Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
National Milk Day 2023: গরুর দুধে সমস্যা? আর কোন দুধে মিলবে প্রয়োজনীয় পুষ্টি?
শরীরে পুষ্টির জোগান দিতে দুধের কোনও বিকল্প হয় না। এক গ্লাস দুধে থাকে নানা পুষ্টিকর উপাদান। পুষ্টির পাওয়ার হাউস বলা যেতে পারে দুধকে। ক্যালশিয়াম, পটাশিয়াম, প্রোটিন, জিঙ্ক, ভিটামিনে ভরপুর দুধ খেলে হাড় এবং দাঁত তো মজবুত থাকেই, পাশাপাশি শরীরের নানা সমস্যার হাত থেকেও রেহাই পাওয়া যায়। সে কারণেই অনেক চিকিৎসক নিয়মিত এক গ্লাস দুধ পানের কথা বলেন।
কিন্তু সকলের গরুর দুধ সহ্য হয় না। অনেকেই গরুর দুধ খেলে অসুস্থ হয়ে পড়েন। তাহলে কোন দুধ আমাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী? কী খেলে শরীর প্রয়োজনীয় সব উপাদান পাবে? জেনে নিন।

গরুর দুধ
প্রোটিন ও ক্যালশিয়ামে ভরপুর গরুর দুধ। এক কাপ দুধে প্রায় আট গ্রাম প্রোটিন পাওয়া যায়। এর পাশাপাশি গরুর দুধে অ্যামিনো অ্যাসিডও থাকে। হাড় মজবুত রাখতে রোজের ডায়েটে অবশ্যই রাখুন গরুর দুধ।
তবে গরুর দুধে ল্যাকটোজ থাকে। ফলে যাঁদের ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে, তাঁদের ক্ষেত্রে একেবারেই উপকারী নয়। এছাড়া, গরুর দুধ খেলে প্রদাহজনিত সমস্যাও দেখা দিতে পারে।
ছাগলের দুধ
আলফা S1 কেসিন (প্রো-ইনফ্ল্যামেটরি প্রোটিন) কম থাকার কারণে ছাগলের দুধ খুবই স্বাস্থ্যকর। এতে গরুর দুধের চেয়ে কয়েকগুণ বেশি বিটা-কেসিন রয়েছে। ছাগলের দুধে ছোটো ফ্যাট গ্লাবিউল থাকে। যে কারণে অতি দ্রুত হজম হয়। এ ছাড়াও এতে মিডিয়াম-চেইন ট্রাইগ্লিসারাইড বেশি থাকে।
আমন্ড মিল্ক
আমন্ড দুধ ভিটামিন ই-এর দুর্দান্ত উৎস। এই ভিটামিন এক ধরনের ফ্যাট-সলিউবল অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে ফ্রি র্যাডিক্যালের হাত থেকে রক্ষা করে। আমন্ড দুধে ল্যাকটোজ থাকে না।
তবে এতে ক্যালশিয়াম এবং প্রোটিনের পরিমাণ কম। অনেকের আবার বাদামে অ্যালার্জি রয়েছে। তাঁদের এই দুধ একেবারেই খাওয়া উচিত নয়।
সয়া দুধ
সয়া দুধ নানা ধরনের উপাদানে সমৃদ্ধ। এর থেকে মিলতে পারে যথেষ্ট পুষ্টি। সবচেয়ে বেশি প্রোটিন থাকে সয়া দুধে। ভিটামিন এ, ডি, প্রোটিন, ক্যালশিয়াম - সব আছে এই দুধে। এতে ল্যাকটোজও থাকে না। তবে যাঁদের থাইরয়েড রয়েছে, তাঁদের জন্য সয়া দুধ ক্ষতিকর।
Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications