গরমের মরশুমে সতেজ থাকতে খান এই ৬টি ফল

By Bhagysree Sarkar

চলতি বছরের এখনও পর্যন্ত উষ্ণতম মাস এপ্রিল। মাসের অর্ধেক পার না-হতেই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। এরই মধ্যে বিপর্যস্ত হয়ে উঠেছে আম জনতা। তীব্র গরমে শরীর থেকে অতিরিক্ত ঘাম বের হতে শুরু করেছে। ফলে শরীর থেকে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। যার জন্য শরীরে অস্বস্তি, ক্লান্তির মতো একাধিক ব্যাধির দেখা মিলছে। এই সময়ে দরকার শরীর হাইড্রেটেড রাখা।

কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই গরমে স্বস্তি পেতে ভরসা রাখতে পারেন বেশকিছু ফলের উপর। যেগুলি খেলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। যেকোনও রসালো ফল খেলে গরমে শরীর সতেজ থাকবে, পাশাপাশি ত্বক ও চুল সুন্দরও থাকবে। কিন্তু ভাবছেন কী ফল খাবেন?

Watermelon

পুষ্টি-বিশেষজ্ঞরা বেশ কিছু ফলের কথা উল্লেখ করেছেন, যেগুলো আপনাকে এই তীব্র গরমের হাত থেকে বাঁচাতে পারে। যেমন -

  • তরমুজ:

তরমুজের ৯২ শতাংশই তৈরি জল দিয়ে। এটি নিম্ন ক্যালরি সমৃদ্ধ। যারা ওজন কমাতে চান তারা খাবার তালিকায় তরমুজ রাখুন। পাশাপাশি তরমুজ উচ্চ লাইকোপেন সমৃদ্ধ, যা ক্যান্সারের কোষের বিরুদ্ধে কাজ করে। তরমুজের খোসা হজমে সাহায্য করে এবং ত্বক ও চুল সুন্দর রাখতে সাহায্য করে।

  • কমলা লেবু:

কমলা লেবু একটি উচ্চ জলীয় উপাদান সমৃদ্ধ ফল। এটির ৮৭ শতাংশই জল। এই রসালো ফল শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে। বিশেষজ্ঞরা বলছেন, শরীরচর্চার পর শক্তি বৃদ্ধিতে কমলা লেবুর রস পান করুন। এটিতে লাইমোনয়েড নামক ফাইটোকেমিক্যাল আছে। যা ক্যান্সারের ঝুঁকি কমায়। এছাড়াও কমলার রস কোলেস্টেরলের মাত্রা কমায়। সঙ্গেই ত্বক ভালো রাখতেও সাহায্য করে।

  • শসা:

শসার ক্ষেত্রেও একই জিনিস দেখতে পাওয়া যায়। এতে ৯৬ শতাংশ থাকে জল। পাশাপাশি অন্যান্য ফলের তুলনায় জল বেশি থাকে। গরমে সতেজ থাকতে স্যালাড বা স্মুদিতে শসা যোগ করতে পারেন। এটি ডেটক্স পানীয় হিসাবেও কাজ করে। শসা বিপাক বাড়ায়, মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে। সঙ্গেই গরমে হওয়া হজমে সমস্যা থেকেও মুক্তি দেয়। চোখের নিচের কালো দাগ দূর করে।

  • পাকা বেল:

এই গরমের দিনে পেট ঠান্ডা রাখতে পাকা বেলের কোনও বিকল্প নেই। এর মধ্যে থাকা ট্যানিন সারায় ক্রনিক পেট খারাপের সমস্যা। সঙ্গেই গরমে হওয়া গ্যাসট্রিক আলসারকেও কমাতে পারে এই ফল। বেলের শাঁস কমায় কনস্টিপেশনের আশঙ্কাও।

  • আম:

আমকে এদেশের ফলের রাজা বলা হয়। আমে থাকে প্রচুর ভিটামিন এ এবং সি। সেই সঙ্গে থাকে প্রয়োজনীয় আলফা ও বিটা ক্যারোটিনের মতো ফ্ল্যাভোনয়েড। এই উপাদানগুলি আপনার চোখের দৃষ্টি ভালো রাখতে সাহায্য করবে। সঙ্গেই আমে থাকে পটাশিয়াম। যা শরীরে জন্য খুব প্রয়োজনীয়।

  • পিচ:

এই গরমে পিচ ফল আপনার জন্য উপকারী। গরমে হওয়া হজম সংক্রান্ত যেকোনও সমস্যার জন্য পিচ দারুণ কাজ করে। পিচ আপনার খাদ্যতালিকাগত যোগ করলে, এটি সহজে মলত্যাগে সহায়ক। কারণ এতে থাকে ফাইবার। এটি হজমশক্তি নিয়ন্ত্রণ এবং উন্নত করতে সাহায্য করে। এমনকি যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাদের জন্য পিচ খাওয়ারর পরামর্শ দেওয়া হয়।

Story first published: Wednesday, April 17, 2024, 18:25 [IST]
X
Desktop Bottom Promotion