Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সাবধান: ছানির কারণ অন্ধত্বের শিকার হচ্ছেন সিংহভাগ ভারতীয়!
সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে এমনটা দাবি করা হয়েছে যে প্রতি বছর আমাদের দেশে যত জন মানুষ অন্ধত্বের শিকার হন, তাদের মধ্যে প্রায় ৬৩ শতাংশ ক্ষেত্রেই দায়ি থাকে ছানি।
সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে এমনটা দাবি করা হয়েছে যে প্রতি বছর আমাদের দেশে যত জন মানুষ অন্ধত্বের শিকার হন, তাদের মধ্যে প্রায় ৬৩ শতাংশ ক্ষেত্রেই দায়ি থাকে ছানি। এমন পরিস্থিতিতে সময় থাকতে থাকতে যদি সাবধান না হওয়া যায়, তাহলে কিন্তু বেজায় বিপদ!
এই বিষয়ে আলোচনা করতে গিয়ে অল ইন্ডায় ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এইমস)-এর চক্ষুবিশেষজ্ঞরা জানিয়েছেন ছানির পর দ্বিতীয় যে কারণে ভারতীয়দের জীবনে অন্ধকার নেমে আসছে তা হল রিফ্রেকটিভ ইরর, তৃতীয় স্থানে রয়েছে গ্লকোমা। প্রসঙ্গত, সম্প্রতি এইমস-এর চিকিৎসকেরা দিল্লির প্রায় ২০,০০০ ছাত্র-ছাত্রীর উপর পরীক্ষা চালিয়ে দেখেছেন ছোট বেলা থেকে পুষ্টির অভাবের কারণেই মূলত দৃষ্টিশক্তি কমতে শুরু করছে। সেই সঙ্গে একটা বয়সের পর ছানির মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে। এই কারণেই তো এই প্রবন্ধে আলোচিত খাবারগুলি রোজের ডায়েটে অন্তভুক্ত করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
কী এমন আছে এইসব খাবারে যে ছানি দূরে থাকতে বাধ্য হয়? এই উত্তর পাবেন, তবে তার আগে আরেকটি বিষয় জেনে নেওয়া জরুরি। তা হল, সম্প্রতি আরেকটি রিপোর্ট পেশ করেছেন এমইসের বিশেষজ্ঞরা। তাতে বলা হয়েছে বতর্মানে প্রায় ১২ মিলিয়ান ভারতীয় দুর্বল দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছেন এবং এই সংখ্যাটা ক্রমাগত বাড়ছে। আর এমনটা হচ্ছে সেই পুষ্টির অভাবের কারণেই। পরিসংখ্যান বলছে কর্মব্যস্ততা, অনিয়ন্ত্রিত জীবনযাপন সহ আরও নানা কারণে ২৫-৪০ বছর বয়সিদের শরীরে পুষ্টির অভাব দেখা দিচ্ছে। ফলে একদিকে যেমন শরীরের সচলতা হ্রাস পাচ্ছে, তেমনি চোখের ক্ষমতাও কমছে। এবার বুঝেছেন তো এই প্রবন্ধে আলোচিত খাবারগুলি খাওয়া কতটা জরুরি! এক্ষেত্রে যে যে খাবারগুলি রোজ খেতেই হবে, সেগুলি হল...

১. ভুট্টা:
এতে প্রচুর মাত্রায় লুটেইন এবং জিয়াক্সেনথিন রয়েছে। আর একথা তো সকলেই ইতিমধ্যে জেনে ফেলেছেন যে এই দুটি উপাদান হল চোখের বেস্ট ফ্রেন্ড। তাই ভুট্টা যত বেশি বেশি করে খাবেন, তত চমশার সঙ্গে আপনার দূরত্ব বাড়তে শুরু করবে।

