Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ওজন থেকে রক্তচাপ, কোনও কিছু নিয়েই আর চিন্তা থাকবে না! শুধু পাতে রাখুন টক দই
টক দইয়ের গুণের শেষ নেই। দুপুরে ভরপেট ভোজনের পর এক বাটি টক দই খাওয়া অনেকেরই অভ্যাস। চিকিৎসকদের মতে, প্রতি দিন টক দই খেলে ইমিউনিটি বাড়ে, ফলে শরীর রোগমুক্ত থাকে। উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে দই। তাই সুস্থ এবং ফিট থাকতে সারা বছরই দই খাওয়া জরুরি।
দিনের যে কোনও সময়ে দই খাওয়া যেতেই পারে। তবে পুষ্টিবিদদের মতে, দুপুরের খাবার খাওয়ার পর টক দই খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। জেনে নিন, দুপুরে লাঞ্চের পর দই খেলে ঠিক কী কী উপকার পাবেন।

ওজন কমাতে সাহায্য করে
টক দই ওজন কমাতে খুবই কার্যকরী। তবে দুপুরে খাওয়ার পর দই খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে। কর্টিসল বা স্টেরয়েড হরমোনের ক্ষরণ কমায় টক দই। এই হরমোনের বেশি ক্ষরণ হলে স্থূলতা বা মেদ বৃদ্ধির ঝুঁকি থাকে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা টক দইয়ের অন্যতম উপকারিতা। বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করার শক্তি জোগায় টক দই। টক দইয়ে রয়েছে প্রোবায়োটিক উপাদান, উপকারী ব্যাক্টেরিয়া। যা শরীরের ক্ষতিকার ব্যাক্টেরিয়াকে মেরে ফেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাই শরীর সুস্থ রাখতে রোজ লাঞ্চের পর এক বাটি দই অবশ্যই খান।
যোনি সংক্রমণ প্রতিরোধ করে
ইস্ট সংক্রমণ প্রতিরোধ করে টক দই। দইয়ের ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া ভ্যাজাইনাল ইস্টের ভারসাম্য ঠিক রাখে। তাই মহিলাদের ক্ষেত্রে টক দই খুবই উপকারী।
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
উচ্চ রক্তচাপের মাত্রা কমাতে টক দইয়ের জুড়ি মেলা ভার। দইয়ের ম্যাগনেশিয়াম উপাদান উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। তাই চিকিৎসকেরাও রক্তচাপের রোগীদের টক দই খাওয়ার পরামর্শ দেন।
হজমশক্তি বাড়ায়
গ্যাস, অম্বলের সমস্যা কমাতেও সাহায্য করে টক দই। দইয়ে রয়েছে প্রোবায়োটিক উপাদান, যা পেটের জন্য সত্যিই দারুণ উপকারী। তাছাড়া, টক দইয়ে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান হজমের গোলমাল দূরে রাখে।
Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications