Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) মাথা যন্ত্রণায় ইন্ধন জোগায় এই খাবারগুলি
মাথা যন্ত্রণার সমস্যায় ভোগেন না এমন মানুষ এখনকার দিনে খুব কমই রয়েছেন। অনেকেরই মাঝে মাঝেই মাথা ব্যথা হয়। আবার অনেকের প্রায় প্রতিদিনই মাথা যন্ত্রণার সমস্যা ভোগায়। [কী কী কারণে মাথা যন্ত্রণা হতে পারে? জেনে নিন এখানে]
আসলে কারণ যাই হোক না কেন, মাথা যন্ত্রণায় কষ্ট পাওয়া অনেকেরই অভ্যাস হয়ে গিয়েছে। কেউ কেউ আবার ওষুধ খেয়েও কোনও ফল পাননি। আর তাই এটা নিয়ে হাল ছেড়ে দিয়েছেন। [সাইনাসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার সহজ দাওয়াই]
আমাদের জীবনযাত্রা যেমন কিছুটা এর জন্য দায়ী তেমনই নানা শারীরিক কারণেও অনেকের মাথা ধরে। সর্দি লেগে অনেকের মাথা ধরে। কেউ আবার গ্যাসের সমস্যায় ভুগলে মাথা যন্ত্রণার শিকার হন। [জেনে নিন মাথা ঘোরানোর আসল কারণ]
তাছাড়া অনেকেই জানেন না, কীভাবে মাথা যন্ত্রণাকে কাবু করতে হবে। এই সময়ে কোন খাবার এড়িয়ে চলতে হয়, কোনটা খেতে হয় তা নিয়ে অনেকেরই অজ্ঞানতা রয়েছে। নিচের স্লাইডে চোখ বুলিয়ে দেখে নিন, কোন খাবারগুলি মাথা যন্ত্রণাকে ইন্ধন জোগায়। [ব্রেন ক্যানসার সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য]

প্রসেসড মাংস
এতে থাকা উপাদান মাথা যন্ত্রণাকে অনেকখানি বাড়িয়ে দেয়। ফলে নিয়মিত মাথা যন্ত্রণার সমস্যা থাকলে বেকন, সসেজ, পেপারনি ইত্যাদি থেকে দূরে থাকুন।

চিজ
ডেয়ারি পণ্য চিজেও রয়েছে টাইরামিন যা মাথা ধরায় অনুঘটকের কাজ করে। চিজ যত পুরনো হবে, ততই মাথা বেশি ধরে।

কার্বোনেটেড পানীয়
এখন গরমকালে বিভিন্ন ধরনের ডায়েট সোডা ছাড়াও নানা ধরনের ক্যান্ডি, চুয়িংগামে থাকা চিনি জাতীয় উপাদান মাথা যন্ত্রণায় অনুঘটকের কাজ করে।

মদ্যপান
অ্যালকোহল খাওয়া কখনই উচিত নয়। এতে শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ে। সেকারণেই মাথা ধরে যায়। এছাড়া এতে থাকা টাইরামিন ও ট্যানিন জাতীয় উপাদান মাথা ব্যথায় অনুঘটকের কাজ করে।

চকোলেট
চকোলেট মুড ভালো করতে পারে তা গবেষণায় প্রমাণিত। তবে একইসঙ্গে এটাও দেখা গিয়েছে যে, এতে থাকা ক্যাফেইন মাইগ্রেনের যন্ত্রণাকে অনেকটা বাড়িয়ে দেয়।

আইসক্রিম
আপনি আইসক্রিম ভালোবাসলেও মাথা যন্ত্রণাকে বহুগুণ বাড়িয়ে দেয় এটি। সেই কারণেই অনেকেই আইসক্রিম খাওয়ার পরে মাথা ধরার সমস্যা ভোগেন।

কফি
মুহূর্তে ক্লান্তি দূর করে মুড ফিরিয়ে দিতে পারে কফির একটা চুমুক। তবে দিনে ২০০ মিলিগ্রামের বেশি কফি খেলে এতে আসক্তি বাড়বে। এর যার ফলে অনিদ্রা ও মাথা যন্ত্রণার সমস্য়া তৈরি হবে।



Click it and Unblock the Notifications