Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
দ্রুত ওজন কমাতে গিয়ে এই ভুলগুলি করে নিজের বিপদ নিজেই ডাকছেন না তো!
বর্তমান সময়ে সকলেই ওজন কমাবার জন্য ব্যস্ত হয়ে যান। এসময় চেহারা কমিয়ে শরীর সুস্থ রাখতে সকলেই চান। ওজন কমাবার জন্য অনেকেই কিন্তু অনেক ভুল করে থাকেন। অনেকে প্রায় সময় খাবার খান না।
খিদে পেলেও তাঁরা কিছু খাবার মুখে তোলেন না। তারা ভাবেন খাবার খেলে হয়তো তারা মোটা হয়ে যাবেন। কিন্তু এমন অনেক ভুল আপনারা করেন যা কিন্তু ওজন কমানোর পরিবর্তে আপনার শরীরেরই ক্ষতি করে। জানুন কী কী ভুল করছেন আপনি।

- খালি পেটে থাকবেন না
দ্রুত রোগা হওয়ার জন্য অনেকেই সকালে ও রাতে খাবার খান না। এগুলি কিন্তু আপনার শরীর ক্রমশ খারাপ করে দিতে পারে । সেই সঙ্গে আপনার অন্ত্রের ওপর খারাপ প্রভাব ফেলে। তাই কখনোই খিদে পেলে না খেয়ে থাকবেন না।
- পুষ্টির ঘাটতি যেন না হয় শরীরে
শরীর সুস্থ রাখার জন্য সুষম খাদ্য খাওয়া বাধ্যতামূলক। ঠিক তেমনি ওজন কমাতেও কিন্তু আপনাকে সুষম এবং প্রোটিন যুক্ত খাবার খেতে হবে। তেল মশলা, চর্বিযুক্ত এবং জাঙ্ক ফুড জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। তবে এই সময়ে আপনি কিন্তু ডায়েট করলেও সঠিক খাবার খাওয়ার চেষ্টা করবেন। শরীরে যেন পুষ্টির ঘাটতি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন।
- পুষ্টিবিদের সঙ্গে কথা বলুন
যদি আপনি ডায়েট করেন এবং ওজন কমাবার চেষ্টা করেন তাহলে কিন্তু অবশ্যই ভালো ডায়েটিশিয়ানের সঙ্গে বা পুষ্টিবিদের সঙ্গে কথা বলে তবেই কিন্তু খাবার খাবেন এবং তাদের থেকে ডায়েট চার্ট নিয়ে সেই ডায়েট চার্ট ফলো করে ওজন নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। নিজে থেকেই কিন্তু ডায়েট করবেন না।
- শর্টকাট পন্থা নেবেন না
ওজন কমাবার জন্য একদমই শর্টকাট কোনও পন্থা নেবেন না। ওজন কমাতে একটু সময় লাগে। ধীরে ধীরে আপনার ওজন কমবে। সেই কারণে আপনার চিকিৎসক বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে তবেই করতে হবে। নিজে থেকে কোনও কিছু করতে গেলে আপনার শরীরের উপর খারাপ প্রভাব পড়বে। এতে আপনার ওজন কিন্তু আবার বেড়েও যেতে পারে। গুরুতর অসুস্থ হয়ে যেতে পারেন আপনি। তাই আগেই সাবধান হোন।
- একসঙ্গে অনেক খাবার খাবেন না
যদি আপনি ওজন কমাবার চেষ্টা করেন তাহলে প্রচুর পরিমাণে খাবার খাবেন না। অল্প অল্প করে খান, তবে বারে বারে খান। তাহলেই আসতে আসতে ওজন কমবে। তবে অবশ্যই মশলাদার খাবার কিন্তু একদমই খাবেন না। এগুলি খেলে ওজন কিন্তু বাড়তে থাকবে। তাই আগেই সাবধান হোন আপনি।



Click it and Unblock the Notifications