সুস্থ ও ফিট থাকতে রোজকার জীবনযাত্রায় আনুন এই পরিবর্তনগুলি, কমবে মানসিক চাপও

By Autri

প্রতিটি মানুষের শরীর সুস্থ রাখা খুব দরকার। শরীর যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু নানান সমস্যার সম্মুখীন হতে হয়। কাজে এনার্জি পাওয়া যায় না। তবে শরীর সুস্থ রাখতে প্রথমে কিন্তু নিজেকে ফিট রাখতে হবে। আর এই ফিট রাখতে গেলে আপনার জীবনযাত্রার কিছু পরিবর্তন আনতে হবে। তাহলে কিন্তু আপনি খুব ফিট থাকবেন এবং কখনোই অসুস্থ হবেন না।

ফিট থাকার জন্য আপনাকে যে খুব কঠিন নিয়ম মানতে হবে বা ডায়েট করে চলতে হবে তা কিন্তু নয়। শরীর ফিট রাখতে গেলে এই উপায়গুলি মানলেই আপনি কিন্তু খুব ভালো থাকতে পারবেন। দেখুন সেগুলি কী কী।

Lifestyle
  • বেশিক্ষণ বসে বা শুয়ে থাকবেন না

কখনোই বসে সময় কাটাবেন না। আবার অতিরিক্ত শুয়ে থাকা কিন্তু শরীরের জন্য ভালো না। বেশিক্ষণ বসে থাকাও কিন্তু ভালো নয়। এতে শরীরে চর্বি জমতে পারে। প্রত্যেকদিন ব্যায়াম করবেন, জিম করবেন বা যোগাসনে যাবেন। আর সময় পেলে একটু হাঁটাহাঁটি করবেন। বেশিক্ষণ এক স্থানে বসে থাকবেন না। এতে কিন্তু আপনার পিঠের শিরদাঁড়া ব্যথা হতে পারে। আধ ঘন্টা অন্তর অন্তর হাঁটা উচিত। এতে আপনার শরীর ভালো থাকবে। যদি আপনি অফিসে যান তাহলে লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন।

  • এড়িয়ে চলুন তেল ঝাল মশলাযুক্ত খাবার

তেল ঝাল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। স্বাস্থ্যকর খাবারের দিকে নজর দিন। এতে আপনার শরীর সুস্থ থাকবে। বেশি চিন্তা করবেন না। সুষম খাবার খেলে শরীরে পুষ্টির ঘাটতিও কিন্তু থাকবে না। প্রচুর পরিমাণে জল খাবেন । সকাল ও দুপুরের খাবারের মধ্যে বেশি গ্যাপ রাখবেন না। আবার যখন খাবেন প্রচুর পরিমাণে খাবার খাবেন না। অল্প অল্প করে খাবেন। তবে বারে বারে খাবেন।

  • পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন

পর্যাপ্ত পরিমাণে যদি আপনি নিত্যদিন ঘুমান তাহলেই কিন্তু আপনার শরীর ঠিক থাকবে। যদি আপনি রোজ ব্যায়াম করেন, স্বাস্থ্যকর খাবার খান তাহলে আপনি রাতে ভালো ঘুমাতে পারবেন। প্রত্যেকটি ব্যক্তির সাত থেকে আট ঘণ্টা রোজ ঘুমানো উচিত। রাত্রিবেলা সঠিক সময় ঘুমাবেন। পর্যাপ্ত পরিমাণে ঘুমালে শরীর যে শুধু বিশ্রাম পায় তা কিন্তু নয় এতে আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। আর যদি আপনি রাতে সঠিক সময়ে শুয়ে পড়েন তাহলে কিন্তু আপনি খুব ভোরে ঘুম থেকে উঠতে পারবেন। যা আপনার শরীরের জন্য খুব ভালো। এতে আপনার মনও ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে।

  • জল খাবেন বেশি করে

শরীরে যাতে জলের ঘাটতি না হয় সেদিকে দেখবেন। প্রচুর পরিমাণে জল খাবেন। যাতে আপনার শরীর হাইড্রেট থাকে। এটি হলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। শরীরের টক্সিন বের হবে না। সারাদিন ফিট লাগবে।

  • ধ্যান করবেন

ফিট থাকতে গেলে আপনার মানসিক চাপ কমাতে হবে। যদি পারেন সকালবেলা উঠে ধ্যান করবেন।

  • নিয়ম করে মানুন এগুলি

ফিট থাকতে গেলে একদিন বা দু'দিন এই নিয়মগুলি অনুসরণ করলেই যে আপনি সমস্যা থেকে বের হবেন তা কিন্তু নয়। আপনাকে দীর্ঘদিন ধরে একটি নিয়ম মেনে চলতে হবে। যেমন- প্রত্যেকদিন সকালবেলা ৩০ মিনিট হাঁটতে হবে। ব্যায়াম করতে হবে। অল্প পরিমাণে স্যালাড খেতে হবে। এটি আপনার শরীর ফিটও সুস্থ থাকবেন। নিজেকে খুব হালকাও লাগবে। প্রত্যেকটি কাজে আপনি এনার্জি পাবেন।

Story first published: Monday, March 11, 2024, 20:18 [IST]
X
Desktop Bottom Promotion