Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বাতকর্ম খেকেও কী ছড়াচ্ছে করোনা ভাইরাস? জানুন বিশেষজ্ঞদের মত
চীনের উহান থেকে আজ ধীরে ধীরে সারা বিশ্বকে নিজের আয়ত্তের মধ্যে টেনে নিয়েছে মারণ করোনা ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। ক্রমশই রং বদলে এক এক দিন এক এক রকমের উপসর্গ নিয়ে উপস্থিত হচ্ছে। যার ফলে মাথায় হাত বিজ্ঞানী থেকে চিকিৎসক মহলের। এমনি অবস্থায় অস্ট্রেলিয়ার এক চিকিৎসক তথা গবেষক দাবি করেছেন যে বাতকর্মের মাধ্যমেও ছড়াতে পারে করোনা ভাইরাস। কি অবাক হলেন? হ্যাঁ ঠিকই পড়েছেন। অস্ট্রেলিয়ার চিকিৎসক অ্যান্ড্রু ট্যাগ কয়েকজন করোনা আক্রান্তকে নিয়ে পরীক্ষা করার পর এই দাবি তুলে ধরেছেন।
ভাইরাসটিকে নিয়ে মানুষের মধ্যে কৌতূহল ক্রমশ বাড়ছে। কোভিড-১৯ সম্পর্কিত অনেক বিভ্রান্তিমূলক তথ্যও ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। উপসর্গগুলি পরিবর্তন হওয়ার ফলে কীভাবে করোনা ভাইরাস সংক্রমিত হতে পারে তা নিয়েও একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে।

ডাক্তারদের মতে, হাঁচি-কাশির ড্রপলেটস্, থুতু ইত্যাদির মাধ্যমে পরিবাহিত হয় করোনা ভাইরাস। কিন্তু বাতকর্মের মাধ্যমেও করোনা ভাইরাস ছড়াতে পারে কিনা তা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল। তাই বিজ্ঞানীরা এটিকে নিয়েও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালান। অ্যান্ড্রু ট্যাগ গবেষণার পর সেই ফলাফল প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়। তিনি জানান, যারা কোভিড-১৯ এ সংক্রমিত তাদের মধ্যে প্রায় ৫৫ শতাংশ রোগীর মলে ভাইরাস উপস্থিত, তাই তাঁর ধারণা বাতকর্ম থেকেও ভাইরাস সংক্রমিত হতে পারে।
গবেষকরা কী দাবি করছেন?
এই সংক্রান্ত বিষয়ে গবেষকরা মনে করছেন যে, বাতকর্মের মাধ্যমে মলের ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা বেরিয়ে আসতে পারে, যা ব্যাকটেরিয়ার মতো ছড়িয়ে পড়ে বাতাসে। তবে এইভাবে করোনা ভাইরাস ছড়াতে পারে কিনা তা নিয়ে সন্দেহ থাকলেও, বিষয়টি পুরোপুরি অস্বীকার করতে পারছেন না তাঁরা। তাঁদের দাবি, এই ধরনের সংক্রমণের তীব্রতা সনাক্ত করতে আরও পুঙ্খানুপুঙ্খ গবেষণার প্রয়োজন।
আরও পড়ুন : করোনা ভাইরাস : অনলাইন ফুড ডেলিভারি থেকেও হতে পারে সংক্রমণ, অর্ডার করার সময় এই সতর্কতাগুলি মেনে চলুন
গবেষকদের একাংশের মতে, করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত ব্যক্তি যদি পোশাক পরা অবস্থায় বাতকর্ম করেন, তাহলে ভাইরাস ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু সেই ব্যক্তি যদি পোশাক না পরা অবস্থায় বাতকর্ম করেন এবং তার খুব কাছাকাছি যদি কোনও সুস্থ ব্যক্তি থাকেন, তবে নিঃশ্বাসের মাধ্যমে সংক্রমিত হওয়ার ঝুঁকি একটু হলেও থেকে যায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর রবিনা কুল্লর এর মতে, বাতকর্মের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার তথ্য একেবারে ভিত্তিহীন। তিনি এও বলেন, ব্যক্তির মলে ভাইরাস থাকলেও তা বাতকর্মের মাধ্যমে কখনোই সংক্রমিত হতে পারে না।
যে সাবধানতাগুলো মেনে চলা আবশ্যক
চিকিৎসকদের মতে, যেহেতু বহু করোনা রোগীর মলের মধ্যে ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গেছে, তাই শৌচাগার ব্যবহারের সময় এবং সংক্রমণ এড়াতে কিছু সতর্কতা মেনে চলা জরুরি। সেগুলি হল -
১) নিজেকে সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।
২) শৌচকর্মের পর সাথে সাথে স্বাস্থ্যবিধি মেনে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন।
৩) শৌচকর্মের পর শৌচালয়ের দরজা বন্ধ রাখবেন। খোলা রেখে বেরিয়ে আসবেন না।
৪) শৌচকর্মের পর ভাল করে জল ঢেলে বাথরুম পরিষ্কার করবেন।
৫) শৌচালয় যাবার সময় মাস্ক ব্যবহার করুন, পাশাপাশি ভাইরাস দ্বারা আক্রান্ত ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখুন।
৬) সোশ্যাল ডিস্ট্যান্স মেনে চলুন এবং বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।
৭) অসুস্থ ব্যক্তির সংস্পর্শে যাওয়ার আগেও মাস্ক ব্যবহার করুন।



Click it and Unblock the Notifications
