Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
প্রচণ্ড গরমে শরীর ঠাণ্ডা রাখতে খান সুপারফুড চিয়া সিড!
এপ্রিলের শুরু থেকেই গরমে বেহাল দশা। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরিমাণও বেড়েছে বহুগুণ। আর এই প্রবণতা থেকেই দেখা দেয় সর্দি, কাশি-সহ নানান সমস্যা। এই সময় চিয়া সিড বা সবজা আপনার শরীর ঠান্ডা রাখতে সাহায্য করতে পারে। তবে শরীর ঠান্ডা রাখার পাশাপাশি স্বাস্থ্যের পক্ষেও এটি অত্যন্ত উপকারী। বর্তমানে কমবেশি অনেকেই স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন। বিশেষ করে করোনাকালীন জটিলতার পর, সচেতনতা আরও বেড়েছে। নিত্যদিন খাদ্য তালিকায় পুষ্টিগুণে ভরপুর খাবার যোগ হয়েছে। শাকসবজি থেকে ফল সবই যোগ করা হয়েছে খাদ্য তালিকায়। তবে বর্তমানে স্বাস্থ্য সচেতন মানুষদের মধ্যে সবথেকে জনপ্রিয়তা অর্জন করেছে চিয়া সিড।
পুষ্টিবিদরা বলছেন, সকালের ব্রেকফাস্ট কিংবা দুপুরে খাবার শেষে দইয়ের সঙ্গে চিয়া সিড খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। এছাড়াও রাতে শেষপাতে মিষ্টিমুখ করতে পুডিংয়ের মধ্যে দিয়ে এই সিড খেলে মিলবে বেশকিছু উপকারিতা। এই সিড বহু পুষ্টিগুণ সমৃদ্ধ, তা নিয়ে কোনও সন্দেহ নেই। চিয়া সিডে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। তাই জলে ভেজানো চিয়া সিড খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকে এবং বারবার খাওয়ার প্রবণতাও কমে যায়। এদিকে এই বীজ অতিরিক্ত পরিমাণে খেলে হজমের সমস্যা হয়, সে বিষয়ে নিশ্চিত চিকিৎসকরা।

চলুন দেখে নেওয়া যাক চিয়া সিড খাওয়ার উপকারিতা-
- চিয়া সিডে আছে ওমেগা-৩, যা হৃদ্রোগের ঝুঁকি ও ক্ষতিকর কোলেস্টেরল কমাতেও সাহায্য করে। শরীরের শক্তি ও কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে।
- এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধক্ষমতা আরও শক্তিশালী করে। মেটাবলিক সিস্টেমকে উন্নত করে এটি ওজন কমাতেও সাহায্য করে। সঙ্গেই ব্লাড সুগার স্বাভাবিক রাখে, যা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়।
- এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। যা হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারী। এই সিড খেলে হাঁটু ও জয়েন্টের ব্যথাও দূর হয়।
- এটি শরীর থেকে টক্সিন অর্থাৎ বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে। ক্যানসার রোধ করতে সক্ষম। পেটের প্রদাহজনিত বা গ্যাসের সমস্যা দূর করতে পারে। হজমে সাহায্য করে।
- এছাড়াও আমাদের ত্বক, চুল ও নখ সুন্দর রাখতে চিয়া সিডের বিশেষ ভূমিকা রয়েছে।
কাঠফাটা গরমে শরীরে জলের ঘাটতি পূরণ করবে এই ফলগুলি!
কীভাবে খাবেন এই চিয়া সিড-
চিয়া সিড খাওয়ার বিভিন্ন রকমারি আছে। তবে এখানে বেশ কিছু রেসিপি রইল যা এই সিডকে আরও সুস্বাদু করে তুলতে পারে।
তরমুজ ও চিয়া সিডের শরবত
উপকরণ:
তরমুজের রস পরিমাণ মত, ১ চা চামচ চিয়া সিড ভেজানো, স্বাদ অনুযায়ী চিনি পরিমাণ মতো, প্রয়োজন অনুযায়ী বরফ কুচি।
কীভাবে বানাবেন
প্রথমে টাটকা তরমুজ কেটে ভালো করে রস বের করে নিতে হবে। এবার এক চামচ চিয়া সিড হাফ কাপ জলে ভিজিয়ে রাখতে হবে কুড়ি মিনিট বা বেশি সময়ের জন্য। অন্যদিকে, তরমুজের রসে চিনি পরিমাণমতো দিয়ে, তাতে বরফ ও চিয়া সিড একসাথে মিশিয়ে নিতে হবে। রেডি আপনার সুস্বাদু তরমুজ ও চিয়া সিডের শরবত। এবার পাত্রে ঢেলে পরিবেশন করুন।
ম্যঙ্গো চিয়া পুডিং
উপকরণ:
৪ চা চামচ চিয়া সিড, ১কাপ দুধ, ১০০গ্রাম জল, ২চা চামচ মধু, ১/২ বাটি আম কুচি করে কাটা।
কীভাবে বানাবেন
প্রথমে চিয়া সিড জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। সকালে চিয়া সিডের মধ্যে দুধ, মধু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার উপরে কুচোনো আম ছড়িয়ে পরিবেশন করুন। এই গরমে তৃপ্তি দেবে এই পুডিং।
মকটেল
উপকরণ:
১/২ কাপ যেকোনও এনার্জি ড্রিংক, ১ চা চামচ চিনি, পরিমাণমত পুদিনা পাতা, প্রয়োজন অনুযায়ী চিয়া সিড, ১/৪ কাপ সোডা, ১/৩ কাপ গোলাপের সিরাপ।
কীভাবে বানাবেন
প্রথমে সব উপাদান একসঙ্গে মিশিয়ে নিন। শুধু চিনি গুঁড়ো করে দেবেন। এরপর পুদিনা পাতা দিয়ে দিন। রেডি আপনার সুস্বাদু চিয়া সিডের মকটেল।



Click it and Unblock the Notifications