রোগা হতে চান? রোজ খালি পেটে খান এই পানীয়, মেদ ঝরবে তরতরিয়ে!

Coriander Water Benefits in Bengali: রান্নায় এক চিমটি ধনে গুঁড়ো, খাবারের স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণ। তবে ধনে কেবল খাবার সুস্বাদুই করে না, পাশাপাশি এতে রয়েছে প্রচুর স্বাস্থ্যগুণ। চিকিৎসকরা বলছেন, রোজ সকালে খালি পেটে ধনে ভেজানো জল খেতে পারলে অনেক রোগভোগ দূরে থাকবে, আর ওজনও কমবে ঝটপট।

পুষ্টিগুণে ভরপুর ধনে বীজ। এতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন কে, সি, এ, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। ধনের এই সব গুণই মেটাবলিজম এবং ইমিউনিটি বৃদ্ধিতে সাহায্য করে।

Coriander Water For Weight Loss

রোজ ধনে ভেজানো জল খেলে মেদ ঝরে, হজমশক্তি বাড়ায়, এমনকি কিডনি রোগও নিরাময় করে। এ ছাড়া, এতে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান আর্থ্রাইটিসের সমস্যা থেকেও মুক্তি দেয়।

শরীর টক্সিন মুক্ত করে
রোজ সকালে খালি পেটে ধনে ভেজানো জল পানে শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়। এই পানীয়তে পাতিলেবুর রস এবং মধু মিশিয়েও খেতে পারেন। এটি চর্বি ঝরাতে সাহায্য করবে।

অ্যালার্জি কমায়
ধনের জলে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে। পাশাপাশি খনিজ ভরপুর এই পানীয়তে। রোজ খালি পেটে এই জল পানে ত্বকের জেল্লা বাড়ে। ব্রণ ও ত্বকের বিভিন্ন সমস্যা দূর হয়। তা ছাড়া, এই পানীয়ে থাকা অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য শরীর থেকে টক্সিন এবং অ্যালার্জেন অপসারণ করতে সাহায্য করে।

শরীর হাইড্রেট করে
ধনে ভেজানো জল শরীর হাইড্রেট রাখে এবং শরীরে ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

হজম ক্ষমতা উন্নত করে
খালি পেটে ধনে ভেজানো জল পানে টক্সিন দূর হয় এবং পেট ফাঁপা, গ্যাস্ট্রিক কমে। পাশাপাশি এই পানীয় বিপাকীয় হারের উন্নতি ঘটায়, যা ওজন কমাতে সাহায্য করে।

হার্টের জন্য উপকারী
ধনে বীজ রক্তচাপ এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। আর ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। ফলে হার্ট সুস্থ থাকে।

চুল ভাল রাখে
ধনের জলে থাকা ভিটামিন কে, সি এবং এ চুলের ফলিকল শক্তিশালী করে এবং চুল ভাঙা, ডগা ফাটা কমায়।

ধনে জল তৈরির পদ্ধতি
১ টেবিল চামচ ধনে বীজ ১ গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে এই মিশ্রণটি একটু ফুটিয়ে ছেঁকে নিন। এতে লেবুর রস এবং মধু মিশিয়ে পান করুন।

Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ অথবা চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Story first published: Wednesday, May 31, 2023, 13:43 [IST]
X
Desktop Bottom Promotion