Winter health tips: শীতে কোলেস্টেরলের মাত্রা বাড়ে দ্বিগুণ, কিন্তু কেন জানেন? শুনলে চমকে উঠবেন

By Bhagysree Sarkar

Winter health tips: ঠাণ্ডা আবহাওয়ায় শরীর উষ্ণ রাখা ভীষণ জরুরি। এই মরশুমে আমরা প্রায়ই গরম চা-কফিতে চুমুক দিই। শুধু তাই নয় লেপ-কম্বল পেলে আমরা বিছানার ছাড়তেও দ্বিধা বোধ করি। কিন্তু একথা আমরা সকলেই জানি যে, এই মরশুমে শরীরে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজনীয় (Taking care of health in winter is essential)। কারণ, এই মরশুমে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে দ্বিগুণ। বিশেষ করে হার্টের জন্য এই মরশুম চ্যালেঞ্জিং।

চিকিৎসকরা বলছেন, হার্ট আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। ভালো জীবন যাপনের জন্য সুস্থ হার্ট থাকা প্রয়োজন। আমাদের হার্টকে সুস্থ রাখার সর্বোত্তম উপায় হল স্বাস্থ্যকর খাবার খাওয়া, ব্যায়াম করা এবং ভালো ঘুম। কিন্তু আজকাল আমাদের ব্যস্ত ও খারাপ জীবনযাপনের কারণে হার্টের সমস্যা দেখা যায়। কারও উচ্চ রক্তচাপের সমস্যা তো আবার কারও উচ্চ কোলেস্টেরলের মাত্রা (High Cholesterol) বেড়েই চলেছে।

doctor

বিশেষ করে শীতের মরশুমে কোলেস্টেরলের মাত্রা দ্রুত বাড়তে থাকে। কিন্তু শীতের মরশুমে কেন কোলেস্টেরল দ্রুত বাড়ে (Cholesterol rises rapidly in winter) জানেন? এই সমস্যা থেকে কীভাবেই বা মুক্তি পেতে পারি? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

  • ভিটামিন ডি-এর অভাব

মনে রাখবেন, ভিটামিন ডি-এর ঘাটতি দূর করতে চাইলে সূর্যের আলোর চেয়ে ভালো বিকল্প আর হতে পারে না। তবে শীতকালে সূর্যের আলো কম থাকে, যার কারণে শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি শুরু হয়। ভিটামিন ডি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক।

  • শরীরের আরও শক্তি প্রয়োজন

শীতকালে আমাদের শরীরকে গরম রাখতে বেশি শক্তি ব্যয় করতে হয়। এমন পরিস্থিতিতে আমরা আমাদের খাদ্যতালিকায় আরও বেশি ক্যালরি রেখে ফেলি। মনে রাখবেন, শীতে ভাজা খাবার খাওয়ার প্রবণতা বাড়ে। তাই এসব খাবার খেলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। তাই এসব বিষয়ে নজর রাখার প্রয়োজন রয়েছে।

  • কীভাবে উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণ করবেন-
  • শীতে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার রাখুন ডায়েটে। যখনই রোদ উঠবে, অবশ্যই বারান্দায় বসবেন। অন্তত ঘণ্টা খানেক রোদে বসুন।
  • শীতে জাঙ্ক ফুড কম খান। নুনও কম ব্যবহার করুন। কারণ, এটি উচ্চ রক্তচাপের রোগীদের জন্যও ক্ষতিকর হতে পারে।
  • অতিরিক্ত মানসিক চাপের কারণেও কোলেস্টেরল বাড়তে পারে। আপনার স্ট্রেস বা টেনশন এড়ানো উচিত। আপনি ধ্যান, প্রাণায়াম বা গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করে চাপমুক্ত থাকতে পারেন।
  • শীতে আপনার খাদ্যতালিকায় ফাইবার অন্তর্ভুক্ত করতে ভুলবেন না। ফাইবার কোলেস্টেরলের মাত্রা কমায়। সঙ্গে উচ্চ কোলেস্টেরল বাড়াতে বাধা দেয়।

Winter health care: শীতে জয়েন্টে ব্যথা বেড়েছে? স্ট্রেচিংয়েই পাবেন সুফল, থাকবেন ফিট সারাবছর

  • শীতকালে জল খাওয়া বন্ধ করবেন না। মনে রাখবেন, পর্যাপ্ত পরিমাণে জল পান করলে আপনি অনেক রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।
  • শীতকালে সক্রিয় থাকা জরুরি। এজন্য আপনি ব্যায়াম বা ওয়ার্কআউট, যোগব্যায়াম ও প্রাণায়ামও করতে পারেন। দৌড়ানো এবং জগিং করাও আপনার জন্য ভালো হতে পারে।
  • এছাড়াও ভালো ঘুম সুস্থ থাকার চাবিকাঠি। তাই অন্তত ৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন।

Story first published: Monday, December 16, 2024, 12:32 [IST]
X
Desktop Bottom Promotion