Winter health care: শীতকালে রোজ খান কমলালেবু, ক্যানসার সহ নানা রোগ থেকে বাঁচাবে এই সুপারফুড!

By Bhagysree Sarkar

Winter health care: ইতিমধ্যেই ভারতের রাজধানী দিল্লির বায়ু দূষণে (Delhi's air pollution) পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। একটু অসাবধান, অনেক মারাত্মক রোগের জন্ম দিচ্ছে। তাই এই মরশুমে সুস্থ থাকতে ডায়েটে রাতে পারেন কিছু ফল। শীত পড়তেই বাজার জুড়ে শুধু রকমারি ফল ও সবজি দেখতে পাওয়া যায়।

যার মধ্যে অন্যতম কমলালেবু (Orange)। এই মরশুম শুধু আবহাওয়াই ঠাণ্ডা করে না, সঙ্গে নিয়ে আসে হাজারও রোগ। আর এই মরশুমে থাকতে হবে সচেতন, যত বেশি নিজেকে নিরাপদ রাখতে পারবেন, ততই ভালো।

orange

বিশেষজ্ঞরা বলছেন, আপনি যদি শীতে যেকোনো রোগ থেকে নিজেকে রক্ষা করতে চান, তাহলে আপনাকে আপনার জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে হবে। স্বাস্থ্যকর খাবার (Healthy food) খেতে হবে। ব্যায়াম করতে হবে। সঙ্গেই খেতে হবে মরশুমের ফল। আজকের প্রতিবেদনে আপনারা জানবেন, শীতে কমলালেবু খাওয়ার উপকারিতা (Benefits of eating oranges in winter) সম্পর্কে। প্রতিদিন একটি করে কমলালেবু খেলে অনেক রোগ থেকে দূরে (Oranges keep many diseases away) থাকা যায়। চলুন এক ঝলকে জেনে নেওয়া যাক-

  • আপনি যদি রক্তচাপ সংক্রান্ত সমস্যায় ভোগেন, তাহলে ঠাণ্ডার দিনে আপনাকে অবশ্যই প্রতিদিন একটি করে কমলালেবু খেতে হবে। আসলে কমলালেবুতে এমন অনেক গুণ পাওয়া যায়, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া কমলালেবু খেলে উচ্চ রক্তচাপের সমস্যাও কমে।
  • কমলালেবুতে অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি-এর মতো গুণাগুণ পাওয়া যায়। এতে ফ্ল্যাভোনয়েড এবং ক্যারোটিনয়েডের মতো শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্টও রয়েছে। যা কোষকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করতে সাহায্য করে। সেই সঙ্গে এটি ক্যানসার থেকেও রক্ষা করে। তাই প্রতিদিন কমলালেবু খেলে ক্যানসারের ঝুঁকি কমে।

Heart attack: শীতে দ্বিগুণ বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি, কীভাবে প্রতিরোধ করবেন, জেনে নিন

  • আমরা জানি, কমলালেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায়। এটি আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ বা টক্সিন দূর করতে সাহায্য করে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের ঠাণ্ডার দিনে কমলালেবু অবশ্যই খাওয়া উচিত। প্রতিদিন একটি করে কমলা খেলে প্রচণ্ড ঠান্ডার মধ্যেও সুস্থ থাকা সম্ভব।
  • কমলালেবুতে উপস্থিত ভিটামিন সি, রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে। রোজ একটি কমলালেবু খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে এবং রক্তস্বল্পতার ঝুঁকি কমবে। তাই ঠাণ্ডার দিনে প্রতিদিন কমলা খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

Story first published: Sunday, November 24, 2024, 13:52 [IST]
X
Desktop Bottom Promotion