Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
পরীক্ষার সময় উদ্বেগ ও মানসিক চাপের শিকার হন আপনার সন্তান, মুক্তি পেতে ভরসা রাখুন এগুলিতে
বেশিরভাগ পড়ুয়ার কিন্তু পরীক্ষার সময় মানসিক চাপ দেখা দেয়। উদ্বেগের শিকার হয়ে থাকেন তাঁরা। যে কারণে অনেক সময় তাঁদের শরীর খারাপ হতে দেখা যায়। অনেকে আবার পরীক্ষা দিতে যাওয়ার আগে নার্ভাস হয়ে হাত-পাও ঘামতে থাকে। তবে বেশি টেনশন কিন্তু কোনও শিক্ষার্থীর জন্য মোটেও ভালো নয়। কারণ, বেশি উদ্বেগের কারণে পরীক্ষা কিন্তু অনেক সময় খারাপ হতে পারে। তবে এর থেকে বেরোবার উপায় কি?
যদি আপনি আপনার সন্তানকে এই উদ্বেগ থেকে বের করতে চান তাহলে তাঁদের খাওয়ান এই খাবারগুলি। তাহলে তাঁরা টেনশন ফ্রি হয়ে সুন্দর মতো পরীক্ষা দিতে পারবে। দেখুন কী কী খাবার খাওয়াবেন।

- ডার্ক চকোলেট
আমরা সকলেই কমবেশি চকোলেট খেতে ভালোবাসি। তবে অনেকেই ডার্ক চকোলেট খেতে চান না কারণ এটি খেতে সামান্য তেতো তেতো লাগে। যেহেতু এতে কোকোর পরিমাণ বেশি থাকে। এতে মিষ্টির পরিমাণ কম থাকে। গবেষণায় দেখা গেছে, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাছাড়াও থাকে ফ্যাভোনল। যা মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে। ২০২২ সালের একটি গবেষণায় দেখা গেছে, ৮৫ শতাংশ কোকোযুক্ত ডার্ক চকোলেট খেলে আমরা মেজাজ উন্নত হবে।
- ভেষজ চা
চা বা কফি খাওয়া শরীরের জন্য বেশি ভালো নয়। তবে ভেষজ চা কিন্তু খেলে শরীরের অনেক উপকারে লাগে। গবেষণায় দেখা গেছে, এই চা গরম গরম খেলে আরাম লাগে। আদা, দারচিনি, লবঙ্গ দিয়ে চা তৈরি করে খেতে পারেন। না হলে ক্যামোমাইল চা খেতে পারেন। এটি খেলে মানসিক চাপ অনেকটাই কমবে। তাছাড়া এই চা রোজ খেলে রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে।
- গোটা শস্য
প্রতিটি গোটা শস্যেয় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। কার্বোহাইড্রেটযুক্ত খাবারা খেলে সেরোটিনের মাত্রা ক্রমশ বাড়তে থাকে। যা আপনার মেজাজকে আরও উন্নত করবে। সেই সঙ্গে কমবে উদ্বেগ। মিষ্টি আলু, গোটা শস্য যদি আপনি রোজ খান তাহলে আপনার কখনোই মানসিক চাপ বাড়বে না। কারণ এতে কার্বোহাইড্রেট থাকে।
- অ্যাভোকাডো
অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। আপনি কিন্তু এই ফল স্যালাডেও খেতে পারেন। তাছাড়াও এতে প্রচুর পরিমাণে ফাইবার ও খনিজ থাকে। যা শরীরের জন্য খুবই উপকারী। ২০২১ সালে পাঁচটি গবেষণা ও ১৯টি ক্লিনিকাল ট্রায়ালের মাধ্যমে জানা গেছে, অ্যাভোকাডো খেলে কার্ডিওভাসকুলার রোগ থেকে বাচা যায়।
- বাদাম
বাদাম খাওয়া শরীরের জন্য এমনিতেই ভালো। বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। গবেষণায় দেখা গেছে, সুষম খাদ্যের মধ্যে বাদাম একটি। এটি খেলে মানসিক চাপ কমার সঙ্গে সঙ্গে আপনার শরীরও কিন্তু সুস্থ থাকবে। যদি পারেন রোজ আপনি আখরোট, পেস্তা খেতে পারেন। এমনকি রক্তচাপ কমাতেও সক্ষম বাদাম। ২০২২ সালের একটি গবেষণায় থেকে জানা গেছে, এই সময় কলেজের যে ছাত্ররা রোজ বাদাম খেয়েছেন তারা কিন্তু পরীক্ষার সময় উদ্বেগের শিকার ততটা হননি।
- সাইট্রাস ফল
সাইট্রাস ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা আপনার উদ্বেগ কমাতে সাহায্য করে। প্রত্যেকদিন ৫০০ মিলিগ্রাম ভিটামিন সি যদি আপনি খান তাহলে আপনার মানসিক চাপ অনেক কমবে। শুধু তাই নয়, এতে আপনার শরীর সুস্থ থাকবে। যেমন লেবু, কমলালেবু, স্ট্রবেরি ইত্যাদি, প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে।
- ফাইবার সমৃদ্ধ খাবার
উদ্বেগ কমাতে নিত্যদিন খান ফাইবার সমৃদ্ধ খাবার। ফাইবার সমৃদ্ধ খাবার খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায়। শুধু তাই নয়, ভালো থাকে অন্ত্রও। ফাইবার সমৃদ্ধ খাবারের মধ্যে যেমন আপনি রোজ খেতে পারেন ব্রকলি, পালং শাক, গোটা শস্য। কারণ এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। পরীক্ষার উদ্বেগ কমাতে আপনার সন্তানদেরকেও নিত্যদিন দিন এই খাবারগুলি।



Click it and Unblock the Notifications