প্রেসার কুকারে এই খাবারগুলি কখনই রান্না করবেন না, বিপদ ঘটতে পারে

এই ব্যস্ততার যুগে রান্নাবান্না যত তাড়াতাড়ি সেরে ফেলা যায়, ততই ভাল। আর তাড়াতাড়ি খাবার বানানোর অন্যতম উপায় হল প্রেসার কুকার। তাই সময় বাঁচাতে আমরা অনেকেই এখন প্রেসারেই বেশিরভাগ রান্না সেরে ফেলি। কম সময়ে যে কোনও রান্নাই হয়ে যায়।

Foods You Should Never Cook In Pressure Cooker

কিন্তু সব রান্না এই পাত্রে করলে বড় বিপদ হতে পারে। এমন কিছু খাদ্য আছে যেগুলি কখনই কুকারে রান্না করা উচিত নয়। এই আর্টিকেলে তেমনই কয়েকটি খাবারের উল্লেখ করা হয়, যেগুলি প্রেসার কুকারে রান্না না করাই ভালো।

দুগ্ধজাত খাদ্য

দুগ্ধজাত খাদ্য

প্রেশার কুকারে কখনই দুধ বা দুগ্ধজাত পণ্য রান্না করবেন না। দ্রুত রান্না করার জন্য প্রেশার কুকার ব্যবহার করা হয়। আর, যেহেতু দুধ অল্প সময়ের মধ্যে গরম হয়ে যায়, তাই দুধের তৈরি খাবার কখনোই কুকারে রান্না করা উচিত নয়।

ডিম

ডিম

অনেকেই প্রেশার কুকারে ডিম সেদ্ধ করে। কিন্তু প্রেসার কুকারে ডিম সেদ্ধ করতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। ডিম সেদ্ধ করতে সাধারণত উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। তাই কুকারে ডিম রান্না করলে দুর্ঘটনা ঘটতে পারে।

ফল ও সবজি

ফল ও সবজি

ফল ও শাকসবজির চেয়ে বেশি পুষ্টিকর এবং উপকারি কিছুই হয় না। তবে এগুলি কখনোই প্রেসার কুকারে রান্না করা উচিত নয়। তাতে ফল ও সবজির ভিটামিন, খনিজ এবং অন্যান্য পুষ্টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।

মাছ

মাছ

মাছ এমনিতেই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। প্রেশারে মাছ রান্না করলে বেশি সেদ্ধ হয়ে যেতে পারে। আর, মাছ বেশি সেদ্ধ হলে তার আসল স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া মাছের পুষ্টিগুণও নষ্ট হয়ে যায়। তাই মাছ কখনই কুকারে রান্না করা উচিত নয়।

ভাত

ভাত

কুকারে অনেকেই ভাত রান্না করেন, কিন্তু এটা খুবই ক্ষতিকর! মনে করা হয় যে, প্রেসার কুকারে ভাত রান্না করলে অ্যাক্রিলামাইড নামক ক্ষতিকর রাসায়নিক তৈরি হয়, যার ফলে আমাদের শরীরে নানান গুরুতর রোগ দেখা দিতে পারে। এছাড়াও, প্রেসার কুকারে প্রস্তুত ভাত খেলে স্থূলতা বা মেদবৃদ্ধি হতে পারে। কারণ প্রেসার কুকারে রান্না করার সময় ভাত থেকে জল বের করা হয় না। আর এটি ওজন বৃদ্ধির অন্যতম কারণ।

আলু

আলু

আমরা অনেকেই প্রেসার কুকারে আলু সেদ্ধ করি। সবচেয়ে সহজ এবং দ্রুততম উপায় এটি। আলুতে স্টার্চ থাকে, তাই এটি কুকারে প্রস্তুত করা উচিত নয়। প্রেসার কুকারে রান্না করা আলু খেলে স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এমনকি, ক্যান্সার এবং স্নায়বিক ব্যাধির মতো স্বাস্থ্য সমস্যাও দেখা দিতে পারে।

পাস্তা

পাস্তা

পাস্তা হল আরেকটি স্টার্চ সমৃদ্ধ খাবার। পাস্তাও প্রেসার কুকারে রান্না করা উচিত নয়। কুকারে তৈরি করা পাস্তা খেলে স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। তাই, সবসময় কড়াই বা প্যানে রান্না করা উচিত।

X
Desktop Bottom Promotion