আদার প্রদাহরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা হজমশক্তি উন্নত করে এবং ওজন কমাতে সাহায্য করে। এক টুকরো আদা কুসুম গরম জলে সিদ্ধ করে ছেঁকে পান করতে পারেন।

৫. ফলের রস- কমলালেবু, আঙ্গুর এবং আপেলের মতো ফলের রস ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ। এই জুস আপনার শরীরকে পুষ্টি জোগায় এবং ওজন কমাতে সাহায্য করে।

এছাড়াও আপনি প্রতিদিনের খাদ্যতালিকায় দই রাখতে পারেন। দইতে রয়েছে প্রোবায়োটিক, যা হজমশক্তি বাড়ায় এবং ওজন কমাতে সাহায্য করে। আপনি ফল বা বাদাম মিশিয়ে দই খেতে পারেন বা বাটারমিল্ক বানিয়ে পান করতে পারেন। তবে কিছু টিপস মনে রাখতে হবে। যেমন-

১. সারাদিন পর্যাপ্ত পরিমাণ জল পান করুন।
২. খাদ্যতালিকায় ফল, শাকসবজি এবং গোটা শস্য অন্তর্ভুক্ত করুন।
৩. স্ট্রেস ওজন বাড়ার একটি গুরুত্বপূর্ণ কারণ। তাই যোগব্যায়াম ও ধ্যান করুন।
৪. প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুন।
৫. রাতে অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমান।

Story first published: Saturday, November 2, 2024, 12:45 [IST]
X
Desktop Bottom Promotion