Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
এই সহজ যোগাসনেই কমবে মানসিক চাপ, কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি, ঘুমাতে পারবেন নিশ্চিন্তে
শরীর সুস্থ রাখতে সকালবেলা উঠে ব্যায়াম করা সকলেরই খুব দরকার। এতে আপনার মানসিক চাপ অনেকটা কমবে। মন বেশ ফুরফুরে থাকবে। যদি আপনি নিত্যদিন এই যোগব্যায়ামটি করেন তাহলে মানসিক চাপ কমার সঙ্গে সঙ্গে শরীর সুস্থ থাকবে। সেই সঙ্গে আপনার ওজনও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে।
বর্তমান সময়ে সকলেই কিন্তু অফিস থেকে বাড়ির চাপে বেশ জর্জরিত হয়ে থাকে। সেসময় মানসিক বা শারীরিকভাবে সকলেই ভেঙে পড়েন। যে কারণে কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবনে নানান সমস্যা হয়। এর ফলে শরীর থেকে কর্টিসল নামক হরমোন নিঃসরণ হয়। যা কিন্তু স্ট্রেস হরমোন নামেও পরিচিত। যে কারণে সকলের রক্তচাপ বাড়তে থাকে। হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাড়তে থাকে ওজন।

চিকিৎসকের মতে, যে ব্যক্তি সবসময় মানসিক চাপে থাকে তার হার্ট অ্যাটাক বা হার্টের সমস্যায় ভুগতে হয়। সেই সঙ্গে বাড়ে রক্তচাপের সমস্যাও। তাই মানসিক চাপ প্রথমেই আপনাকে কমাতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে আপনার শরীরের দিকে বিশেষ নজর দিতে হবে।
নিত্যদিন যদি পারেন ধ্যান করবেন। ধ্যান করলে আপনার কাজের জায়গাতেও কিন্তু অনেকটাই মনোযোগ বাড়বে। তাই আপনি এই যোগ ব্যায়াম করতে পারেন। যেটি আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে। যার নাম বিপরীত করণী যোগাসন। কীভাবে করবেন, দেখুন।
এই যোগাসন আপনার মনকে খুব শান্ত রাখবে। রক্ত সঞ্চালন ভালো রাখতে সাহায্য করবে। এতে আপনি রাতে আপনি ভালো ঘুমাতে পারবেন। সেই সঙ্গে শরীর সুস্থ থাকবে। কীভাবে করবেন এই যোগাসন, দেখুন।
এই যোগাসনটি করতে আপনাকে প্রথমে দেওয়ালের দিকে মুখ করে বসতে হবে। তারপর ধীরে ধীরে আপনার পিঠের উপর ভর দিয়ে শোবেন। তারপর দুই পা দেওয়ালে তুলে দেবেন। তারপর আপনার নিতম্ব দেওয়ালের কাছাকাছি নিয়ে যাবেন। তবে মেঝেতে বা মাদুরে যেখানেই আপনি ব্যায়াম করবেন সেখানে আপনার পিঠ টানটান করে সোজা রাখবেন। ভাঁজ একদম করবেন না।
এবার হাত দুটোকে আপনার মাথার পেছনদিকে ছড়িয়ে দিন এবং আপনার নিতম্বের নিচে একটি বালিশ রাখতে পারেন। এই ব্যায়াম আপনাকে পাঁচ মিনিট করতে হবে। এতে আপনার মন শান্ত হবে ও শরীর সুস্থ থাকবে।
এই ব্যায়ামটি রাতে ঘুমানোর কিছুক্ষণ আগে আপনি করতে পারেন। তবে একদমই ভরা পেটে এই ব্যায়াম করবেন না। যদি এই ব্যায়াম আপনি নিত্যদিন করতে পারেন ঘাড়ে ও পিঠেও যদি কোন ব্যাথা থাকে, তা কমবে। তবে গর্ভবতী মহিলারা একদমই এই ব্যায়ামটি করবেন না।



Click it and Unblock the Notifications