আর্থ্রাইটিসে ভুগছেন? আজই খাদ্যতালিকা থেকে বাদ দিন এই ৭টি খাবার!

আর্থ্রাইটিসের ব্যথা যে কতটা যন্ত্রণাদায়ক, তা আর আলাদা করে বলার কিছু নেই। যেকোনও বয়সের মানুষই আর্থ্রাইটিসে আক্রান্ত হতে পারে। আর্থ্রাইটিস বা বাতের ফলে মারাত্মক যন্ত্রণা এবং জয়েন্ট শক্ত হয়ে যাওয়ার মতো সমস্যা হয়ে থাকে।

Foods And Beverages to Avoid if You Have Arthritis

আর্থ্রাইটিসকেও আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়, যার মধ্যে অস্টিওআর্থারাইটিস এবং রিউম্যাটয়েড আর্থ্রাইটিস উল্লেখযোগ্য। নির্দিষ্ট কিছু খাবার এবং পানীয়ের সেবন বাতের সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে। তাহলে জেনে নিন, বাতের সমস্যা কমাতে কোন কোন খাবার এবং পানীয়গুলি এড়িয়ে চলবেন।

১) প্রক্রিয়াজাত খাদ্য

১) প্রক্রিয়াজাত খাদ্য

বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাবার, যেমন - ক্যান ফুড, বেকড ফুড, ফ্রোজেন ফুড, ফাস্ট ফুড এবং প্যাকেটজাত স্ন্যাকস, এগুলি যেসব সামগ্রী দিয়ে তৈরি করা হয় সেগুলি আর্থ্রাইটিসের সমস্যা বৃদ্ধি করতে পারে। এই সকল খাবারে, প্রচুর পরিমাণে নুন, চিনি এবং ফ্যাট থাকে। এগুলি প্রদাহ বর্ধক হিসেবে কাজ করে।

এছাড়া উচ্চমাত্রায় প্রক্রিয়াজাত খাদ্যের সেবন, স্থূলতা বৃদ্ধির পাশাপাশি এবং ইনসুলিন প্রতিরোধক হিসেবেও কাজ করে। যা পরোক্ষভাবে আর্থ্রাইটিসের লক্ষণগুলিকে আরও খারাপের দিকে নিয়ে যায়। তাই যথাসম্ভব প্রক্রিয়াজাত খাবার খাওয়া এড়িয়ে চলুন।

২) রেড মিট

২) রেড মিট

রেড মিটে ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা তুলনামূলকভাবে অনেকটাই বেশি থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, বেশি মাত্রায় রেড মিটের সেবন প্রদাহের মাত্রা বাড়ায়, ফলে জয়েন্টের ফোলাভাব এবং আর্থ্রাইটিসের লক্ষণগুলিকে আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে।

৪) ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড

৪) ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড প্রদাহ বিরোধী হিসেবে কাজ করে, তবে ওমেগা-৬ পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কিন্তু প্রদাহ সৃষ্টিকারী। ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড আর্থ্রাইটিসের রোগীদের ক্ষেত্রে মারাত্মক ক্ষতিকর। ওমেগা-৬ বেশি খাওয়ার ফলে প্রদাহ বেড়ে যায়। ওমেগা-৬ ফ্যাটের সাধারণ উৎস হল - সয়াবিন, ভুট্টা, সূর্যমুখী, ক্যানোলা তেল, বাদাম এবং মাংস।

৫) লবণ

৫) লবণ

লবণ একটি গুরুত্বপূর্ণ খনিজ, তবে অতিরিক্ত মাত্রায় লবণের সেবন স্বাস্থ্যের ক্ষেত্রে মারাত্মক ক্ষতিকর হতে পারে। গবেষণায় দেখা গেছে যে, বেশি লবণযুক্ত খাবারের সেবন, প্রদাহ বর্ধক হিসেবে কাজ করে। আরও একটি গবেষণায় দেখা গেছে যে, অতিরিক্ত লবণ যুক্ত খাবারের সেবন, rheumatoid arthritis হওয়ার ঝুঁকিও বৃদ্ধি করে।

৬) চিনিযুক্ত বা মিষ্টি পানীয়

৬) চিনিযুক্ত বা মিষ্টি পানীয়

সোডা, ফলের রস, মিষ্টিযুক্ত চা এবং অন্যান্য মিষ্টিযুক্ত পানীয়গুলিতে, প্রচুর পরিমাণে চিনি থাকে। বিভিন্ন গবেষণাতেও দেখা গেছে যে, মিষ্টিযুক্ত পানীয় প্রদাহ বর্ধক রূপে কাজ করে। তাই চিনিযুক্ত পানীয়ের সেবন, আর্থ্রাইটিসের রোগীদের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর।

৭) ভাজা খাবার

৭) ভাজা খাবার

ভাজা খাবারে স্যাচুরেটেড ফ্যাট এবং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিডের মাত্রা উচ্চ থাকে। উভয়ই প্রদাহ বৃদ্ধি করার পাশাপাশি, আর্থ্রাইটিসের সমস্যা বৃদ্ধি করতে কার্যকর।

X
Desktop Bottom Promotion