Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) জেনে নিন মাত্র ১৫ দিনে কী খেয়ে ফোলা পেট 'ফ্ল্যাট' করবেন

অনেকে মোটা হওয়া থেকে রেহাই পেতে ওয়ার্কআউট করেন, অনেকে আবার উপোস থেকে রোগা হতে চান।
অনেকসময় আমাদের পেটের নিচের অংশ ফুলে থাকে। সাধারণভাবে পেটে গ্যাস হলে এরকম হয়। নানাধরনের অস্বস্তি হয় শরীরে। এটা কমে গেলেই দেখবেন আপাতভাবে আপনার পেট অনেকটা ফ্ল্যাট মনে হবে।
তবে এসবের বাইরে গিয়ে জেনে নিন এমন কিছু খাবারের কথা যা মাত্র ১৫ দিনের মধ্য়েই আপনার পেটের স্থূলতা কমাতে সাহায্য করবে। নিচের স্লাইডে দেখে নিন কোনগুলি খাওয়া উচিত আপনার।

অ্যাভোকাদো
এই ফলটিতেও রয়েছে হজম করার মতো এনজাইম যা পেটে জমে থাকা চর্বিকে গলিয়ে দেয়।

কলা
কলার রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা ফোলা পেট, পেট ফেঁপে যাওয়া ইত্যাদি কমিয়ে দেয়। তাছাড়া কলার পুষ্টিগুণও অনেক বেশি।

আদা
আদা মূলত পেটের গ্যাস দূর করার কাজে লাগে। অ্যাসিডিটি হোক বা গ্য়াস, আদা অব্যর্থভাবে কাজে দেয়।

ভেষজ চা
ভেষজ চা খেলে হজমের সমস্যা তৈরি হয় না। ভারী খাবার খাওয়ার পর ভেষজ চা পান করুন। এতে আপনার খাবারও হজম হবে এবং পেট ফোলাও কমবে।

লেবুর সরবত
লেবু জাতীয় সবকিছুই হজমে সাহায্য করে। এছাড়াও কোষ্ঠকাঠিন্যের সমস্যা ও মেদ কমাতেও লেবু খুব কাজে দেয়।

তরমুজ
গরমে ঠান্ডা তরমুজের টুকরোয় কামড় দিলেই মন শান্ত হয়ে ওঠে। তাছাড়া এটির পুষ্টিগুণও অনেক। তরমুজ খেলে প্রস্রাব ঠিকমতো হয় যা শরীরে জমা হওয়া দূষিত পদার্থগুলিকে শরীর থেকে বের করে দেয়।

টক দই
গরমে টক দই খেলে শরীর যেমন সুস্থ থাকে তেমনই গ্যাস হয় না এবং একইসঙ্গে পেটের চর্বি কমিয়ে দেয়।

আনারস
আনারসের মধ্যে রয়েছে ব্রোমেলেইন নামের এনজাইম যা খাবার হজমে সাহায্য করে ও পেটে গ্যাস জমতে দেয় না ও সর্বোপরি পেটকে ফ্ল্যাট করে।

পেপে
এখন যা গরম পড়েছে তাতে শরীর ঠান্ডা রাখা সবচেয়ে বেশি প্রয়োজন। পেপে খেলে আপনার পেট, শরীর যেমন ঠান্ডা থাকবে তেমনই মেদও ঝরবে তাড়াতাড়ি।



Click it and Unblock the Notifications