করোনা আবহে ফুসফুসের যত্ন নিন, আজ থেকে খাওয়া শুরু করুন এই খাবারগুলি

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বর্তমানে ভারতের যা পরিস্থিতি, কোনও দেশের তেমন অবস্থা নয়! তাই এই মারণ ভাইরাস থেকে বাঁচতে মানুষকে ইমিউনিটি শক্তিশালী করার দিকে মনোযোগ দেওয়ার কথা বলা হচ্ছে। তবে এর পাশাপাশি ফুসফুসকে ভাল রাখাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফুসফুস সংক্রান্ত কোনও সমস্যা থাকলে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায়। আর ফুসফুস থেকে ফিল্টার হওয়ার পরই অক্সিজেন আপনার পুরো শরীরে পৌঁছয়। তাই ফুসফুস ভাল রাখা খুবই জরুরি।

Foods to Boost Your Lung Health During Coronavirus

করোনা ভাইরাস সরাসরি মানুষের ফুসফুসকেই প্রভাবিত করে, যার কারণে রোগীর শ্বাস নিতে অসুবিধা হয়। আজ এই আর্টিকেলের মাধ্যমে, আমরা এমন কিছু খাদ্যের কথা উল্লেখ করব, যেগুলি আপনার ফুসফুস ভাল রাখতে পারে।

গাজর

গাজর

ফুসফুসকে শক্তিশালী করার পাশাপাশি, গাজর ধূমপানের কারণে হওয়া ক্ষতি থেকেও বাঁচাতে পারে। গাজর বিটা ক্যারোটিন সমৃদ্ধ, যা ফুসফুস স্বাস্থ্যকর রাখতে সহায়তা করে। যারা ধূমপান করেন, তারা করোনার কবলে পড়তে পারে, তাই তাদের গাজর খাওয়া খুবই প্রয়োজন।

রসুন

রসুন

রান্নাঘরের অন্যতম সদস্য রসুন। এটি যেমন খাবারের স্বাদ বাড়ায়, তেমনই স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারি। রসুনে অ্যান্টিভাইরাল, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে। আপনি যদি প্রতিদিন সকালে খালি পেটে দুই-তিন কোয়া রসুন খেতে পারেন, তাহলে খুব উপকার পাবেন। এতে উপস্থিত আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম, ফসফরাস জাতীয় উপাদানগুলি ফুসফুসকে শক্তিশালী রাখতে সহায়ক।

ডুমুর

ডুমুর

ডুমুরের মধ্যে এমন উপাদান রয়েছে, যা ফুসফুসের পাশাপাশি হার্টও ভাল রাখে। এটি পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, তামা, ভিটামিন এ, ভিটামিন-সি, ভিটামিন-কে এবং আয়রনের মতো প্রয়োজনীয় পুষ্টিতে সমৃদ্ধ। তাই, এটি আপনার ডায়েটে অবশ্যই অন্তর্ভুক্ত করুন।

সবুজ শাকসবজি

সবুজ শাকসবজি

পালং শাক, বাঁধাকপি, ইত্যাদি সবুজ সবজিতে ভিটামিন এ, সি, ই এবং কে থাকে। এর পাশাপাশি এতে অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যও রয়েছে, যা ফুসফুসকে সুস্থ রাখতে সহায়তা করে।

হলুদ

হলুদ

বহু অসুখের মহৌষধ হলুদ। এতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ মানুষকে সমস্ত ধরণের সংক্রমণ থেকে রক্ষা করে। আপনি প্রতি রাতে হলুদ দুধ পান করে ঘুমাতে পারেন। এছাড়া, কাড়া তৈরিতেও হলুদ ব্যবহার করতে পারেন। কাড়া-তে আদা, তুলসী, গিলয়, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনির সাথে সামান্য হলুদও মিশিয়ে নিতে পারেন।

মধু

মধু

মধুর উপকারিতা সকলেরই জানা। আয়ুর্বেদেও মধুর গুরুত্ব উল্লেখ করা হয়েছে। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের কারণে ফুসফুস ভাল থাকে। এটি শরীরকে বিশেষত ফুসফুস থেকে বিষাক্ত পদার্থগুলি বের করতে সহায়তা করে। এর জন্য সকালে গরম লেবু জলে মধু দিয়ে পান করুন। আপনি কাড়া তৈরিতেও মধু ব্যবহার করতে পারেন।

তুলসী

তুলসী

তুলসী পাতা কতটা উপকারি, তা আর বলার অপেক্ষা রাখে না। আপনি প্রতিদিন সকালে কয়েকটি তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন। চা বা কাড়া তৈরির সময়ও তাতে তুলসী পাতা ব্যবহার করতে পারেন। এতে উপস্থিত আয়রন, ভিটামিন সি, পটাসিয়াম এবং ক্যারোটিন ফুসফুসকে সুস্থ রাখতে সাহায্য করে।

X
Desktop Bottom Promotion