ব্রেকফাস্টে রুটির সঙ্গে পিনাট বাটার রাখছেন, জানুন গুনাগুণ সম্পর্কে

By Autri

সকালে সাধারণত অনেকেই রুটি বা পাউরুটির সঙ্গে মাখন, জেলি খেয়ে থাকেন। তবে পিনাট বাটার খুব কমই খান অনেকে। তবে আপনি কি জানেন এটি শরীরের জন্য খুব ভালো। এতে রয়েছে অবাক করা উপকারিতা। আপনি স্যান্ডউইচ, রুটিতে যদি এই পিনার বাটার খান, তাহলে এর স্বাদও কিন্তু বেশ বেড়ে যায়।

রোজকার খাদ্য তালিকায় আপনি যদি পিনাট বাটার রাখেন তা আপনার শরীরের জন্যই ভীষণ ভালো। জেনে নিন পিনাট বাটারের উপকারিতা সম্পর্কে।

peanut butter
  • ওজন নিয়ন্ত্রণে রাখে

পিনাট বাটার ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কারণ এতে আনস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকে। এতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন থাকে। এটি যদি আপনি সকালে ব্রেকফাস্টে এটি খান তাহলে পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। খিদে কিন্তু সহজে পাবে না।

  • কীভাবে খাবেন

অনেকেই ভাবেন এই পিনার বাটার হয়তো শুধু পাউরুটি বা রুটির সঙ্গেই খাওয়া যায়। তা কিন্তু একদমই নয়। এটি আপনি স্যালাড, ফ্রুট স্যালাড, কুকিজে দিয়ে খেতে পারেন। বাচ্চাদের টিফিনে পিনাট বাটার দিয়ে পারেন। এটি খাওয়া বাচ্চাদের জন্যও উপকারী।

  • এনার্জি পাওয়া যায়

আপনি যদি শরীর ফিট রাখতে চান তাহলে নিত্যদিন পিনাট বাটার খেতেই পারেন। ২ টেবিল চামচ পিনাট বাটারে চার গ্রাম প্রোটিন থাকে। যা আপনার পেশি আরোও শক্তিশালী করতে সাহায্য করবে। আপনি যদি ব্রেকফাস্ট এই পিনাট বাটার দিয়ে সারেন তাহলে কিন্তু সারাদিন কাজের সময়ে শক্তি পাবেন। কোনও কাজেই কখনোই আপনার শরীর দুর্বল লাগবে না।

  • হার্ট ভালো রাখে

হার্ট ভালো রাখতে চাইলে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন পিনাট বাটার। এই বাটার যে ব্যক্তি রোজ খান তাঁর শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে থাকে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা (HDL)-এর মাত্রা বাড়তে থাকে। যদি আপনি এটি রোজ খান তাহলে আপনার হৃদরোগেরও ঝুঁকি কমবে অনেকটাই।

  • স্মৃতিশক্তি বাড়বে

পিনাট বাটার হল ভিটামিনের একটি ভালো উৎস। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে, থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। আপনার মস্তিষ্কের কোষের বিকাশ ঘটাতে সাহায্য করে। এটি রোজ খেলে আপনার মস্তিষ্কের বিকাশ ঘটবে। সেই সঙ্গে স্মৃতিশক্তি বাড়বে। আপনার মনে রাখার ক্ষমতা ক্রমশ বাড়তে থাকবে। তাই দেরি না করে আজ থেকে এটি খাওয়া শুরু করে দিন।

  • ত্বক ভালো রাখে

ত্বক ভালো রাখতে ভরসা রাখতে পারেন পিনাট বাটারের ওপর। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। যা ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে সাহায্য করে। এমনকি সূর্যের ক্ষতিকারক রশ্মির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এই পিনাট বাটার। একজিমা, সোরিয়াসিস রোগ কমাতে সাহায্য করে এই পিনাট বাটার।

  • হাড় মজবুত করে

পিনাট বাটারে প্রচুর পরিমাণে আয়রন ও ক্যালসিয়াম থাকে। এটি খেলে আপনার রক্তে অক্সিজেন সঞ্চালনা ভালো হবে। হাড় আরও মজবুত হবে। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে অনেকটাই। তাই দেরি না করে আজ থেকেই এটি খাওয়া শুরু করে দিন। যদি কেউ কোন রোগে আক্রান্ত থাকেন বা ডায়াবেটিস রোগীরা খাবেন কিনা, তা চিকিৎসকের পরামর্শ নিয়েই খাবেন।

Story first published: Tuesday, March 5, 2024, 15:52 [IST]
X
Desktop Bottom Promotion