Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
গরম থেকে বাঁচতে দেদার খাচ্ছেন ডাবের জল? ডেকে আনছেন না তো বড় বিপদ!
প্যাচপ্যাচে গরমে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। শরীরে এই সময় জলের খামতি দেখা দেয়। তাই এই সময় বাজারে যেকোনও ধরনের পানীয়ের চাহিদা আকাশছোঁয়া। তবে মানব শরীরে জলশূন্যতার সমস্যা কমাতে ডাবের জলের জুড়ি মেলা ভার। কারণ, বাজারজাত যেকোনও পানীয়ের তুলনায় স্বাস্থ্যগুণও অনেক বেশি এর। এতে রয়েছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। এছাড়া আছে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ভিটামিন সি, ক্যালশিয়াম, ফাইবার এবং ডাই-ইউরেটিকের মত উপাদান। কিন্তু তবুও বিশেষ কিছু ক্ষেত্রে এই পানীয় শরীরে নানা সমস্যার সৃষ্টি করতে পারে, এমনই বলছেন চিকিৎসকরা।
চিকিৎসকরা বলছেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে কেউ অ্যালার্জি, সর্দি, কাশিতে আক্রান্ত হয়েছেন। তবে এমন সময় ডাবের জল পান করা অসুরক্ষিত। এতে শারীরিক জটিলতা কমবে না, বরং বাড়বে। এছাড়াও, ডাবের জল কিডনিকে সুরক্ষিত রাখে। তবে আপনি যদি কিডনি রোগী হন সেক্ষেত্রে এই পানীয় মোটেও নিরাপদ নয়। চিকিৎসকরা বলছেন, কিডনি ভালো রাখার সেরা উপায় জল পান করা।

ছবি সৌজন্য-pexels
তাই কিডনির রোগে আক্রান্ত হলে এই ডাবের জল পান করার পরিমাণ আপনার কমিয়ে আনতে হবে, আক্রান্ত কিডনিকে ভালো রাখার জন্য। ঠিক তেমনি আপনি যদি কিডনি রোগী হন, তবে ডাবের জলকে এড়িয়ে চলতে হবে। কারণ ডাবের জলে পটাশিয়ামের মাত্রা বেশি। তাই এই পানীয় কিডনি রোগীদের বড় ক্ষতির কারণ হতে পারে।
বিশেষজ্ঞরা আরও বলছেন, ডাবের জলে থাকা পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়াম উপাদান শরীরে উচ্চ রক্তচাপ, ইলেকট্রোলাইট, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। কিন্তু শরীরে এগুলির কোনোটার পরিমাণ বেড়ে গেলে উচ্চ রক্তচাপ, ইলেকট্রোলাইট, ডায়াবেটিস ইত্যাদির ভারসাম্য বজায় নাও থাকতে পারে। হঠাৎ রক্তচাপ কমে যাওয়ার কারণও হতে পারে এই ডাবের জল।
অতিরিক্ত ডাবের জল পান করার অভ্যাসে শরীরে অতিরিক্ত পটাশিয়াম জমার সুযোগ পায়। যা কিডনি ও হৃদপিণ্ড দুটোই ক্ষতি করে দিতে পারে। চিকিৎসকরা বলছেন, এই অবস্থায় রোগীর মৃত্যু অনিবার্য হতে পারে। তাই যাদের দেহে প্রচুর পটাশিয়াম আছে এবং বের হয় না, তাদের ডাবের জল পান করা ঠিক নয়।
আবার ডাবের জলে থাকা সোডিয়াম শরীরে রক্তচাপ বাড়িয়ে দেয়। তাই যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা সপ্তাহে একদিনের বেশি ডাবের জল পান করবেন না। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। অনেকেই বলছেন, দেহে জলশূন্যতা তৈরি হলে ডাবের জল শর্করার ভারসাম্য বজায় রাখতে সহায়তা করতে পারে। এক কাপ ডাবের জলে প্রায় ৬.২৬ গ্রাম শর্করা থাকতে পারে। যা বাড়িয়ে দিতে পারে রক্তের শর্করার পরিমাণ। তবে সাধারণ বাজার চলতি পানীয়গুলির তুলনায় ডাবের জলে থাকা শর্করার পরিমাণ অনেকটাই কম বলে মত বিশেষজ্ঞদের।



Click it and Unblock the Notifications