Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
রোজ কারিপাতা ভেজানো জল পানেই সুস্থ থাকবে শরীর! জেনে নিন এর উপকারিতা
Curry Leaves Water Benefits in Bengali: কারিপাতা মূলত দক্ষিণী খাবারের অন্যতম উপকরণ হলেও, আজকাল কিন্তু বিভিন্ন বাঙালি রান্নাবান্নাতেও কারিপাতার ব্যবহার হচ্ছে। রান্নায় কয়েকটা কারিপাতা পড়লে তার স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। তবে রান্নার স্বাদ বাড়ানো ছাড়াও কারিপাতার বহুমুখী উপকারিতা রয়েছে। স্বাস্থ্যের নানা সমস্যায় দারুণ কাজ করে কারিপাতা।
পুষ্টিবিদদের মতে, নিয়মিত কারিপাতা ভেজানো জল পানেই দূর হয় যত রোগ-ব্যাধি। সুস্থ থাকে শরীর। জেনে নিন রান্নায় ব্যবহার করা ছাড়াও, নিয়ম করে কারিপাতা ভেজানো জল খেলে কী কী সুফল পাওয়া যায়।

কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে
কোলেস্টেরলের সমস্যা এখন ঘরে ঘরে। কাড়ি কাড়ি ওষুধ খেয়েও অনেক সময় কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না। এক্ষেত্রে ভরসা রাখতে পারেন কারিপাতার উপর। খালিপেটে কারিপাতা ভেজানো জল খেলে অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে কোলেস্টেরল।
চোখ ভালো রাখে
কারিপাতায় ভিটামিন এ রয়েছে প্রচুর পরিমাণে। চোখ ভালো রাখতে খুবই উপকারী এই ভিটামিন। ফলে কারিপাতা ভেজানো জল খেলে চোখ সুস্থ থাকে, দৃষ্টিশক্তি বাড়ে এবং চোখের বিভিন্ন সমস্যা দূরে থাকে।
চুল পড়া কমে
চুলের জন্য কারিপাতা খুবই উপকারী। চুল ঝরার সমস্যা নিমেষেই কমিয়ে দিতে পারে কারিপাতা। কারিপাতা ব্যবহারে চুল পুষ্টিও পায়। তাই রোজের ডায়েটে অবশ্যই রাখুন কারিপাতা ভেজানো জল। এতে চুল ঝরার সমস্যা অনেকটাই কমবে। চুল ঘন, কালো হবে।
লিভার সুস্থ রাখে
সুস্থ-সবলভাবে বাঁচতে গেলে লিভার সুস্থ থাকা খুবই জরুরি। তবে অত্যধিক বাইরের খাবার খাওয়া, অনিয়মিত জীবনযাপন এবং আরও অনেক কারণে লিভার ক্ষতিগ্রস্ত হয়। লিভার ভালো রাখতে কারিপাতার জুড়ি মেলা ভার। কারিপাতায় অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে ভরপুর পরিমাণে। অ্যান্টিঅক্সিড্যান্ট লিভারের ক্ষতি হতে দেয় না। এ ছাড়া, লিভারকে অক্সিডেটিভ স্ট্রেস থেকেও বাঁচায় কারিপাতা।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কারিপাতা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। যার ফলে নানা রোগবালাইয়ের হাত থেকে শরীর সুরক্ষিত থাকে। তাছাড়া, প্রতিদিন কারিপাতার জল পান করলে হজমশক্তিও বাড়ে।
হার্ট সুস্থ রাখে
কারিপাতার অ্যান্টিঅক্সিডেন্ট উচ্চ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায়। যার ফলে হার্ট সুস্থ থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমে।
মানসিক চাপ কমে
কারিপাতা গন্ধ আমাদের শরীরে ইতিবাচক প্রভাব ফেলে। পেশী এবং স্নায়ু রিল্যাক্স করে। স্ট্রেসও উপশম করে কারিপাতা। সারা দিনের ব্যস্ততার পর বাড়িতে ফিরে এক গ্লাস কারিপাতার জল বা এক কাপ কারিপাতার চা পান করলে নিমেষেই চাঙ্গা হবে শরীর।
Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications
