বর্ষায় ভুল করেও এসব খাবার খাবেন না, হতে পারে পেট সংক্রান্ত নানান সমস্যা! সাবধান

By Bhagysree Sarkar

বর্ষাকালে আবহাওয়া মনোরম হলেও এইসময় থাকতে হয় বাড়তি সতর্ক। কারণ, বৃষ্টি দিনগুলিতে বাড়ে রোগ-ব্যাধি। এই ঋতুতে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাক ছড়িয়ে পড়ে খুব সহজেই। তাই এই সময় সুস্থ থাকা খুবই কঠিন হয়ে পড়ে। বিশেষ করে খাবার ও পানীয়ের ব্যাপারে মানুষের একেবারেই অবহেলা করা হওয়া উচিত নয়। খাবার খাওয়ায় একটু অসাবধানতা ঢেকে আনতে পারে পাকস্থলীতে সংক্রমণ সহ অন্যান্য স্বাস্থ্য সমস্যা। এমন কিছু খাবার রয়েছে, যা এই আবহাওয়ায় এড়িয়ে চলাই ভালো।

বিশেষজ্ঞরা বলেছেন, বর্ষাকালে খাবার এবং পানীয়ের দূষণের ঝুঁকি বেড়ে যায়। যার কারণে অনেক ধরণের সংক্রমণ ছড়ায়। বৃষ্টির সময় আমরা যা খাই তা পেটের স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলে। তাই এই সময় অনেক খাবার এড়িয়ে চলতে হবে, না হলে সমস্যা আরও বাড়তে পারে। বর্ষাকালে রাস্তার খাবার, আমিষ ও কাটা ফল সহ অনেক কিছু এড়িয়ে চলতে হবে। সঙ্গেই ঘরের তৈরি খাবার খাওয়াই উচিত। তাহলে চলুন জেনে নেওয়া যাক কী কী খাবেন না এই আবহাওয়ায়-

see food
  • বর্ষাকালে রাস্তার খাবার যেমন ফুচকা, চাট এবং পাকোড়া জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। এমনিতেও জাঙ্ক ফুড খাওয়া স্বাস্থ্যের জন্য হানিকারক। এসব খেলে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।
  • বাজারে বা রাস্তার ধারে কাটা ফল এড়িয়ে চলুন। এসব স্বাস্থ্যকর হলেও গোটা ফল এনে বাড়িতে খান। তবুও রাস্তায় দীর্ঘক্ষণ কেটে রাখা ফল খাবেন না। কারণ, এরমধ্যে দূষণ থাকতে পারে এবং মশা-মাছি বসে তা আরও জীবাণু।ুক্ত করে তুলতে পারে। এসব ফল খেলে পেটে সংক্রমণ হতে পারে।

প্রোটিনের ঘাটতি-হজমে সমস্যা? নিয়মিত খান এক মুঠো কালো কিশমিশ, রয়েছে বহুমুখী উপকারিতা!

  • বর্ষাকালে আমিষ এবং বিশেষ করে সামুদ্রিক খাবার এড়িয়ে চলুন। কারণ, এসব খাবার যদি যত্ন ও পরিচ্ছন্নতার সঙ্গে রান্না করা না হয়, তাহলে অনেক রোগ ছড়াতে পারে। যার সরাসরি প্রভাব পড়বে আমাদের পেটে। তাই সাবধান হন।
  • অঙ্কুরিত শস্য স্বাস্থ্যের জন্য উপকারী। তবে বর্ষায় স্প্রাউট খাওয়া এড়িয়ে চলুন। কারণ রাতে জলে ভেজানো স্প্রাউট সহজেই ব্যাকটেরিয়া দ্বারা দূষিত হতে পারে। এমন অবস্থায় এগুলি কাঁচা না খেয়ে রান্না করার পরই খাবেন। তাতে শরীরে কোনও কু-প্রভাব পড়বে না।
  • বর্ষায় ভাজা খাবার যেমন সিংগারা, পাকোড়া এবং ভাজাভুজি খাওয়া এড়িয়ে চলুন। এগুলি খেতে সুস্বাদু হলেও পেটে কু-প্রভাব ফেলতে পারে। এসব খাবার বদহজমের কারণ হতে পারে। অতিরিক্ত ভাজা খাবার খেলে হজমের সমস্যা হতে পারে।

Story first published: Wednesday, July 10, 2024, 18:43 [IST]
X
Desktop Bottom Promotion