Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সকালে ভুলেও খাবেন না এই ৪ শুকনো ফল, হিতে বিপরীত হতে পারে!
আগের দিন রাতে ভিজিয়ে রাখা বাদাম এবং শুকনো ফল খেয়ে দিন শুরু করেন অনেকেই। শরীরে প্রোটিন, ভিটামিন, খনিজের ঘাটতি পূরণ করতে ড্রাই ফ্রুটসের জুড়ি মেলা ভার। এ ছাড়া, শুকনো ফলে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টও থাকে প্রচুর পরিমাণে। নিয়মিত খেলে নাকি হার্ট, হাড়ের স্বাস্থ্য ভালো থাকে। তাই রোজের খাদ্যতালিকায় পুষ্টিবিদেরা কিছু শুকনো ফল রাখার পরামর্শ দেন।
তবে এই ধরনের খাবার স্বাস্থ্যকর হলেও, খেতে হয় পরিমিত পরিমাণে। এমন অনেক শুকনো ফল আছে, যেগুলি সকালে খালি পেটে খেলে হিতে বিপরীত হতে পারে।

কিশমিশ
কিশমিশ পুষ্টিগুণে ভরপুর হলেও, এর মধ্যে প্রাকৃতিক শর্করার পরিমাণ অনেক বেশি। সকালে খালি পেটে কিশমিশ খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। তাই ডায়াবেটিকদের জন্য কিশমিশ মোটেই ভালো নয়। সকালে এই শুকনো ফলটি না খাওয়াই ভালো।
শুকনো ডুমুর
শুকনো ডুমুরে ফাইবার থাকে প্রচুর পরিমাণে। ভিটামিন এবং খনিজেও ভরপুর। তবে কিশমিশের মতো শুকনো ডুমুরেও প্রাকৃতিক শর্করার পরিমাণ অনেক বেশি। খালি পেটে শুকনো ডুমুর খেলে গ্যাস, পেট ফাঁপার মতো সমস্যা হতে পারে।
খেজুর
প্রাকৃতিক শর্করা এবং ফাইবারে ভরপুর খেজুর কোষ্ঠকাঠিন্য নিরাময়ে করে, শরীরে এনার্জি বাড়ায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতেও খেজুরের জুড়ি মেলা ভার। তবে এতে থাকা শর্করা রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করতে পারে। তাই সকালে খালি পেটে না খাওয়াই ভালো।
অ্যাপ্রিকট
শুকনো অ্যাপ্রিকট ভিটামিন এবং খনিজে ভরপুর। তবে এতেও প্রাকৃতিক শর্করা প্রচুর পরিমাণে থাকে। খালি পেটে খাওয়া হলে হজমের সমস্যা হতে পারে।
Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications