Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
আচার ছাড়া মুখে রুচি আসে না? শরীরের জন্য কতটা উপকারী জেনে নিন
ঝাল, টক, মিষ্টি আচার খেতে পছন্দ করেন না এমন নারী হয়তো নেই। ভারতীয় বাড়িতে তৈরি আচার শুধুমাত্র সুস্বাদু নয়, এটি আপনার স্বাস্থ্যের জন্যও ভালো। আচার আমাদের শরীরে নানাভাবে উপকারী। আচার তৈরি করার সময় তাতে তেল বা ভিনেগার মেশানো হয়। ফল বা সবজির আচার তৈরির ক্ষেত্রে তেল বা ভিনেগারের সঙ্গে বিক্রিয়া করে ল্যাকটিক, সাইট্রিক ও অ্যাসেটিক তৈরি করে। এই তিন অ্যাসিডই আমাদের শরীরের পক্ষে ভালো।
এই উপাদানগুলি শরীরের উপকারী মাইক্রোবসদের আরও সক্রিয় ও শক্তিশালী করে তোলে। এই মাইক্রোবস আমাদের অন্ত্রে কাজ করে। যার ফলে আচার খেলে বাড়ে আমাদের হজমশক্তি, মেটাবলিজমও ভালো হয়। সেইসঙ্গে কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণে থাকে কোলেস্টেরলের মাত্রাও। চলুন আজকের প্রতিবেদনে এই আচারের গুণাগুণ সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক-

ছবি সৌজন্য- pexels
১. ঘরে তৈরি আচারে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়, যেমন লবণ, সর্ষে, লেবু, ভিনেগার, গুড় ইত্যাদি। এগুলি শুধুমাত্র সুস্বাদুই নয়, আপনার শরীরের জন্য উপকারীও। এতে ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর, যা আপনার শারীরিক স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে।
২. আচারে উপস্থিত আদা, হিং, জিরে ইত্যাদি আমাদের হজমশক্তির উন্নতিতে সাহায্য করে। এগুলি হজমের উন্নতিতে সাহায্য করে এবং বদহজমের মতো সমস্যা কমাতে পারে।
৩. বাড়িতে তৈরি আচারের বেশিরভাগ উপাদানই সস্তা। ফলে যেকোনও শ্রেণীর মানুষের কাছেই এটি সহজলভ্য।
৪. বেশিরভাগ বাড়িতে তৈরি আচারে অন্যান্য খাদ্য উপাদানের তুলনায় বেশি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার শরীরকে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে ভিটামিন সি, ভিটামিন ই, বিটা-ক্যারোটিন ইত্যাদি, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৫. বাড়িতে তৈরি আচারের বেশিরভাগ উপাদান স্বাস্থ্য সুরক্ষার জন্য দুর্দান্ত কাজ করে। এর মধ্য়ে থাকে স্বাস্থ্যকর প্রোটিন, পটাসিয়াম এবং ভিটামিন কমপ্লেক্স ইত্যাদি।
তবে বাজারে পাওয়া যাওয়া আচার খাওয়া এড়িয়ে চলুন। কারণ, বাজার থেকে কিনে আনা আচারে থাকে অতিরিক্ত নুন, তেল ও রাসায়নিক। যা শরীরের জন্য মোটেই উপকারী নয়। কাঁচা আমের এই সময়ে বাড়িতে তৈরি করে নিন পছন্দের স্বাদের আচার। পরিমিত পরিমাণে খান, এতেই মিলবে উপকারিতা।



Click it and Unblock the Notifications