Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বার্লি ভেজানো জলেই ঝরবে ওজন, সারবে কিডনি স্টোন ও ডায়াবেটিস!
Barley Water Benefits in Bengali: একটা সময় জ্বরজারি হলেই বহু বাড়িতে বার্লি খাওয়ানোর চল ছিল। কারণ বার্লি বা যব দেহের উত্তাপ নিয়ন্ত্রণে আনতে বিশেষ ভূমিকা পালন করে। এখন অবশ্য সে সব নিয়ম আর নেই। যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষ এক প্রকার ভুলেই গেছে। কিন্তু তাই বলে বার্লির গুরুত্ব এতটুকুও কমেনি!
ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বার্লি জলে ফুটিয়ে খেলে হজম ভাল হয়, কোষ্ঠকাঠিন্যেরও চিকিৎসা করে, এর পাশাপাশি কিডনির স্বাস্থ্যও ভাল রাখে। আর কী কী শারীরিক সমস্যার সমাধান করে বার্লি ফোটানো জল? চলুন জেনে নেওয়া যাক।

অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে
বার্লিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যে কারণে বার্লি ভেজানো জল খেলে অন্ত্রের স্বাস্থ্য ভাল থাকে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয়। উচ্চ ফাইবার থাকার কারণে এই জল হজমশক্তি উন্নত করে।
শরীর ঠান্ডা করে
গরমে শরীর হাইড্রেট রাখে যবের জল। পুষ্টিবিদদের মতে, বার্লির জল গ্রীষ্মকালে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা কমায় এবং তাপজনিত ব্যাধি প্রতিরোধে সহায়তা করে। এই জল শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে এবং ডিহাইড্রেশন হতে দেয় না।
কিডনির জন্য ভালো
বার্লির জল কিডনি ভাল রাখে। মূত্রনালিতে সংক্রমণ এবং কিডনি স্টোনের মতো সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন বার্লি ভেজানো জলে। লিভারের জন্য খুব উপকারী এই পানীয় এবং রক্ত পরিষ্কারও করে।
ওজন কমায়
ওজন কমাতেও দারুণ কার্যকর এই জল। এলডিএল এবং ট্রাইগ্লিসারাইডের শোষণ আটকায় বার্লি, যার ফলে ওজন কমে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে
বার্লিতে রয়েছে বিটা-গ্লুকান নামক দ্রবণীয় ফাইবার, যা রক্তে অতিরিক্ত শর্করা শোষণে বাধা দেয়। এটি শর্করার মাত্রা বৃদ্ধি হতে দেয় না, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে।
বার্লি জল কী ভাবে তৈরি করবেন?
বার্লি ভালো ভাবে ধুয়ে সারারাত জলে ভিজিয়ে রাখুন। পরের দিন বার্লি ভেজানো জল ফোটাতে থাকুন। আধ ঘণ্টা পর মিশ্রণ ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। এই জলটা ছেঁকে নিয়ে তাতে কয়েক ফোঁটা লেবুর রস বা পুদিনা পাতা মেশাতে পারেন। মিষ্টির জন্য আপনি মধু বা গুড়ও যোগ করতে পারেন। খুব সকালে খালি পেটে এই জল খেতে পারলে সবচেয়ে বেশি উপকার পাবেন।



Click it and Unblock the Notifications