Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Belly Fat: পেটের মেদ ঝরাতে কালঘাম ছুটছে? জিম না গিয়ে বাড়িতেই হবে মুশকিল আসান
Belly Fat: বর্তমানে পেটের চর্বি (belly fat) বৃদ্ধি একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যার কারণে অনেকেই সমস্যায় পড়েন। বিশেষজ্ঞদের মতে, কম শারীরিক পরিশ্রম, বেশি জাঙ্ক ফুড খাওয়া এবং দীর্ঘক্ষণ বসে থাকার কারণেই মূলত পেটের চর্বি বাড়তে শুরু করে। দেহের অন্যান্য অংশের চেয়ে পেটের মেদ ঝরানো (Losing belly fat) বেশি কঠিন। জিম করে সারা শরীরের মেদ ঝরিয়ে ফেললেও পেটের মেদ কমাতে যেন নাজেহাল দশা।
অনেকেই জিজ্ঞেস করে কীভাবে পেটের চর্বি কমানো যায় (How to lose belly fat)? স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত শরীরচর্চার (exercise) পাশাপাশি পেটের মেদ কমানোর জন্য ঠিক মতো ডায়েটেরও প্রয়োজন আছে। তবে পুরোটাই সময়সাপেক্ষ। এছাড়াও আরও একটি পদ্ধতি রয়েছে, যা পেটের মেদ কমানোর অন্যতম কার্যকরী উপায়। যোগাসন (yoga), পেটের মেদ কমানোর জন্য বিশেষ কিছু যোগাসন নিয়মিত করলে সমস্যা মেটাতে পারেন। প্রতিদিন মাত্র ১০ মিনিটের জন্য সেগুলি করলে, আপনিও আপনার পেটের মেদ ঝরাতে পারবেন।

- পশ্চিমোত্তনাসন (Paschimottanasana)
পেটের মেদ কমাতে এই আসনটি খুবই কার্যকরী। এটি আপনার পেটের অঙ্গগুলিকে ম্যাসেজ করে এবং আপনার পাচনতন্ত্রকে উন্নত করতে সাহায্য করে।
কিভাবে করতে হবে-
প্রথমে চিত হয়ে শুয়ে দুই হাত তুলে মাথার দুই পাশে ওপরের দিকে রাখুন। আস্তে আস্তে উঠে বসে সামনে ঝুঁকে দুই হাত দিয়ে জোড়া পায়ের বুড়ো আঙুল ধরুন। কপাল দুটি পায়ের মাঝখানে ঠেকান এবং বুক ও পেট ঊরুতে লাগান, হাঁটু ভাঁজ হবে না। এই অবস্থায় স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসে মনে মনে দশ থেকে ক্রমশ বাড়িয়ে তিরিশ গুনুন। পূর্বের অবস্থায় এসে হাত মাথার পাশ থেকে নামিয়ে শবাসনে বিশ্রাম নিন। এরূপ তিনবার অভ্যাস করুন।
- ধনুরাসন (Dhanurasana)
এই আসনটি আপনার পেটের অঙ্গ প্রসারিত করে এবং আপনার পেটের চর্বি কমাতে সাহায্য করে। এটি আপনার রক্ত সঞ্চালনকেও উন্নত করে।
কিভাবে করতে হবে-
প্রথমে উপুড় হয়ে শুয়ে পা দুটি হাঁটুর কাছ থেকে ভাঁজ করে গোড়ালি দু'টি জোড়া ভাবে নিতম্বের কাছে আনুন। এবার দুই হাত দিয়ে পায়ের গোছা দুটো বেশ শক্ত করে ধরে বুক এবং ঊরু মাটি থেকে ওপরের দিকে টেনে তুলুন। তলপেট মাটিতে ঠেকে থাকবে। দৃষ্টি সামনে ও ঘাড় পিছন দিকে হেলে থাকবে। স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসে মনে মনে দশ থেকে ক্রমশ বাড়িয়ে তিরিশ গুনে তিনবার অভ্যাস করুন। প্রতিবারের পর উপুড় হয়ে শুয়ে শবাসনে বিশ্রাম নিন।
- ভুজঙ্গাসন
এই আসনটি আপনার পেটের পেশীকে শক্তিশালী করে এবং আপনার পেটের চর্বি কমাতে সাহায্য করে। এটি আপনার মেরুদণ্ডকেও শক্তিশালী করে।
কিভাবে করতে হবে-
উপুড় হয়ে শুয়ে হাতের তালু দুটি বুকের দুই পাশে মাটিতে এমন ভাবে রাখুন যে আঙুলের ডগাগুলি কাঁধের বরাবর থাকে। হাতের কনুই গায়ের সঙ্গে লেগে থাকবে। পা দুটি জোড়া ও পায়ের পাতা পেতে থাকবে। এবার কোমরের উপর জোর দিয়ে নাভি থেকে শরীরের উপরিভাগ মাটি থেকে তুলুন। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে এই অবস্থায় মনে মনে দশ থেকে ক্রমশ বাড়িয়ে তিরিশ গোনার পর উপুড় হয়ে শবাসনে বিশ্রাম নিন। এরূপ তিন বার।
- নৌকাসন
এই আসনটি আপনার পেটের পেশীকে শক্তিশালী করে এবং আপনার পেটের চর্বি কমাতে সাহায্য করে। এটি আপনার ভারসাম্য এবং সমন্বয় উন্নত করে।
কিভাবে করতে হবে-
উপুড় হয়ে শুয়ে পড়ুন এবং হাত দুটো সামনের দিকে নমস্কারের ভঙ্গিমায় মেঝেতে রাখুন। বাহু দুটো কানের সাথে লেগে থাকবে। এবার পেট ও তলপেটের উপর ভর রেখে মেরুদণ্ডে চাপ দিয়ে হাত ও পা জোড়া অবস্থায় যথাসম্ভব উপরে তুলুন এবং সামনে তাকান। শুধু পেট ও তলপেট মেঝেতে থাকবে। সাধ্যমতো বেশ কয়েক সেকেণ্ড এই অবস্থায় থাকুন। তারপর হাত পা মেঝেতে নামিয়ে বিশ্রাম নিন। এভাবে ৩/৪ বার আসনটি অভ্যাস করুন এবং প্রয়োজনমতো শবাসনে বিশ্রাম নিন।



Click it and Unblock the Notifications