২. সবুজ শাক-সবজি:
আজকের প্রজন্মের শাক-সবজির প্রতি আজব এক উদাসীনতা রয়েছে। তারা কোনও মতেই এমন খাবার মুখে তুলতে চান না। কিন্তু শাক না খেলে যে চাখের স্বাস্থ্যের উন্নতি ঘটবে না, আর এমনটা যদি না হয়, তাহলে প্রথমে চশমা, তার পর যত বয়স বাড়তে থাকবে, তত চোখের আলো যে কমতে থাকবে বন্ধুরা! তাই তো প্রতিদিন নিয়ম করে পাংল শাক, ব্রকলি অথবা লেটুসের মতো শাক খাওয়া শুরু করুন। দেখবেন চোখ নিয়ে আর চিন্তায় থাকতে হবে না। কারণ এই ধরনের শাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং জিয়াক্সেনথিন নামে বেশ কিছু উপকারি উপাদান থাকে, যা ছানি এবং আরও একাধিক চোখের রোগকে দূর রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

৩.বাদাম:
এতে উপস্থিত ভিটামিন ই ম্যাকুলার ডিজেনারেশন বা চোখের স্বাস্থ্যের অবনতি আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই যদি চশমা ব্যবহার করতে না চান, তাহলে আজ থেকেই রোজের ডায়েটে বাদামকে অন্তর্ভুক্ত করুন। দেখবেন উপকার পাবেন।

৪.ডিম:
আজকাল কোনও এক অজানা কারণে ডিম খাওয়ার বিরুদ্ধে জেহাদ ঘোষণা হয়েছে। তবু একথা কোনও ভাবেই অস্বীকার করা যাবে না যে প্রতিদিন একটা করে ডিম খেলে শরীরে লুটেইন, জিয়াক্সেনথিন এবং জিঙ্কের পরিমাণ বাড়তে শুরু করে। এই উপাদানগুলি চোখের স্বাস্থ্যের উন্নতিতে দারুন ভাবে সাহায্য করে থাকে।

৫. সাইট্রাস ফল :
মৌসম্বি লেবু, কমলা লেবু এবং পাতি লেবু বেশি করে খাওয়া শুরু করুন। এই সব ফলে প্রচুর মাত্রায় ভিটামিন সি রয়েছে। এই ভিটামিনটি ছানি প্রতিরোধে বিশেষ ভূমিকা নেয়। সেই সঙ্গে দৃষ্টিশক্তিরও উন্নতি ঘটায়।

৬. মাছ:
ছোট মাছ তো বটেই সেই সঙ্গে ম্যাকারেল এবং টুনার মতো সামদ্রিক মাছও খেতে হবে। আসলে সামদ্রিক মাছে উপস্থিত ফ্যাটি অ্যাসিড দৃষ্টিশক্তির উন্নতিতে সাহায্য় করে। তাই মাছ প্রিয় বাঙালি আপনাদের এই চিরকালীন ভালবাসা থেকে মুখ ফিরিয়ে নেবেন না যেন। তাহলেই বিপদ!

৭. ঝিনুক:
জানি জানি অনেকেই এটা খান না। কিন্তু যার খান তারা জেনে রাখুন দৃষ্টিশক্তির উন্নতি ঝিনুকের কোনও বিকল্প হয় না বললেই চলে।

৮. রসুন:
একাধিক গবেষণায় দেখা গেছে এই প্রকৃতিক উপাদানটির অন্দরে থাকা একাধিক উপকারি উপাদান চোখের লেন্সকে সুরক্ষা প্রদানের পাশাপাশি ছানির মতো রোগকে দূরে রাখতে এবং দৃষ্টিশক্তির উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

৯. গাজর:
এই সবজিটিতে উপস্থিত বিটা ক্যারোটিন রেটিনার কর্মক্ষমতা এতটা বাড়িয়ে দেয় যে দৃষ্টিশক্তি কমার কোনও আশঙ্কাই থাকে না। সেই সঙ্গে ছানির মতো রোগকেও দূরে রাখতেও গাজরের কোনও বিকল্প হয় না বললেই চলে।



Click it and Unblock the Notifications