Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
এবছর গরমে খেয়েছেন তো তালশাঁস? রয়েছে চমকপ্রদ কিছু উপকার, জেনে নিন
গ্রীষ্মকাল মূলত ফলের ঋতু। এ সময়ে বিভিন্ন ধরনের ফলের সম্ভার দেখা যায়। আর এই তীব্র গরমে প্রাণ জুড়াতে তালশাঁসের বিকল্প নেই। সাধারণত কাঁচা তালের মধ্যে থাকা নরম জলীয় অংশটিই তালশাঁস নামে পরিচিত আমাদের কাছে। এটি বেশ সুস্বাদু ও ঠান্ডা ধাঁচের। বর্তমানে ফ্রিজের সুবিধা থাকায় অনেকেই একসঙ্গে অনেকগুলি তালশাঁস কিনে ফ্রিজে রেখে ঠান্ডা করে খান।
এই তালশাঁস খেতে যেমন সুস্বাদু তেমনি রয়েছে এতে অনেক পুষ্টিগুণ। এমনিতেই পুষ্টিবিদরা বলেন, গ্রীষ্মের মরশুমে পাওয়া যেকোনও ফল খেলে মিলবে স্বাস্থ্য উপকারিতা। তালশাঁসে প্রায় ৮০ শতাংশ জল। এতে রয়েছে কার্বহাইড্রেট, অল্প পরিমাণ প্রোটিন ও ফ্যাট, ভিটামিন এ, বি, সি, আয়োডিন, মিনারেলস, পটাশিয়াম, জিঙ্ক এবং ফসফরাস সহ অন্যান্য উপাদান। এসব পুষ্টি উপাদান গরমে নানা উপায়ে আমাদের শরীর চাঙা রাখে। চলুন জেনে নেওয়া যাক তালশাঁসের উপকারিতা সম্পর্কে-

ছবি সৌজন্য-pexels
১. গরমের কারণে শরীর থেকে অনেক জল বের হয়ে যায়। তালের শাঁস শরীর ঠান্ডা করার পাশাপাশি শরীরের জলের ঘাটতি পূরণ করে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এছাড়াও শরীরে জলের খামতি দেখা দিলে চুলকানি বা অ্যালার্জির সমস্যা দেখা দেয়। কিন্তু এই গরমে খাদ্যতালিকায় তালশাঁস রাখলে এই সমস্যাও মিটে যায়। যদিও এই ফল গরমে খুব বেশি খেলে পেট গরমের সম্ভাবনা রয়েছে। তাই তালশাঁস অল্প পরিমাণে খাওয়াই ভালো।
২. এই তপ্ত গরমে অনেকের পেট গরম, জ্বালাভাব, হজমে সমস্যা দেখা দিতে পারে। তবে খাদ্যতালিকায় অল্প পরিমাণে তালশাঁস থাকলে দূর হবে এসব সমস্যা। সঙ্গেই বাড়বে হজমশক্তি।
৩. তালশাঁস একটি লো-ক্যালরির খাবার। এতে জল ও ফাইবার থাকায় পেট ভরিয়ে রাখে। সঙ্গেই এটি ওজন কমাতেও সাহায্য করে।
৪. গরমে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এসব রোগ প্রতিরোধ করতে পারে গ্রীষ্মকালীন এই তালশাঁস। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৫. এতে থাকে ক্যালসিয়াস, ম্যাগনেশিয়াম, ফসফরাস। যা দাঁত ও হাড়ের গঠন মজবুত করতে সক্ষম। শুধু তাই নয়, চোখের বিভিন্ন সমস্যা যেমন অ্যালার্জি, জল পড়া ইত্যাদি প্রতিরোধও করে।
৬. বর্তমানে লিভারের সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই সময় খেতে পারেন তালশাঁস। যা আপনার লিভারকে সুরক্ষিত রাখবে। লিভার থেকে ক্ষতিকর ও দূষিত পদার্থ বের করতে সক্ষম।
৭. শুধু তাই নয়, তালশাঁস খেলে চুল পড়া কমে এব চুলের মসৃণতা বাড়াতে সক্ষম।
তবে মনে রাখবেন, তালশাঁস নিঃসন্দেহে উপকারী হতে পারে। তবে তা অতিরিক্ত খেলে পেট গরম, পেট ব্যাথা, বমির সমস্যার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিডনির সমস্যা যাদের রয়েছে তারা তালশাঁস খেলে শরীরে পটাশিয়াম বেড়ে যেতে পারে। তাই অবশ্যই তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে।



Click it and Unblock the Notifications