গরমে স্বস্তি পেতে ঘন ঘন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন? শরীরে ক্ষতি হচ্ছে না তো?

Drinks That Dehydrate You in Bengali: গরমকালের সবচেয়ে বড় সমস্যা ডিহাইড্রেশন। এই সময় অত্যধিক ঘাম হয়ে শরীর থেকে বেশি পরিমাণে জল বেরিয়ে যায়, ফলে শরীরে জলের ঘাটতি হয়। তাই তো গরমে বেশি করে জল খেতে বলেন বিশেষজ্ঞরা। কিন্তু শুধু জল খেয়ে স্বস্তি মেলে না। তাই অনেকেই জলের পাশাপাশি বিভিন্ন পানীয়ের প্রতি ঝোঁকেন।

কিন্তু জানেন কি, তীব্র গরমে জলের চাহিদা মেটাতে যে সব পানীয়কে আঁকড়ে ধরছেন, তারাই আপনার শরীরের মারাত্মক ক্ষতি করে চলেছে? এমন কিছু পানীয় আছে যেগুলি বেশি খেলে শরীর ডিহাইড্রেট হয়ে যেতে পারে। জেনে নিন, ডিহাইড্রেশন থেকে বাঁচতে কোন কোন পানীয় এড়িয়ে চলবেন।

Drinks that are actually dehydrating your body

কফি
সকালে কফির কাপে চুমুক না দিলে ঘুমের রেশ যেন কাটতেই চায় না। আবার, সারা দিনে কাজের ফাঁকে ক্লান্তি দূর করতেও চা বা কফি না খেলে এনার্জি আসে না। কফিপ্রেমী হলে তো দিনে কত কাপ কফি যে খাওয়া হয়ে যায় তার ইয়ত্তা থাকে না। কিন্তু অত্যধিক কফি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

মাত্রাতিরিক্ত কফি খাওয়ার অভ্যাস শরীরে গ্যাস তৈরি হওয়া থেকে শুরু করে ডিহাইড্রেশনের মতো সমস্যা ডেকে আনতে পারে। চিকিৎসকরা জানাচ্ছেন, কফিতে থাকা ক্যাফেইন ডাই-ইউরেটিক বা মূত্রবর্ধক। ফলে বার বার প্রস্রাব পায় এবং শরীর থেকে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল বের করে দেয়। সোডিয়ামের শোষণ কমিয়ে দেয়। ফলে ডিহাইড্রেশন দেখা দিতে পারে।

অ্যালকোহল
যে কোনও ধরনের অ্যালকোহল শরীরে ডিহাইড্রেশন তৈরি করে। অতিরিক্ত অ্যালকোহল পানে ডিহাইড্রেশনের সম্ভাবনা বেড়ে যায় কয়েক গুণ। অ্যালকোহল মূত্রবর্ধক হিসেবে পরিচিত। ফলে ঘন ঘন প্রস্রাব পায়, পাশাপাশি এটি শরীরের জল ধরে রাখার ক্ষমতাও নষ্ট করে। যার ফলে ডিহাইড্রেশন দেখা দেয়।

সফ্ট ড্রিঙ্ক
সোডা, কোল্ড ড্রিঙ্ক, ফলের রস এবং এনার্জি ড্রিঙ্কগুলিতে প্রচুর পরিমাণে চিনি থাকে। চিনি থাকার কারণে শরীর থেকে আরও বেশি জল নির্গত হয়, যার ফলে ডিহাইড্রেশন দেখা দিতে পারে।

চা
চা হল মূত্রবর্ধক। শরীরকে ডিহাইড্রেট করে দেয় চা। অত্যধিক চা পানে শরীর থেকে তরল বেরিয়ে যেতে পারে। তাই ডিহাইড্রেশন থেকে বাঁচতে হলে প্রচুর চা পানের পাশাপাশি প্রচুর পরিমাণে জলও পান করুন।

Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ অথবা চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

X
Desktop Bottom Promotion