Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
উচ্চ রক্তচাপে ভুগছেন? এই পাঁচ উপায়ে নিয়ন্ত্রণে থাকবে ব্লাড প্রেসার!
বর্তমানে বিশ্বের লাখ লাখ মানুষ উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। হাই ব্লাড প্রেসারের ফলে হার্টের মারাত্মক ক্ষতি হতে পারে এবং স্ট্রোক ও হার্ট অ্যাটাকের মতো সমস্যা দেখা দিতে পারে। একবার উচ্চ রক্তচাপে আক্রান্ত হলে, এর থেকে সহজে মুক্তি পাওয়া বেশ কঠিন।

তবে রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণের অসংখ্য উপায় রয়েছে। ঔষধ ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক উপায়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। দেখে নিন রক্তচাপ নিয়ন্ত্রণের পাঁচটি উপায়।

অ্যালকোহল গ্রহণ কমানো এবং ধূমপান ত্যাগ করতে হবে
সিগারেট এবং অ্যালকোহল উভয়ই উচ্চ রক্তচাপের সমস্যা বাড়াতে পারে। অ্যালকোহল এবং নিকোটিন উভয়ই সাময়িকভাবে রক্তচাপের মাত্রা বাড়িয়ে রক্তনালীর ক্ষতি করতে পারে। তাই এই দু'টি জিনিস একেবারে ত্যাগ করাই ভাল।

সোডিয়াম গ্রহণ কমান
বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত সোডিয়াম গ্রহণের ফলে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়। সোডিয়ামও স্ট্রোকের কারণও হতে পারে। এমনকি সোডিয়াম গ্রহণের দৈনিক পরিমাণে সামান্য হ্রাস উচ্চ রক্তচাপ অনেকটাই কমিয়ে দিতে পারে। তবে সোডিয়াম গ্রহণের প্রভাব ব্যক্তিভেদে ভিন্ন। এছাড়া, সুস্থ জীবনযাপনের জন্যও লবণযুক্ত প্রক্রিয়াজাত খাবার খাওয়া সীমিত করা উচিত।

নিয়মিত শরীরচর্চা করুন
নিয়মিত ব্যায়াম প্রত্যেকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণা অনুযায়ী, সুস্থ ও ফিট থাকতে এবং ক্রনিক ডিজিজের ঝুঁকি কমাতে, প্রত্যেক ব্যক্তিকে নিয়মিত ৩০-৪৫ মিনিট ব্যায়াম করতে হবে। যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি আরও বেশি প্রয়োজনীয়। নিয়মিত ব্যায়াম হার্ট শক্তিশালী করতে পারে, ধমনীর উপর চাপ কমাতে পারে। এছাড়াও, প্রতিদিন ৪০ মিনিট হাঁটাও আপনাকে ফিট রাখতে যথেষ্ট।

রিফাইন্ড কার্বস বাদ দিন
সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, রিফাইন্ড কার্বস এবং চিনিযুক্ত খাবার উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে। এই দু'টি খাদ্য সামগ্রীর পরিমাণ হ্রাস করা, স্বাভাবিকভাবেই রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পাউরুটি এবং সাদা চিনির মতো খাবারগুলি আপনার রক্ত প্রবাহে দ্রুত চিনিতে রূপান্তরিত হয় এবং সমস্যা সৃষ্টি করতে পারে। তাই, উচ্চ রক্তচাপের রোগীদের লো-কার্ব ডায়েটের পরামর্শ দেওয়া হয়।

পটাশিয়াম গ্রহণ বাড়ান
যারা উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদের জন্য পটাসিয়াম অতি প্রয়োজনীয় পুষ্টি উপাদান। প্রক্রিয়াজাত এবং প্যাকেটজাত খাবার বেশিরভাগই সোডিয়ামে পূর্ণ থাকে এবং এর ভারসাম্যতা বজায় রাখার জন্য ডায়েটে আরও পটাসিয়াম সমৃদ্ধ খাবার যোগ করতে হবে। সবুজ শাকসবজি, টমেটো, কলা, কমলালেবু, মিষ্টি আলু, দুধ, বাদাম, স্যালমন, টুনা, অ্যাভোকাডো, আলু, ইত্যাদি খাবার ডায়েটে অন্তর্ভুক্ত করতে পারেন।



Click it and Unblock the Notifications