Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
দুধ-কলা খেয়েই জল খেয়ে ফেলছেন? জানুন স্বাস্থ্যের উপর কী মারাত্মক প্রভাব ফেলতে পারে এই ভুল
চিকিৎসকরা বারবার আমাদের নিয়মিত খালি পেটে জল খাওয়ার কথা বলে থাকেন। অনেকেই আবার দিন শুরু করেন এক গ্লাস জল পান করে। সঠিক নিয়ম মেনে জল খেলে আমাদের শরীর ভেতরে থাকা টক্সিন বের হওয়ার সঙ্গে শরীরকে সুস্থ রাখে। এরসঙ্গে শরীরের তাপমাত্রাও ঠিক রাখে। তবে অনেকেরই খাওয়ার সময় বা খাওয়ার পরপরই জল খাওয়ার অভ্যাস আছে। কিন্তু আপনি কি জানেন এই অভ্যাস আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে?
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে জল না খেলেই কিন্তু বিপদ। আপনি সঠিকভাবে জল পান না করতে পারলে, লাভের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি। আবার কিছু খাবারের সঙ্গে জল পান করলে তা হজমের সমস্যাও তৈরি করতে পারে। আসুন জেনে নিই জল পান করার সময় কোন খাবারগুলি এড়িয়ে চলা উচিত এবং কেন-

- তরমুজ খাওয়ার পর
গ্রীষ্মকালের অন্যতম প্রিয় ফল তরমুজ। কিন্তু আপনি কি জানেন, তরমুজ খাওয়ার পর জল পান করলে আপনার পরিপাকতন্ত্রের মারাত্মক সমস্যা হতে পারে। তরমুজে জলের পরিমাণ বেশি থাকায় এটি খাওয়ার পর জল পান করলে তা আপনার পাকস্থলীর পাচক রসকে পাতলা করে এবং হজমের সমস্যা হতে পারে।
- কলা খাওয়ার পর
কলা খাওয়ার সঙ্গে সঙ্গেই জল পান করলে আপনার পরিপাকতন্ত্রের হানি হতে পারে? অনেকেরই এই অভ্যাস রয়েছে, তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, কলা খাওয়ার অন্তত আধা ঘণ্টার মধ্যে জল পান করা উচিত নয়। কারণ কলায় প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, যা জলের সাথে মিশে গেলে তা পেটে ভারী হওয়া এবং গ্যাসের সমস্যা সৃষ্টি করতে পারে।
- সাইট্রাস ফলের পর
সাইট্রাস ফল স্বাস্থ্যের জন্য উপকারী। সাইট্রাস ফল যেমন কিউই, কমলা এগুলি খাওয়ার পর জল পান করলে আপনার স্বাস্থ্য সমস্যা বেড়ে যেতে পারে? এই ফলগুলিতে উপস্থিত অ্যাসিড আপনার পেটে আগে থেকেই উপস্থিত অ্যাসিডের সঙ্গে একত্রিত হতে পারে এবং হজম প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে।
- দুধ পান করার পর
দুধ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কিন্তু আপনি কি জানেন দুধ খাওয়ার পর জল পান করলে আপনার পরিপাকতন্ত্রের হানি হতে পারে? দুধে উপস্থিত প্রোটিনের হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় যখন জলে মিশে যায়, যা অ্যাসিডিটি এবং বদহজমের কারণ হতে পারে।



Click it and Unblock the Notifications