তেলের দোষেই অসুখ বাড়ে, কোন তেল শরীরের জন্য ক্ষতিকর?

তেল ছাড়া রান্নার কথা ভাবাই যায় না! রোজের রান্না থেকে মাখন, ঘি বাদ দিলেও, তেল একেবারে বাদ দিয়ে রান্না করা সম্ভব হয় না। আবার বেশি তেল শরীরে গেলেও মারাত্মক ক্ষতি হয়। রোগবালাইয়ের শেষ থাকে না। ফলে কী তেল খেলে শরীরের ক্ষতি হবে না, তা নিয়ে ধন্দ থাকে অনেকের মনেই।

আজকের আর্টিকেলে রইল এমন কিছু তেলের সন্ধান, যেগুলি অতিরিক্ত খাওয়া হলে স্বাস্থ্যের হাজারও সমস্যা দেখা দিতে পারে।

Cooking Oils Which Are Harmful For Your Health

পাম অয়েল

পাম অয়েলে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে। এই ফ্যাট অতিরিক্ত শরীরে গেলে হার্টের ক্ষতি হয়। হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে।

কর্ন অয়েল

কর্ন অয়েলে ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড থাকে প্রচুর। এই ফ্যাটি অ্যাসিড অত্যধিক গ্রহণের ফলে শারীরিক প্রদাহ হতে পারে।

সয়াবিন তেল

কর্ন অয়েলের মতোই সয়াবিন তেলেও ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড থাকে উচ্চ মাত্রায়। তাই পরিমিত পরিমাণে সয়াবিন তেল ব্যবহার করাই ভাল। এর পাশাপাশি ফ্যাটি উিশ, ফ্ল্যাক্সসিড এবং আখরোটের মতো ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার রোজের ডায়েটে রাখুন।

ক্যানোলা তেল

অন্যান্য রান্নার তেলের তুলনায় ক্যানোলা তেলকে স্বাস্থ্যকর বলা হলেও, এই তেল পরিমিত পরিমাণে ব্যবহার করাই ভালো। কারণ ক্যানোলা তেলে ওমেগা ৩ এবং ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিডের মিশ্রণ রয়েছে। তাই বেশি ব্যবহার না করাই ভালো।

রান্নায় কোন তেল ব্যবহার করা স্বাস্থ্যকর?

পাম অয়েল, কর্ন অয়েল, সয়াবিন অয়েল, ক্যানোলা অয়েল এবং অলিভ অয়েল একেবারেই ব্যবহার না করা অথবা কম ব্যবহার করা স্বাস্থ্যের পক্ষে উপকারী। এর পরিবর্তে, নারকেল তেল, অ্যাভোকাডো তেল এবং তিলের তেল ব্যবহার করতে পারেন। এগুলি খুবই স্বাস্থ্যকর। তবে যে তেলই ব্যবহার করুন না কেন, তার পরিমাণটা কম রাখাই স্বাস্থ্যের জন্য ভালো।

Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Story first published: Friday, October 27, 2023, 22:07 [IST]
X
Desktop Bottom Promotion