Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
চা-কফির পরিবর্তে পান করুন এই পানীয়গুলি, দ্রুত ওজন ঝরবে, সুস্থ থাকবে শরীরও!
অনেকেরই দিন শুরু হয় এক গ্লাস জল দিয়ে, আবার কেউ কেউ ঘুম থেকে উঠেই কফি বা চায়ের কাপে চুমুক দেন। তবে যাঁরা স্বাস্থ্য সচেতন, তাঁদের অনেকেই রোজ সকালে খালি পেটে খান বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর পানীয়। পুষ্টিবিদদের মতে, এই ধরনের পানীয় অতিরিক্ত মেদ ঝরায়, শরীর চাঙ্গা রাখতেও সাহায্য করে।
বিশেষজ্ঞদের মতে, সকালে খালি পেটে চা বা কফি পানে গ্যাস, অ্যাসিডিটি, হজমের সমস্যা, এমনকি রক্তে শর্করার মাত্রায় ওঠানামা হতে পারে। তাই এর পরিবর্তে কিছু স্বাস্থ্যকর পানীয় খেতে পারেন খালি পেটে। এতে সুস্থ থাকবে শরীর, আর ওজনও কমবে।

হলুদ ও গোলমরিচের পানীয়
হালকা গরম জলে সামান্য হলুদ এবং গোলমরিচ গুঁড়ো মিশিয়ে পান করুন সকালে। সকালে এই পানীয়টি মেটাবলিজম বাড়ায় এবং শরীরের অতিরিক্ত মেদ কমাতেও সাহায্য করে।
জিরা, মৌরি ও জোয়ানের পানীয়
দুই কাপ জলে এক চিমটি গোটা জিরা, গোটা মৌরি এবং জোয়ান দিয়ে ফুটিয়ে নিন। এই জল ছেঁকে পান করুন। এই পানীয় ওজন কমানোর পাশাপাশি ভাল হজমে সাহায্য করে এবং পেট ফাঁপাও কমায়।
লেবু জল
গরম জলে লেবু রস মিশিয়ে পান করুন। এতে মধু এবং দারুচিনিও মেশাতে পারেন। সকালে এই পানীয় খাওয়া শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে। ত্বকের জন্যও খুব স্বাস্থ্যকর এই পানীয়।
উষ্ণ জল
আপনি চাইলে সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম জলও খেতে পারেন। এতে শরীর হাইড্রেট হবে, মেটাবলিজম বাড়বে এবং শরীর থেকে টক্সিনও বের হয়ে যাবে।
Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications