Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বয়স ধরে রাখতে চান? আজই ত্যাগ করুন এই ৯ খাবার!
বয়স বাড়ার সাথে সাথে চোখে, মুখে, হাতে, পায়ে বার্ধক্যের ছাপ ফুটে উঠবে, এটাই স্বাভাবিক। বার্ধক্য একটি প্রাকৃতিক প্রক্রিয়া। নির্দিষ্ট বয়সের পর ত্বক দ্রুত ভাঙতে শুরু করে। আমরা চাইলেও একে আটকাতে পারব না। কিন্তু আজকাল কম বয়সেই ত্বকের বুড়িয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে। পরিবর্তিত জলবায়ু, অতিরিক্ত দূষণ, পরিবর্তিত জীবনধারার প্রভাব পড়ে ত্বকে। ফলে না চাইতেও চেহারায় পড়ে বার্ধক্যের ছাপ। ত্বকে বলিরেখা, ফাইন লাইনস, স্মৃতিশক্তি হ্রাস পাওয়া, পেশির ক্ষয়, নিস্তেজ ত্বক এবং ক্লান্তি বার্ধক্যের পূর্ব লক্ষণ। তবে সঠিকভাবে খাওয়াদাওয়ার করলে বার্ধক্য প্রক্রিয়া ধীর গতিতে আসতে পারে।

দৈনন্দিন আমরা যা খাই তার সরাসরি প্রভাব পড়ে আমাদের ত্বকে। এমন কিছু খাবার রয়েছে, যেগুলি অত্যধিক খাওয়ার ফলে অকাল বার্ধক্য দেখা দেয়। বয়সের তুলনায় অনেক বেশি বয়স্ক দেখায়। জেনে নিন, কোন কোন খাবার অত্যধিক খাওয়ার ফলে বার্ধক্য প্রক্রিয়া আরও দ্রুত হয় -

মদ
অকাল বার্ধক্য না চাইলে আজই ত্যাগ করুন অ্যালকোহল। অ্যালকোহলের কারণে ডিহাইড্রেশন দেখা দেয়। অত্যধিক অ্যালকোহল সেবনে খনিজ এবং ফ্যাটি অ্যাসিডের ক্ষয় ঘটায়। এর ফলে ত্বকে বলিরেখা, কোলাজেন হ্রাস, লালচেভাব, ডিহাইড্রেশন এবং ফোলাভাব দেখা দেয়।

চিনি
চিনি বা মিষ্টি শরীরে দ্রুত বার্ধক্য ঘটায়। অত্যধিক মিষ্টি খাওয়ার ফলে মেটাবলিজমের উপর খারাপ প্রভাব পড়ে এবং কোলেস্টেরলের মাত্রা বাড়ে। চিনি কেবল ওজন বাড়ায় না, পাশাপাশি বলিরেখা, ত্বক ঝুলে যাওয়া এবং স্বাস্থ্যও খারাপ করে।

লবণ
লবণ বেশি খেলে শরীর ডিহাইড্রেট হয়। এছাড়াও, খাবারে অতিরিক্ত লবণ ব্যবহার করলে কিডনির রোগ, উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। এর পাশাপাশি আপনাকে জীর্ণ ও বৃদ্ধ দেখায়।

মাংস
সস্তা মাংসে স্যাচুরেটেড ফ্যাটের পাশাপাশি লবণের পরিমাণ বেশি থাকে এবং এতে প্রিজারভেটিভ থাকে। চর্বিযুক্ত মাংস একেবারেই খাওয়া উচিত নয়। অত্যধিক চর্বিযুক্ত মাংস খাওয়ার ফলে ইমিউন সিস্টেমের উপর খারাপ প্রভাব পড়ে এবং স্বাস্থ্যের বিরাট ক্ষতি হয়।

ট্রান্স ফ্যাট
ফাস্ট ফুডে ট্রান্স ফ্যাটি অ্যাসিড থাকে, যার ফলে ধমনীতে ব্লকেজ সৃষ্টি হয়। এর ফলে শরীরে চর্বি জমা হয়। ট্রান্স ফ্যাট কোষের তরলতা হ্রাস করে, লিভারে খারাপ প্রভাব ফেলে এবং দ্রুত বার্ধক্য ডেকে আনে।

গম
গম শরীরের বার্ধক্য প্রক্রিয়াকে আরও দ্রুত করে, কারণ এতে AGEs (Advanced glycation end-products) নামক একটি যৌগ রয়েছে। গম বেশি খাওয়ার ফলে ডায়াবেটিস এবং কোষের ক্ষতি হতে পারে। এটি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় এবং বার্ধক্যকে আরও দ্রুততর করে।

এনার্জি ড্রিংকস
এনার্জি ড্রিংকসে উচ্চ মাত্রার ক্যাফেইন থাকে, যা ডিহাইড্রেশনের প্রধান কারণ। চিনি হল এনার্জি ড্রিংকসের প্রধান উপাদান, যা বার্ধক্য প্রক্রিয়াকে দ্রুততর করে। এর ফলে বলিরেখা ও ফাইন লাইনস-এর বিকাশ ঘটে।

ভুট্টা ভিত্তিক খাদ্য
ভুট্টায় উচ্চ মাত্রায় ফ্রুক্টোজ থাকে, যা শরীরে ওমেগা ৬ এবং ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে। এর ফলে অকাল বার্ধক্য দেখা দেয়।

ক্যাফেইন
ক্যাফেইন মূত্রবর্ধক হিসেবে কাজ করে, যার ফলে ডিহাইড্রেশন দেখা দেয়। এছাড়াও, ত্বকে বলিরেখা, ফাইন লাইনস, নিস্তেজতা এবং শুষ্কভাব দেখা দেয়। ডিহাইড্রেশন অকাল বার্ধক্য সৃষ্টি করে, যার ফলে বয়সের তুলনায় অনেক বেশি বয়স্ক দেখায়।



Click it and Unblock the Notifications